Sadaka For Akhirah

Sadaka For Akhirah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sadaka For Akhirah, Charitable organisation, Dhaka, Mirpur.

আগামী শুক্রবারের জন্য সিরিয়াল নিতে পেইজে মেসেজ দিন। এখন পর্যন্ত ৪জন নারী ও ১জন শিশু আমাদের থেকে চিকিৎসাসেবা নিয়েছেন।
13/07/2024

আগামী শুক্রবারের জন্য সিরিয়াল নিতে পেইজে মেসেজ দিন। এখন পর্যন্ত ৪জন নারী ও ১জন শিশু আমাদের থেকে চিকিৎসাসেবা নিয়েছেন।

"আর যখন আমি অসুস্থ হই, তখন তিনি আমাকে আরোগ্য করেন’।"~ সূরা আশ:শুয়ারা- ৮০যাঁর কাছ থেকে রোগ আসে, সুস্থতাও তাঁর কাছ থেকেই আ...
06/07/2024

"আর যখন আমি অসুস্থ হই, তখন তিনি আমাকে আরোগ্য করেন’।"
~ সূরা আশ:শুয়ারা- ৮০

যাঁর কাছ থেকে রোগ আসে, সুস্থতাও তাঁর কাছ থেকেই আসে। চিকিৎসক বা মেডিসিন কেবল উছিলামাত্র। আমরা যখন অসুস্থ হবো, নিজের বিশ্বাসটুকু রবের প্রতিই রাখবো। তাঁর কাছেই শিফা চায়বো এবং তাঁর প্রতি বিশ্বাস রেখেই একজন চিকিৎসককে দেখাবো, মেডিসিন নিবো বা যা যা করনীয় তা করবো।

অসুস্থ হলেই আমরা যেমন পুরোপুরি চিকিৎসক নির্ভর হয়ে যাবোনা আবার শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে চিকিৎসা না নিয়ে ঘরেও বসে থাকবোনা। বরং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমাদের সুস্থ হওয়ার জন্য যতোটুকু করা দরকার আমরা করবো ইনশা আল্লাহ। শারিরীকভাবে সুস্থ থাকলেই তো আমরা সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে পারবো, তাই আমাদের সুস্থতার জন্য যা করনীয় তা আমরা করবো।

আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের 'সাদাকাহ ফর আখিরাহ' গ্রুপ হতে প্রতি শুক্রবার নারী ও শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হয়। গত মাসেই আমরা দুটো ফ্রি ক্যাম্পেইন করেছিলাম আলহামদুলিল্লাহ, যে দুইজন বোন আমাদের থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছিলেন তাদের পক্ষ থেকে পাওয়া ফিডব্যাক নিচের ছবিতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের প্রচেষ্টাকে কবুল করে নিক। আপনাদের দু'আতে আমাদের গ্রুপ এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে রাখবেন। আমরা যেন এভাবেই সাদাকায়ে জারিয়াহমূলক কাজ করে যেতে পারি ইনশা আল্লাহ।

আগামী শুক্রবারের জন্য সিরিয়াল নিতে এবং চিকিৎসা নেওয়ার নিয়মাবলী জানতে পেইজে মেসেজ দিন। যদি ইমারজেন্সি হয়, পেইজে মেসেজ দিয়ে জানাবেন, ডাক্তার ফ্রি থাকলে রোগী দেখবেন ইনশা আল্লাহ।

আলহামদুলিল্লাহ 'সাদাকাহ ফর আখিরাহ' গ্রুপ থেকে আমরা গত ২১.০৬.২৪ এবং ২৮.০৬.২৪ তারিখ দুইটি ফ্রি ক্যাম্পেইন করি। প্রথমদিন এক...
01/07/2024

আলহামদুলিল্লাহ 'সাদাকাহ ফর আখিরাহ' গ্রুপ থেকে আমরা গত ২১.০৬.২৪ এবং ২৮.০৬.২৪ তারিখ দুইটি ফ্রি ক্যাম্পেইন করি। প্রথমদিন একজন বোনকে এবং দ্বিতীয়দিন একজন বোন ও শিশুকে চিকিৎসা দেওয়া হয়।

এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারী ও শিশু রোগী দেখা হবে। সিরিয়াল নেওয়ার জন্য এবং চিকিৎসা নেওয়ার নিয়মাবলী জানতে পেইজে মেসেজ দিন। যদি ইমারজেন্সি হয়, পেইজে মেসেজ দিয়ে জানাবেন, ডাক্তার ফ্রি থাকলে রোগী দেখবেন ইনশা আল্লাহ।

ডাক্তারের ভিজিট ১০০ টাকা। আমরা নামমাত্র মূল্যে সেবা দিচ্ছি, যার পুরোটাই আমাদের সাদাকাহ ফান্ডে জমা থাকবে এবং পরবর্তীতে সাদাকাহ রিলেটেড কাজে ব্যয় করা হবে। একদম আর্থিক সার্মথ্য না থাকলে নিজের সমস্যার কথা জানাবেন, ভিজিট ছাড়া দেখা হবে। এইক্ষেত্রে অবশ্য আল্লাহকে ভয় করবেন, সামর্থ্য থাকা শর্তেও মিথ্যা বলে চিকিৎসা নিবেন না। এতে যারা সত্যিকার অর্থে সামর্থ্যহীন তারা চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হবে।

একবার দেখানোর ১সপ্তাহের মাঝে আবার দেখানোর প্রয়োজন হলে কোনো ভিজিট দিতে হবেনা। ১মাসের মধ্যে পুনরায় দেখালে ভিজিট ৫০ টাকা।

আসসালামু আলাইকুম।আপনারা ইতিমধ্যে জানেন যে 'সাদাকাহ ফর আখিরাহ' গ্রুপ থেকে নারী ও শিশু রোগী দেখা হচ্ছে। এই মাসের ২১ ও ২৮ ত...
23/06/2024

আসসালামু আলাইকুম।

আপনারা ইতিমধ্যে জানেন যে 'সাদাকাহ ফর আখিরাহ' গ্রুপ থেকে নারী ও শিশু রোগী দেখা হচ্ছে। এই মাসের ২১ ও ২৮ তারিখ আমাদের দুইটা ফ্রি ক্যাম্পেইন হওয়ার কথা ছিল! আলহামদুলিল্লাহ গত ২১.০৬.২০২৪ এ আমাদের গ্রুপ থেকে একজন বোনকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।

আগামী ২৮.০৬.২৪ তারিখও 'সাদাকাহ ফর আখিরাহ' গ্রুপ থেকে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখা হবে। এছাড়াও চিকিৎসা সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্যেও যোগাযোগ করতে পারবেন। যাদের আর্থিক সমস্যা আছে, সরাসরি ডাক্তার দেখাতে পারছেন না তারা যোগাযোগ করবেন।

সিরিয়াল নেওয়ার জন্য পেইজে নক দিবেন। সিরিয়াল নেওয়ার মাধ্যম এবং চিকিৎসা নেওয়ার নিয়মাবলি পেইজে নক দিলে জানিয়ে দিবে। পেইজ লিঙ্ক কমেন্ট বক্সে দেয়া আছে।

আপনি কি জানেন? আপনি মাত্র ১০টাকা দিয়ে এতগুলো বাজারে অংশগ্রহণ করতে পারেন? আপনার নগদে কিংবা বিকাশে যদি ১০টাকা থেকে থাকে এব...
10/03/2024

আপনি কি জানেন? আপনি মাত্র ১০টাকা দিয়ে এতগুলো বাজারে অংশগ্রহণ করতে পারেন?

আপনার নগদে কিংবা বিকাশে যদি ১০টাকা থেকে থাকে এবং আপনি যদি রমাদানে সিয়াম পালনকারী অসহায় মানুষদের অন্তত এক বেলা ইফতার সাহরি করাতে চান। তাহলে অংশগ্রহণ করুন আমাদের রমাদান প্রজেক্টে।

আজকে রাত পর্যন্ত রমাদান বাজারের জন্য টাকা দিতে পারবেন৷ টাকা পাঠানোর কোনো লিমিটেশন নেই৷ ১০ টাকা থেকে শুরু করে নিজের ইচ্ছামতো।

নগদ: 01935055509
বিকাশঃ 01865454364
রেফারেন্স: RB

(ছবিতে আমাদের আগের রমাদান প্রজেক্ট)

আপনি কি জানেন দান-সাদাকা অলৌকিকভাবে আপনাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করে ? আজ আপনাদের সাথে মাথা ঘুরিয়ে দেয়ার মত এমনই একটা ঘট...
31/12/2023

আপনি কি জানেন দান-সাদাকা অলৌকিকভাবে আপনাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করে ? আজ আপনাদের সাথে মাথা ঘুরিয়ে দেয়ার মত এমনই একটা ঘটনা শেয়ার করছি।

"২০১৪ সালের নভেম্বরের ঘটনা। ইন্দোনেশিয়ার একটা চ্যারিটি ইভেন্টে আমি আর আমার স্ত্রী অংশ নিয়েছি । কিসের চ্যারিটি ইভেন্ট সেটা একটু পরে বলছি।

ইভেন্টে আয়োজকরা খুব দারুণভাবে তাদের ইভেন্টের গুরুত্ব তুলে ধরলেন। ব্যাপারটা আমার এবং আমার স্ত্রীর মনে ব্যাপক নাড়া দিল। আমরা যে অর্থ দান করার নিয়ত করেছিলাম তাঁর দ্বিগুণ অর্থ দিলাম।

একটু পর আমার স্ত্রীকে বললাম, আমারতো আরো কিছু অর্থ দিতে ইচ্ছা হচ্ছে। আমার স্ত্রী সায় দিলেন। এবার কিছুক্ষণ পর আমার স্ত্রী আরো কিছু অর্থ দিতে চাইলেন। এভাবে করে আমরা যে অর্থ সেখানে দেয়ার নিয়ত করেছিলাম তাঁর প্রায় ছয়গুণ দান করে ফেললাম।

এই ইভেন্টের কয়েক মাস পরের ঘটনা আমি এবং আমার পরিবার আরেকটি চ্যারিটি ইভেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে গিয়েছি। কয়েক দিন ভালোভাবেই পার করলাম। একদিন অস্ট্রেলিয়াতে একটা প্রোগ্রাম থেকে ফিরছিলাম । আমাদের গাড়িটা ১০০ মাইলের বেশী গতিতে চলছিল ।

হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
এক পর্যায়ে গাড়ির দরজা খুলে আমার মাথা সরাসরি রাস্তার পিচে আঘাত করে। আপনি বুঝতে পারছেন আঘাতটা কতটা গুরুতর ছিল।
১০০ মাইলের বেশী স্পিডে এক্সিডেন্ট । তাঁর উপর আমার মাথা সরাসরি রাস্তায় আঘাত করে।

আমি আমার চারপাশে র//ক্ত ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমার সেন্স তখনো ছিল। আমি চুপচাপ রাস্তার পাশে বসে আছি। গাড়ি থেকে কেউ একজন আমার মাথায় কম্বল চেপে ধরে র//ক্ত থামানোর চেষ্টা করছে।

কিছুক্ষণের মধ্যে প্যারামেডিকেল টিম চলে আসলো। তারা আমাদেরকে ফার্স্ট এইড দিয়ে ওয়্যারলেসে হাসপাতালে কথা বলে এ্যাম্বুলেন্স আসতে বলছে। ওয়্যারলেসে কথা বলতে বলতেই আমার মাথা থেকে কম্বল সরাতেই সেই লেডি অফিসারের ভয়েজ চেঞ্জ হয়ে গেল।

উনি বললেন, ভিক্টিমের হেড ইঞ্জুরি বেশী মারাত্নক। মাথার ব্রেইন পর্যন্ত দেখা যাচ্ছে। দ্রুত এয়ার এ্যাম্বুলেন্স পাঠান ।

এয়ার এ্যাম্বুলেন্স চলে আসলো। আমাকে এয়ারে করে হাসপাতালে নেয়া হল। নার্সদের ভাষ্যমতে আমি মারা যাচ্ছি।

কিন্তু আমি অনেকটাই নির্বিকার, নির্ভার। আমার মনে খুবই শক্ত অনুভূতি হচ্ছে যে, আমার কিছুই হবে না ।

যাই হোক, সার্জারি হল এবং সবকিছু ভালোয় ভালোয় হল। আল্লাহ্‌র রহমতে আমার সবকিছুই স্বাভাবিক ছিল ।

সার্জারীর পর পুরো মেডিকেল টিম আমার সাথে দেখা করতে আসলো। ডাক্তার বললেন, মিস্টার আব্দুর রহিম, এত বড় এক্সিডেন্টের পর আপনি যে বেঁচে গেছেন এটাই অনেক বড় মিরাকেল। আরো বড় মিরাকেল কি জানেন ?

এক্সিডেন্টে আপনার ব্রেইন অনেকটাই বের হয়ে আসছিল । কিন্তু আশ্চর্যজনকভাবে আপনার কোন রকম ব্রেইন ড্যামেজ হয়নি। আমাদের পুরো মেডিক্যাল ক্যারিয়ারে এরকম ঘটনা আর একটিও পাইনি ।

আমি হাসলাম আর শুধু বললাম, আলহামদুলিল্লাহ্‌।

আসলে আমি তো জানতাম আমার কিছু হবে না।

হবে না কারন, ঐ চ্যারিটি ইভেন্টে আমি সাদাকা করেছিলাম । আমার মনের মধ্যে এটা গেঁথে গিয়েছিল ।

আমি আরো জানতাম মাথায় আঘাত পেলেও আমার ব্রেইনের কোন ক্ষতি হবে না ।

কারন, ঐ চ্যারিটি ইভেন্টে আমি সাদাকা করেছিলাম ।

আপনারা কি জানেন, সেই চ্যারিটি ইভেন্টটি কিসের উপর ছিল ?

সেটি ছিল গা #*^জাতে সন্ত্রাসী-দখলদার বাহিনীর দ্বারা আঘাতপ্রাপ্ত ভাইবোনদের ব্রেইন ড্যামেজ থেকে রক্ষার জন্য ফান্ড রাইজিং ইভেন্ট !!

আমি জানতাম, আমার রবের ওয়াদা সত্য। আমি জানতাম সেদিন আমি আমার ভাইদের পাশে দাঁড়িয়েছিলাম। তাই আজ আমার রব আমাকে একা ছেড়ে দিবেন না ।"

[ইন্দোনেশিয়ান এক রিভার্ট মুসলিম আব্দুর রহিমের ইউটিউব লেকচার থেকে শোনা। খুবই চমৎকার আর মর্মস্পর্শী একটা লেকচার। শুনলে ঈমান কিছুটা তাজা হবে। পুরো ভিডিওর লিংক কমেন্টে । ]

লেখাঃ সংগৃহিত (যিনি লিখেছেন তাকে আল্লাহ উত্তম জাযা দান করুন। আমীন। কেউ উনার নাম জেনে থাকলে জানাবেন। নাম এড করে দিব ইনশাআল্লাহ)

📍 প্রজেক্ট ক্লোজড 📍আমাদের ইয়াতিম ও ত্বলিবে ইলম প্রজেক্টের জন্য আমরা একটি মাদ্রাসায় প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ এমাউ...
30/12/2023

📍 প্রজেক্ট ক্লোজড 📍

আমাদের ইয়াতিম ও ত্বলিবে ইলম প্রজেক্টের জন্য আমরা একটি মাদ্রাসায় প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট দিয়ে থাকি। খোঁজ নিয়ে জানা গেলো এই মাদ্রাসায় দোকান বাকি প্রায় দেড় লাখ টাকা হয়ে গেছে।

মাদ্রাসায় ইয়াতিম, ত্বলিবে ইলম, টিচার্স ও স্টাফসহ প্রায় ১৫০ জন লোক আছে। সবার ৩ বেলা খাবার মাদ্রাসার ফান্ড থেকেই দিতে হয়। দ্রব্যমূল্যর উর্ধ্বগতি সম্পর্কে আমরা সবাই জানি।

মাদ্রাসার বাচ্চাদের শুধু ডালভাত খেতে দিলেও প্রতিদিন কত টাকা খরচ হয় তা সবাই আনুমানিক ধারণা করতে পারি।

এত টাকা দোকান বাকি হয়ে গিয়েছে যে এখন দোকান থেকে বাকি আনতে গেলেও পেরেশানির মাঝে পড়তে হচ্ছে।

ছোট ছোট বাচ্চারা সকাল হলেই কুরআন খুলে বসে পড়ে, গভীর রাতে তাহাজ্জুদের আল্লাহর কাছে দু'আ করে। এই ছোট বাচ্চাদের দু'আর মাঝে নিজের নাম শরিক করতে চাইলে এই প্রজেক্টে ডোনেট করতে পারেন ইনশাআল্লাহ।

💠 টার্গেটঃ ১,৬০,০০০ টাকা
💠 বিকাশঃ প্রজেক্ট ক্লোজড তাই নাম্বার সরিয়ে ফেলা হয়েছে। রিসিট কমেন্ট বক্সে।
💠 রেফঃ Baki

(মাদ্রাসার সম্পুর্ন ঠিকানা কমেন্টে দেওয়া হলো। কেউ চাইলে নিজে গিয়ে যাচাই করতে পারবেন। এটা এককালীন প্রজেক্ট। রেগুলার প্রতি মাসে ১০/২০ টাকা ডোনেট করতে চাইলে যুক্ত হতে পারেন ইয়াতিম ও ত্বলিবে ইলম প্রজেক্টে। এড হতে চাইলে আমাকে নক করবেন। ভাইয়েরা নক করবেন পেজে)

29/12/2023

আপনি যে সমস্যা বা কষ্টে আছেন, লক্ষ্য করলে দেখবেন সেই একই সমস্যায় আপনার আশেপাশে আরও বহু মানুষ আছে। যদি চান আপনার সমস্যাটা কেটে যাক, তাহলে একই সমস্যায় নিপতিত কাউকে হেল্প করুন।

সাংসারিকভাবে যদি আপনি অশান্তিতে থাকেন, তাহলে এরকম কষ্টে যারা আছে, তাদের সংসার জোড়া লাগানোর চেষ্টা করুন। আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে এমন অসুস্থ ব্যক্তিকে হেল্প করুন, যে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না।

যদি আপনি চান, আল্লাহর ঘরে আসবেন, তাহলে এমন কাউকে এই ঘরে আসার ব্যবস্থা করুন, যার এখানে আসার তীব্র ইচ্ছা থাকলেও আসতে পারছে না।

আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ভাই আপনি যে এতবার মক্কা মদিনাতে আসেন, কী আমলের কারনে আসেন। বিশ্বাস করেন, আমার এমন বিশেষ কোনই আমল নেই। এতটাই গুনাহে জর্জরিত এক মানুষ আমি, আমার গুনাহগুলো যদি আল্লাহ ঢেকে না রাখতেন, কারো সামনে মুখ দেখানোর উপায় থাকতো না।

কিন্ত তারপরও আল্লাহ যে মেহেরবানী করে নিয়ে আসেন, তার একটা কারন আমার মনে হয়, উপরে বর্ণিত আমলটি। এই বছর আল্লাহর ঘরে এমন একজন ভাই এসেছেন, যার এখানে আসার উসিলা আমি। সামনেও এক ভাই আমার উসিলাহতেই উমরাহতে আসবেন ইন শা আল্লাহ। না, আমি কোন টাকা পয়সা দেই নি। এক টাকাও দেই নি। কেবল পরিচিত কয়েকজন সম্পদশালী ভাইকে বলেছি, এই সমস্ত ব্যক্তিদের কথা। তাদেরকে জানিয়েছি, এই মানুষগুলো বাইতুল্লাহতে আসার জন্য কতটা পাগলপ্রায়। আল্লাহ তাআলা আপনাদের অর্থ সম্পদ দিয়েছেন, আপনারা একটু হিম্মত করলেই এই লোকগুলো আল্লাহর ঘর জিয়ারত করতে পারে।

আল্লাহর কসম! রিয়ার জন্য নয়, এ কথাগুলো এজন্য শেয়ার করা, যাতে করে কিছু ভাই বোনের ফায়দা হয়। অনেক সহিহ হাদিসেই এ কথাগুলো পাওয়া যাবে, যে ভাই কোন মুসলিম ভাইয়ের বিপদ/কষ্ট দূর হওয়ার চেষ্টা করে, দুআ করে, ফিরিশতারা তার জন্য দুআ করে বলে, আল্লাহ! তোমার কষ্টও দূর করে দিক।

কেবল কিছু বাক্য ব্যয় আর সামান্য পরিশ্রম করেই যদি ফিরিশতাদের দুআ পাওয়া যায়, তাহলে সেটা লুফে নেয়াই কি বুদ্ধিমানের কাজ নয়?…

© Rizwanul Kabir

ছোট ছোট ফুলের মতো বাচ্চারা মক্তবে কী সুন্দর করে তিলাওয়াত করে। দেখে মনটা জুড়িয়ে যায়। বেঞ্চের জন্য পড়তে কষ্ট পাচ্ছে শুনে স...
28/12/2023

ছোট ছোট ফুলের মতো বাচ্চারা মক্তবে কী সুন্দর করে তিলাওয়াত করে। দেখে মনটা জুড়িয়ে যায়।

বেঞ্চের জন্য পড়তে কষ্ট পাচ্ছে শুনে সাদাকা ফর আখিরাহ থেকে বেঞ্চের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ। মাদ্রাসার উঠোনে মাটি ভরার জন্য মাটি কিনে দেওয়া হয়েছিল।

ছোট্ট একটা উদ্যোগ। কিন্তু, আমার অন্তরে গভীর দাগ কাটে। এই বেঞ্চ আল্লাহ চাইলে বছর কি বছর অব্দি থাকবে। বেঞ্চের জন্য টাকা দেওয়া মানুষগুলো কেউই হয়তো থাকবে না। কিন্তু, এই বেঞ্চে কুরআন রেখে কুরআন পড়া পাখিগুলো নাজেরা পড়বে, হিফজ করবে। হাফেজ-হাফেজা হবে। ধীরে ধীরে বড় বড় আলিম হবে। তারা আবার এক ঝাঁক হাফেজ, আলিম বানানোর প্রচেষ্টা চালাবে৷ এভাবে করে ঘুরতে থাকবে।

এই উদ্যোগ গ্রহণকারীরা ও প্রজেক্টে অংশগ্রহণকারীরা সময়ের ব্যবধানে মাটির নিচে শুয়ে থাকবে কোনো একদিন। সেদিনও হয়তো এই মাদ্রাসার মাটিতে হাঁটবে ত্বলিবে ইলমরা৷ কেউবা এই মাটি পারিয়ে হাফেজ বা আলিম হয়ে বিদায় জানাবে এই মাদ্রাসাকে।

এইযে চক্র। আল্লাহ চাইলে, আমরা সবাই কবরে শুয়ে এর প্রতিদান পাবো ইনশাআল্লাহ।

মানুষ চেষ্টাই করতে পারে! আল্লাহ তাওফিক না দিলে কিছুই করা যায় না। আবার হাজার ভালো কাজ করলেও, আল্লাহ কবুল না করলে সব কিছুই নষ্ট। দিনশেষে এটাই আর্জি রবের কাছে। তিনি যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। ছোট খাটো এই কাজগুলো কবুল করে আমাদের জন্য সাদাকায় জারিয়া হিসেবে কবুল করে নেন। আমীন।

প্রতিদিন ১০ টাকা, প্রতি মাসে ১০ টাকা সাদাকা করতে পারবেন আমাদের ১০ টাকা প্রজেক্টে। ১০ টাকা প্রজেক্টের ফান্ড থেকে আমরা যেস...
25/12/2023

প্রতিদিন ১০ টাকা, প্রতি মাসে ১০ টাকা সাদাকা করতে পারবেন আমাদের ১০ টাকা প্রজেক্টে।

১০ টাকা প্রজেক্টের ফান্ড থেকে আমরা যেসব প্রজেক্ট করে থাকি ইনশাআল্লাহ,

♦️ স্বাবলম্বী প্রজেক্টঃ একজন বৃদ্ধা নানু যিনি চিড়িয়াখানার এদিকে ভিক্ষা করতেন। আমরা তাকে দুই কেস পানির বোতল কিনে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, ঐদিকে পানির বোতলের চাহিদা কীরকম। আশাকরি নানু উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ। এটা খুব ছোট পরিসরে কাজ ছিল। ইনশাআল্লাহ এবারের স্বাবলম্বী প্রজেক্ট হিসেবে থাকছেঃ

- চায়ের ফ্লাক্স, চা খাওয়ার সামগ্রী কিনে দেওয়া।
- নানান রকম সবজিসহ সবজির ঝুড়ি কিনে দেওয়া।
- বিধবা, দুস্থ মহিলাদের সেলাই মেশিন/হাস-মুরগী/কবুতর/ছাগর কিনে দেওয়া।

আর বড় পরিসরে একজন বৃদ্ধাকে প্যাডেলচালিত রিক্সার পরিবর্তে ব্যাটারিচালিত রিক্সা কিনে দেওয়া। নিশ্চয়ই আল্লাহ তাওফিক দাতা।

♦️ বয়স্ক ভাতাঃ যাদের কাজ করার সার্মথ্য নেই। বয়স ৮০+ এবং ছেলে-সন্তান কেউ নেই দেখার মতো। তাদেরকে ওষুধ খরচ ও নিত্যপ্রয়োজনীয় সামান্য কিছু কেনার জন্য ১০০০-১৫০০ টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ।

♦️ ফুড প্রজেক্টঃ ইয়াতিমখানা, রাস্তায় অসহায় দরিদ্র মানুষদের এক বেলা ভালো কিছু খাবারের আয়োজন করা হবে এই প্রজেক্টে ইনশাআল্লাহ।

♦️ রমাদান প্রজেক্টঃ এটা রমাদান ভিত্তিক ইনশাআল্লাহ। রমাদানে আসা ১০ টাকা প্রজেক্টের টাকা আমরা ইফতার প্রজেক্ট, রমাদান বাজার প্রজেক্ট ও ঈদ প্রজেক্টে ব্যয় করে থাকি।

♦️ সাদাকায় জারিয়া প্রজেক্টঃ মসজিদ বা মাদ্রাসায় ফ্যান, মাটি ইত্যাদির খরচ এখান থেকে দেওয়া হবে। এছাড়াও নলকূপ স্থাপন সহ নানান উপকারী কাজ যেটা সাদাকায় জারিয়া হবে বলে আশা রাখা যায়। সেইসব খাতে এখান থেকে ব্যয় হবে ইনশাআল্লাহ।

📌 ডোনেট কীভাবে করবেন?
✅ বোনেরা চাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপে এড হতে পারেন৷ গ্রুপে এড হলেই সবসময় ডোনেট করতে হবে এমন না। প্রতি মাসে রিমাইন্ডার দেওয়া হয়, যার যখন যেরকম সার্মথ্য। তখন সেটাই ডোনেট করলেই হবে ইনশাআল্লাহ। এড হতে ইনবক্স করবেন৷

🌻 গ্রুপে এড হতো না চাইলে, বিকাশ করলেই হবে। রিমাইন্ডার পাওয়ার জন্য নক করবেন পেজের ইনবক্সে৷

বিকাশঃ 01628702426
রেফঃ 10 Taka

এবারের বই প্রজেক্টে অভিজ্ঞতা কিছুটা খারাপ। রেজিস্ট্রেশন করেছেন তারমধ্যে বাছাই করে যাদেরকে নিডি মনে হয়েছে তাদের সিলেক্ট ক...
24/12/2023

এবারের বই প্রজেক্টে অভিজ্ঞতা কিছুটা খারাপ। রেজিস্ট্রেশন করেছেন তারমধ্যে বাছাই করে যাদেরকে নিডি মনে হয়েছে তাদের সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট যারা হয়েছেন, তাদের সবাইকে ফোন করা হয়েছে ডেলিভারি চার্জের জন্য। এটাও বলা হয়েছে যাদের সার্মথ্য আছে তারা কেবল চার্জ দিবেন। সার্মথ্য না থাকলে দেওয়া লাগবে না।

ফোন দেওয়ার পরে, অনেকেই রিকুয়েষ্ট করেছেন এই বইটা ছাড়া কি অন্য বই দেওয়া যাবে, কারণ ইতিমধ্যে বই তারা কিনে ফেলেছেন আবার বলেছেন বই সংগ্রহে আছে তারা নাকি খেয়াল করেননি এই বইটা দেওয়া হবে। আবার অনেকের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

অথচ রুলসে সবকিছু সুন্দর ভাবে বলা ছিল। অনেকেই, ফ্রি দেখলেই না লাগলেও সেটা নিতে চান৷ এটা ঠিক না।

যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা বই পেয়ে জানিয়েছেন তাদেরকে শুকরিয়া। এই পর্যন্ত প্রায় ১৬ জনকে বই দেওয়া হয়েছে৷ অথচ বই পেয়ে জানিয়েছেন এই ক'জন।

ছোট একটা প্রাপ্তি পোস্ট। সিলেক্টেড সবাইকে বই পাঠানো হয়েছে। রেজিস্ট্রেশন করেছেন, ফোনে বা মেসেজে যোগাযোগ করা হয়েছে, বলা হয়েছে বই দেওয়া হবে এমন কেউ যদি বই না পেয়ে থাকেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।

আর নতুন করে কয়েকজন রেজিস্ট্রেশন করেছেন। তাদের বই কিছুদিনের মাঝে পাঠানো হবে ইনশাআল্লাহ।

24/12/2023

আকাশের ওপারে আকাশ বইটির জন্য রেজিস্ট্রেশন ক্লোজ করা হলো। আর কাউকে নক না করার অনুরোধ রইলো।

Address

Dhaka
Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadaka For Akhirah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share