আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ - Alzheimer Society of Bangladesh

  • Home
  • Bangladesh
  • Meherpur
  • আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ - Alzheimer Society of Bangladesh

আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২০০৬ সাল থেকে ডিমেনশিয়া সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ,ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি,পরিচর্যাকারী ও তাঁদের পরিবারগুলোর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

ভর্তি চলছে!স্ব-অর্থায়নে(Paid Course)  বিশেষায়িত প্রশিক্ষণ।📢 আন্তর্জাতিক মানের কেয়ারগিভিং ক্যারিয়ার গড়তে চান? 🌍💡আপনা...
23/05/2026

ভর্তি চলছে!
স্ব-অর্থায়নে(Paid Course) বিশেষায়িত প্রশিক্ষণ।

📢 আন্তর্জাতিক মানের কেয়ারগিভিং ক্যারিয়ার গড়তে চান? 🌍💡
আপনার পেশাগত দক্ষতাকে বিশ্ববাজারে নিয়ে যেতে আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ (ASB) এর উদ্যোগে শুরু হচ্ছে স্ব-অর্থায়নে(Paid Course) বিশেষায়িত প্রশিক্ষণ।

✅ কেন এই কোর্সটি অনন্য?
NSDA স্বীকৃত আন্তর্জাতিক মানের সার্টিফিকেট 🎓
দেশে ও বিদেশে চাকরির বিশেষ সহায়তা 🤝🌏
.অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ১০০% প্র্যাকটিক্যাল শিক্ষা 🧑‍🏫

📝 আমাদের কোর্সসমূহ (আসন সংখ্যা সীমিত - মাত্র ১২টি!):

১.প্ররাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস (Primary Health Care Services) (লেভেল-২)
২. কেয়ারগিভিং ফর পারসন উইথ স্পেশাল নিডস (Caregiving for Persons with Special Needs (Level-3)
৩. কেয়ারগিভিং ফর ইনফেন্ট, টোডলার ও চিলড্রেন’ (Caregiving for Infant, Toddler and Children) (লেভেল-৩)
৪. ডিমেনশিয়া কেয়ার (Dementia Care) (লেভেল–৩)

🎓 যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC)। বয়স ১৮-৪৫ বছর।

⏳ আবেদনের শেষ তারিখ: ১০ জুন, ২০২৬।

🔗 আজই আবেদন করুন:
👉 অনলাইনে আবেদনের জন্য নিচের গুগল ফর্মটি পূরণ করুন:
🔗 [এখানে গুগল ফর্মের লিংকটি বসান]

📍 যোগাযোগ ও সরাসরি আবেদনের ঠিকানা:
আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ (ASB)
🏠 হাউস-৪২, রোড-৪এ, সেক্টর-১৭/ডি, উত্তরা (পূর্ব), ঢাকা।
(মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশনের পাশে)
📞 হেল্পলাইন: 01720-498197
🌐 ওয়েবসাইট: www.alzheimerbd.org
গড়ুন উজ্জ্বল ভবিষ্যৎ, সেবা দিন বিশ্বজুড়ে। ❤️

স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি: মার্ক অয়ার্থ ম্যান (Marc Wortmann)সাবেক সিইও, আলঝেইমার্স ডিজিজ ইন্টারন্যাশনাল (ADI)নেদারল্যা...
23/05/2026

স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি: মার্ক অয়ার্থ ম্যান (Marc Wortmann)

সাবেক সিইও, আলঝেইমার্স ডিজিজ ইন্টারন্যাশনাল (ADI)
নেদারল্যান্ডসের এক মহান দূরদর্শী এবং বিশ্ব ডিমেনশিয়া আন্দোলনের আলোকবর্তিকা
"মার্ক, আজ তুমি বেঁচে থাকলে সত্যিই খুব খুশি হতে। তুমিই আমাকে পথ দেখিয়েছ—কীভাবে একটি দেশে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ডিমেনশিয়া ও আলঝেইমার্স নিয়ে কাজ করতে হয়।"

ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের অধিকার রক্ষায় এবং বৈশ্বিক সচেতনতা তৈরিতে মার্ক অয়ার্থ ম্যান-এর ভূমিকা চিরস্মরণীয়। নেদারল্যান্ডসের এই গুণী মানুষটি যখন আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন তাঁর কাজ, দিকনির্দেশনা এবং মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের মতো উন্নয়নশীল দেশে ডিমেনশিয়া কেয়ার ও সচেতনতা তৈরিতে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
একটি দেশে কীভাবে প্রাতিষ্ঠানিক ও মানবিক উপায়ে ডিমেনশিয়া সেবা ছড়িয়ে দিতে হয়, তার যে রূপরেখা তিনি দেখিয়ে গেছেন, তা আজও আমাদের প্রতিটি কাজের মূল ভিত্তি।
আমাদের কাজের প্রতি তাঁর প্রভাব
দিকনির্দেশনা: একটি দেশে ডিমেনশিয়া কেয়ার মডেল এবং সচেতনতা তৈরিতে তাঁর কৌশলগত চিন্তাভাবনা আমাদের পথ দেখিয়েছে।
মানবিক দৃষ্টিভঙ্গি: পার্সন-সেন্টার্ড কেয়ার (Person-Centered Care) বা রোগীকেন্দ্রীক সেবার যে বৈশ্বিক ধারণা, তা ছড়িয়ে দিতে তাঁর অবদান আমাদের গভীরভাবে প্রভাবিত করেছে।
আন্তর্জাতিক সেতুবন্ধন: স্থানীয় কাজকে কীভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, সেই দূরদর্শিতা আমরা তাঁর কাছ থেকেই পেয়েছি।

মার্ক, তুমি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তোমার রেখে যাওয়া অনুপ্রেরণা, শিক্ষা এবং কাজের শক্তি প্রতিদিন আমাদের তাগিদ দেয় আরও এগিয়ে যাওয়ার। তোমার দেখানো পথ ধরেই আমরা আমাদের দেশে ডিমেনশিয়া আক্রান্ত প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের মর্যাদা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
"মার্ক, তুমি যেখানেই থেকো, ভালো থেকো। তোমার আলো আমাদের পথ দেখাবে।" ছবিঃ আলঝেইমার্স ডিজিজ ইন্টারন্যাশনাল (ADI) UK

🌍 স্বপ্ন যখন গ্লোবাল ক্যারিয়ারের: বাংলাদেশে বিশ্বমানের ডিমেনশিয়া কেয়ারগিভার তৈরির মহৎ উদ্যোগ!ঢাকা, ১৯ মে, ২০২৬ - আন্তর্জ...
19/05/2026

🌍 স্বপ্ন যখন গ্লোবাল ক্যারিয়ারের: বাংলাদেশে বিশ্বমানের ডিমেনশিয়া কেয়ারগিভার তৈরির মহৎ উদ্যোগ!
ঢাকা, ১৯ মে, ২০২৬ - আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ পেশায় দেশের সুবিধাবঞ্চিত ও পরিশ্রমী তরুণ-তরুণীদের বৈশ্বিক ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এক অনন্য মাইলফলক স্পর্শ করলো আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ (ASB)। গত ১৭ মে, ২০২৬, রবিবার সোসাইটির উত্তরাস্থ কার্যালয়ে অত্যন্ত আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে 'ডিমেনশিয়া কেয়ার (লেভেল-৩)' ৬ মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির ২য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এই মানবিক ও যুগোপযোগী বৈশ্বিক দক্ষতা উন্নয়ন উদ্যোগে ওতপ্রোতভাবে সহযোগিতা করছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL)।
🌟 অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ:
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (IGP) জনাব মো. আশরাফুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসকুর রেজা, FCA, EVP & Head of BIS এবং সদস্য, সিএসআর (CSR) ডেস্ক, ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL)।
🧠 জনাব মো. আজিজুল হক (সেক্রেটারি জেনারেল, ASB):
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সোসাইটির দীর্ঘ ২০ বছরের মানবিক লড়াইয়ের চিত্র তুলে ধরে তিনি বলেন—
ডিমেনশিয়ার এখনো কোনো শতভাগ নিরাময় (CURE) আবিষ্কার হয়নি; তাই সঠিক যত্নের (CARE) মাধ্যমেই তাঁদের জীবনমান উন্নত ও মর্যাদাপূর্ণ করা আমাদের প্রধান লক্ষ্য। দেশে ১৫ লক্ষ রোগীর বিপরীতে ১৫ লক্ষ দক্ষ কেয়ারগিভার প্রয়োজন, অথচ আমাদের প্রশিক্ষিত জনবলের তীব্র সংকট। ASB এবং EBL-এর এই যৌথ প্রয়াস দেশের সুবিধাবঞ্চিত তরুণদের বিশ্বমানের দক্ষ পেশাদার হিসেবে গড়ে তুলছে, যা আন্তর্জাতিক কর্মসংস্থানের এক বিশাল দুয়ার খুলে দেবে।"

ডা.বেনজির জাহাঙ্গীর (কেয়ার কনসালটেন্ট ও ট্রেইনার, ASB): "ডিমেনশিয়া একটি নিউরো-ডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেখানে সময়ের সাথে সাথে রোগীর মানসিক ও আচরণগত পরিবর্তন ঘটে। সঠিক ও দীর্ঘমেয়াদী সেবার জন্য দক্ষ (Skilled) কেয়ারগিভারের কোনো বিকল্প নেই। NSDA (জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ) অনুমোদিত আমাদের এই 'ডিমেনশিয়া কেয়ার লেভেল-৩' কোর্সটি দেশের এই বিশাল চাহিদার ক্ষেত্র পূরণে অগ্রণী ভূমিকা রাখছে।"
মিসেস জাহানারা ইসলাম (ফ্যামিলি কেয়ারগিভার): "একটি ডিমেনশিয়া আক্রান্ত মানুষ নিয়ে ২৪ ঘণ্টা বসবাস করা যে কতখানি কষ্টসাধ্য, তা শুধু ভুক্তভোগী পরিবারই বোঝে। এটি অত্যন্ত ব্যয়বহুল। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই যেন দ্রুত এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়।"
বদরুন নেসা বর্ষা (প্রশিক্ষণার্থী, ডিমেনশিয়া কেয়ার লেভেল-৩): প্রথমে ভেবেছিলাম শুধু ইউরোপে উচ্চশিক্ষার সিভিতে যুক্ত করার জন্য কোর্সটি করব। কিন্তু এখানে এসে রোগীদের বাস্তবতা দেখে এখন এটি আমার আত্মার তাগিদ ও সামাজিক দায়িত্ববোধে পরিণত হয়েছে। ধন্যবাদ EBL ও ASB-কে আমাদের এই বিশ্বমানের সুযোগটি দেওয়ার জন্য।"
আজমীর হাসনাত (প্রশিক্ষণার্থী, ডিমেনশিয়া কেয়ার লেভেল-৩):"এমন একটি আন্তর্জাতিক মানের ও মানবিক কোর্সের অংশ হতে পেরে আমি গর্বিত। ASB দেশে ডিমেনশিয়া সচেতনতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে অসাধারণ কাজ করছে। আমরা গভীরভাবে প্রত্যাশা করি যেন EBL তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখে।"
তানজিলা আক্তার (প্রশিক্ষণার্থী, ডিমেনশিয়া কেয়ার লেভেল-৩):
"প্রশিক্ষণার্থী হিসেবে আমরা অত্যন্ত কাছ থেকে শ্রদ্ধেয় ড. মো. আজিজুল হক স্যারের কাজের প্রতি গভীর একাগ্রতা ও দূরদর্শী নেতৃত্ব দেখেছি। তিনি সর্বদা এমন একদল মানুষকে অনুপ্রাণিত ও একত্রিত করছেন, যারা সমাজ পরিবর্তনের জন্য আন্তরিকভাবে নিবেদিত। আমাদের দৃঢ় বিশ্বাস, স্যারের এই মানবিক উদ্যোগ ও দূরদর্শী ভাবনার হাত ধরে আমরা বাংলাদেশে ডিমেনশিয়া কেয়ারের অন্ধকার দূর করে এক নতুন আলোর পথ তৈরি করতে পারব। আমরা কেবল দেশের অভ্যন্তরেই পরিবর্তন আনব না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও মানবিক মর্যাদার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশকে গৌরবোজ্জ্বলভাবে উপস্থাপন করব।"
বিশেষ অতিথি জনাব মাসকুর রেজা, FCA (EVP, Eastern Bank PLC):
ASB-এর সেক্রেটারি জেনারেলের ত্যাগ ও মায়ের প্রতি শ্রদ্ধার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন—
"জনাব মো. আজিজুল হক ভাই একজন অসাধারণ নিবেদিতপ্রাণ (Passionate) মানুষ। নিজের মায়ের দীর্ঘদিনের ডিমেনশিয়ার কষ্টকে তিনি যেভাবে শক্তিতে রূপান্তর করে ২০ বছর ধরে এই সামাজিক আন্দোলন সচল রেখেছেন, তা অতুলনীয়। EBL-এর CSR ডেস্ক এই মহতী উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত। সমাজ থেকে ডিমেনশিয়া নিয়ে প্রচলিত কুসংস্কার বা সামাজিক কলঙ্ক (Stigma) দূর করতে আমাদের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালাতে হবে। EBL সবসময় এই আলোর যাত্রায় ASB-এর পাশে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইজিপি জনাব মো. আশরাফুল হুদা তাঁর জীবনের সবচেয়ে সংবেদনশীল সত্যটি প্রকাশ করে আবেগপ্লুত কণ্ঠে বলেন—
"ডিমেনশিয়ার সাথে বসবাসকারী ভুক্তভোগী পরিবারগুলোই শুধু জানে এর ভয়াবহতা কতটা নির্মম। আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই-আমার অত্যন্ত প্রিয়তমা স্ত্রীও এই রোগে আক্রান্ত। গত ৩ বছর ধরে আমার স্ত্রী আলঝেইমার সোসাইটির এই ডিমেনশিয়া সেন্টারে নিয়মিত আসছেন। এখানকার আন্তর্জাতিক মানের 'পার্সন-সেন্টার্ড কেয়ার' (Person-Centered Care) এবং ব্রেন অ্যাক্টিভিটিজ আমার ভীষণ ভালো লাগে। ASB যেভাবে একটি বিশেষায়িত 'ডিমেনশিয়া ভিলেজ' ও আধুনিক কেয়ারগিভার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ মানুষ ডিমেনশিয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো আমাদের দেশেও এখন দ্রুত একটি সুনির্দিষ্ট 'ডিমেনশিয়া কেয়ার পলিসি' বা জাতীয় নীতিমালা হওয়া দরকার। আমি নিজে সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে জোরালো অ্যাডভোকেসি (Advocacy) করবো, যাতে বর্তমান সরকার দ্রুত এই মানবিক মহাপরিকল্পনায় সম্পৃক্ত হয়।
আমি ডিমেনশিয়া কেয়ার (লেভেল ৩) এই ২য় ব্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করছি। তোমরা যে এই মানবিক কাজে এগিয়ে এসেছো এ জন্য তোমাদের প্রতি রইলো অভিনন্দন ও শুভ কামনা।
এই যাত্রাকে আরও বেগবান করতে আমি ইস্টার্ন ব্যাংক পিএলসির (EBL) প্রতি সদয় সহযোগিতা গভীরভাবে প্রত্যাশা করি।"

মা, আমি জিতে গেছি!*মা,*মনে পড়ে সেই দিনগুলোর কথা? যখন তোমার চেনা পৃথিবীটা ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল। এক সময়ের প্...
06/05/2026

মা, আমি জিতে গেছি!
*মা,*
মনে পড়ে সেই দিনগুলোর কথা? যখন তোমার চেনা পৃথিবীটা ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল। এক সময়ের প্রিয় ঘরটাকেও যখন তোমার কাছে অচেনা মনে হতো, যখন তোমার স্বচ্ছ দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল স্মৃতির আড়ালে। আমরা তখন জানতাম না 'ডিমেনশিয়া'র দহন কতটা নীল হয়। তোমার সেই উদ্দেশ্যহীন চাহনি আর অকারণ আর্তনাদগুলো আমার বুকে তীরের মতো বিঁধতো। কিন্তু মা, আজ আমি জানি-তোমার সেই নীরব যন্ত্রণাই ছিল আমার আজকের এই দীর্ঘ পথের ধ্রুবতারা।
তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমার রক্তে জেদ আর বুকে অদম্য সাহস জুগিয়েছিল। যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল, তখন তোমার ওই স্মৃতিহীন চোখের দিকে তাকিয়েই আমি শপথ নিয়েছিলাম—তোমার এই কান্না আমি বৃথা যেতে দেব না। আজ যখন বিশ্ব আমাকে চেনে, সম্মান দেয়, তখন আমি বুঝতে পারি এই সাফল্যের প্রতিটি ইটের নিচে তোমার সেই সংগ্রামের অশ্রু আর নীরব দোয়াই মিশে আছে।
*মাগো,*
তুমি যদি স্মৃতি না হারাতে, তবে হয়তো আমি কোনোদিন শিখতাম না 'সেবা'র প্রকৃত অর্থ কী। তুমি অসুস্থ না হলে হয়তো আমি জানতাম না কীভাবে পরম মমতায় একটি শিশুকে আগলে রাখার মতো করে একজন ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষকে আগলে রাখতে হয়। তোমার সেই না-জানা কষ্টগুলোই আজ আমাকে শিখিয়েছে ভালোবাসা আর ধৈর্যের প্রকৃত ব্যাকরণ।
জানো মা, আমাদের এই বাংলাদেশে ডিমেনশিয়া যত্নের কোনো সঠিক দিকনির্দেশনা ছিল না। কিন্তু তোমার এই সন্তান আজ সেই অভাব ঘুচিয়েছে। আমরা আলঝেইমার সোসাইটি থেকে *'ডিমেনশিয়া কেয়ার লেভেল-৩'* এর কারিকুলাম (CBLM) তৈরি করেছি, যা আজ সরকার পরম শ্রদ্ধায় গ্রহণ করেছে। আজ হাজার হাজার মানুষ প্রশিক্ষণ নিচ্ছে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ তাদের স্বীকৃতি দিচ্ছে। আর মা, যে মমতায় আমি তোমার সেবা করেছিলাম, রাষ্ট্র আজ আমাকেও সেই যত্নের সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে।
আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম-তোমার মতো আর কোনো মা , বাবা যেন অনাদরে না ভোগে, আর কোনো সন্তান যেন দিশেহারা হয়ে না কাঁদে। সেই ২০ বছর আগের জেদ আজও আমাকে থামতে দেয়নি। এখন আমার স্বপ্ন সেই *'ডিমেনশিয়া ভিলেজ'*( Dementia Village ) পূর্ণাঙ্গ রূপ দেওয়া, যেখানে হাজারো মা তাদের শেষ জীবনে একটু হাসি আর সম্মান খুঁজে পাবে।
মা, তোমার দোয়ায় আমি শুধু জিতি নি, আমি তোমার সেই না-বলা ব্যথার ঋণ শোধ করার একটা পবিত্র পথ খুঁজে পেয়েছি। আমার প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে আজ তোমার নাম মিশে আছে।
অনেক ভালোবাসি মা, যেখানেই থাকো ভালো থেকো। তোমার এই সন্তান আজ শুধু তোমার নয়, হাজারো অসহায় মানুষের ভরসার নাম হয়ে বেঁচে আছে। তোমার শেখানো ভালোবাসার এই আলো আমি ছড়িয়ে দেব দেশ থেকে দেশান্তরে।
*ইতি,*
তোমার গর্বিত কেয়ারগিভার ছেলে।
মোঃ আজিজুল হক

আজকে 'আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ' এর অফিসে গিয়েছিলাম। অনেক দিনই ভেবেছি যাবো, শেষ পর্যন্ত আজ সে সুযোগ হলো।আমার মা একজন ...
04/05/2026

আজকে 'আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ' এর অফিসে গিয়েছিলাম। অনেক দিনই ভেবেছি যাবো, শেষ পর্যন্ত আজ সে সুযোগ হলো।
আমার মা একজন ডিমেনশিয়া পেশেন্ট। প্রায় চার বছর হলো তিনি এই কষ্টে আছেন। আমার ভাই একজন ক্যান্সার বিশেষজ্ঞ, তিনি মা'কে দেখাশোনা করেন।

আজকে ASB তে যেয়ে মনে হয়েছে, এইটা ডিমেনশিয়া বা আলঝেইমার পেশেন্টদের জন্য ভীষণ রিলেভ্যান্ট একটা জায়গা।
আমরা যারা এই ধরণের রোগী নিয়ে আছি, তাদের উচিৎ দ্রুত এখানে যোগাযোগ করা ও তাদের উপদেশ মতো চলা।

আলঝেইমার সোসাইটির প্রতিষ্ঠাতা আজিজুল হক ভাই ভীষণ আন্তরিক এবং অমায়িক। ডিমেনশিয়া/আলঝেইমার রোগীদের জন্য স্নেহময় একটা মন আছে তাঁর। এমন একজন মানুষ উদ্যোগ নিয়েছেন বলেই এই প্রতিষ্ঠান এতদূর এসেছে।

ডিমেনশিয়া/আলঝেইমার পেশেন্টদের আরও ভালো সেবা দিয়ে এ প্রতিষ্ঠান আরও এগিয়ে যাক, এই প্রত্যাশা করি। এই প্রতিষ্ঠান আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ নিক সেবার হাত আরও বাড়িয়ে দিক, রাব্বুল আলামীনের কাছে এই চাওয়া আমাদের সবার।

আইরিন পারভীন
মোহাম্মদপুর, ঢাকা

ভর্তি চলছে! ভর্তি চলছে!সম্পূর্ণ সরকারি স্কলারশিপে দক্ষতা প্রশিক্ষণ আবেদনের শেষ তারিখ :  ১২/০৫/২০২৬গুগল ফর্ম পূরণের জন্য ...
29/04/2026

ভর্তি চলছে! ভর্তি চলছে!
সম্পূর্ণ সরকারি স্কলারশিপে দক্ষতা প্রশিক্ষণ
আবেদনের শেষ তারিখ : ১২/০৫/২০২৬
গুগল ফর্ম পূরণের জন্য নীচে লিংক দেওয়া হলো
https://docs.google.com/forms/d/1ZW9y5QGkpqsyD2QN6dRLkzl5HPuHkYtP59DqfcIOkaw/edit

আপনার ক্যারিয়ারে যোগ করুন আন্তর্জাতিক মানের নতুন মাত্রা!
আপনি কি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চান?

আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ (ASB) , ASSET Project এবং BPMCA-এর যৌথ উদ্যোগে প্রফেশনাল দক্ষতা প্রশিক্ষণ প্রদান করছে!

📋 কোর্সসমূহ (আসন প্রতিটিতে ২৪টি):
• প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস (Primary Health Care Services) (লেভেল-২)
• স্পেশাল নিডস কেয়ারগিভিং (Caregiving for Special Needs) (লেভেল-৩)
• শিশু ও কিশোরদের যত্ন (Caregiving for Infant, Toddler and Children) (লেভেল-৩)
• ডিমেনশিয়া কেয়ারগিভার (Dementia Caregiver) (লেভেল–৩)

বিশেষ সুবিধা:
✅ NSDA কর্তৃক আন্তর্জাতিক মানের সার্টিফিকেট।
✅ দেশ-বিদেশে চাকরির বিশেষ সহায়তা।
✅ আবেদনের যোগ্যতা:
বয়স: ১৮-৪৫ বছর।
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি।
কাগজপত্র: এনআইডি/জন্ম সনদ, এইচএসসি সনদ ও ২ কপি ছবি।

📍 যোগাযোগ ও আবেদন:
আলঝেইমার সোসাইটি অফ বাংলাদেশ (ASB)
হাউস-৪২, রোড-৪এ, সেক্টর-১৭/ডি, উত্তরা (পূর্ব), ঢাকা। (মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশনের পাশে)।
📞 হেল্পলাইন:
01720-498197
🌐 ওয়েবসাইট: www.alzheimerbd.org
আজই আবেদন করুন, গড়ুন উজ্জ্বল ভবিষ্যৎ।

ভর্তি চলছে! ভর্তি চলছে!সম্পূর্ণ সরকারি স্কলারশিপে দক্ষতা প্রশিক্ষণআবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬গুগল ফর্ম পূরণের জন্য ...
17/04/2026

ভর্তি চলছে! ভর্তি চলছে!
সম্পূর্ণ সরকারি স্কলারশিপে দক্ষতা প্রশিক্ষণ
আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬
গুগল ফর্ম পূরণের জন্য নীচে লিংক দেওয়া হলো
https://docs.google.com/forms/d/1ZW9y5QGkpqsyD2QN6dRLkzl5HPuHkYtP59DqfcIOkaw/edit

আপনার ক্যারিয়ারে যোগ করুন আন্তর্জাতিক মানের নতুন মাত্রা!
আপনি কি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চান?

আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ (ASB) , ASSET Project এবং BPMCA-এর যৌথ উদ্যোগে প্রফেশনাল দক্ষতা প্রশিক্ষণ প্রদান করছে!

📋 কোর্সসমূহ (আসন প্রতিটিতে ২৪টি):
• প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস (Primary Health Care Services) (লেভেল-২)
• স্পেশাল নিডস কেয়ারগিভিং (Caregiving for Special Needs) (লেভেল-৩)
• শিশু ও কিশোরদের যত্ন (Caregiving for Infant, Toddler and Children) (লেভেল-৩)
• ডিমেনশিয়া কেয়ারগিভার (Dementia Caregiver) (লেভেল–৩)

বিশেষ সুবিধা:
✅ NSDA কর্তৃক আন্তর্জাতিক মানের সার্টিফিকেট।
✅ দেশ-বিদেশে চাকরির বিশেষ সহায়তা।
✅ আবেদনের যোগ্যতা:
বয়স: ১৮-৪৫ বছর।
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি।
কাগজপত্র: এনআইডি/জন্ম সনদ, এইচএসসি সনদ ও ২ কপি ছবি।

📍 যোগাযোগ ও আবেদন:
আলঝেইমার সোসাইটি অফ বাংলাদেশ (ASB)
হাউস-৪২, রোড-৪এ, সেক্টর-১৭/ডি, উত্তরা (পূর্ব), ঢাকা। (মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশনের পাশে)।
📞 হেল্পলাইন:
01720-498197
🌐 ওয়েবসাইট: www.alzheimerbd.org
আজই আবেদন করুন, গড়ুন উজ্জ্বল ভবিষ্যৎ।

বিটিভি সাক্ষাৎকার: এক মুঠো যত্নবিষয়: প্রবীণ জীবন ও আলঝেইমার সচেতনতাঅংশগ্রহণে: আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ (ASB)মূল আলোচ...
15/04/2026

বিটিভি সাক্ষাৎকার: এক মুঠো যত্ন

বিষয়: প্রবীণ জীবন ও আলঝেইমার সচেতনতা
অংশগ্রহণে: আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ (ASB)

মূল আলোচনার বিষয়বস্তু:

ডিমেনশিয়া ও আলঝেইমার্স কী: এটি কেবল বার্ধক্যজনিত স্বাভাবিক স্মৃতিভ্রম নয়, বরং একটি রোগ।

পরিচর্যা বা যত্ন: প্রবীণ বয়সে সঠিক পুষ্টি, মানসিক সহায়তা এবং বিশেষায়িত কেয়ার গিভিংয়ের গুরুত্ব।

অ-ভেষজ চিকিৎসা: ওষুধের পাশাপাশি মেমোরি থেরাপি বা স্টিমুলেশন থেরাপির মাধ্যমে জীবনমান উন্নয়ন।

সামাজিক সচেতনতা: পরিবার ও সমাজে আলঝেইমার আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা বাড়ানো।

প্রবীণ জীবন নিয়ে অনুষ্ঠান "একমুঠো যত্ন" নির্দেশনা: মাসুদ চৌধুরীনেপথ্য কন্ঠ: টিটো মুন্সীআলোচনা: খুরশিদ আলম ডা. লেল...

**বিদায় চৈত্র, স্বাগত বৈশাখ!​নতুন ভোরের আলোয়* সতেজ হয়ে উঠুক প্রতিটি প্রাণ। স্মৃতিরা বেঁচে থাকুক মমতায়, আগামীর পথ হোক আরও...
13/04/2026

**বিদায় চৈত্র, স্বাগত বৈশাখ!
​নতুন ভোরের আলোয়* সতেজ হয়ে উঠুক প্রতিটি প্রাণ। স্মৃতিরা বেঁচে থাকুক মমতায়, আগামীর পথ হোক আরও মানবিক। আলঝেইমার সোসাইটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ ১৪৩৩।
আসুন, নতুন বছরে আমরা আরও বেশি যত্নশীল হই এবং প্রবীণ ও স্মৃতিভ্রম আক্রান্ত মানুষদের পাশে থাকার অঙ্গীকার করি।*

ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির জন্য একটি সাধারণ বাড়িও অনেক সময় বিভ্রান্তিকর মনে হতে পারে। তাদের মস্তিষ্ক আমাদের থেকে জ...
10/04/2026

ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির জন্য একটি সাধারণ বাড়িও অনেক সময় বিভ্রান্তিকর মনে হতে পারে। তাদের মস্তিষ্ক আমাদের থেকে জিনিসগুলোকে ভিন্নভাবে দেখে।
আপনার ঘরকে আরও শান্ত এবং নিরাপদ করার জন্য এখানে তিনটি সহজ টিপস দেওয়া হলো:
১. **কার্পেট বা পাউছদানির দিকে খেয়াল রাখুন:** হালকা রঙের মেঝের ওপর একটি গাঢ় রঙের কার্পেটকে অনেক সময় বড় গর্তের মতো মনে হতে পারে। আপনার প্রিয়জন হয়তো এটি দেখে ভয় পেতে পারেন বা এর ওপর দিয়ে যাওয়ার সময় হোঁচট খেতে পারেন। তাই দুর্ঘটনা এড়াতে ছোট ম্যাট বা কার্পেট সরিয়ে ফেলাই সবচেয়ে নিরাপদ।
২. **আয়না পরীক্ষা করুন:** অনেক সময় ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি আয়নায় নিজের মুখ চিনতে পারেন না। এটি তাদের জন্য খুব ভীতিজনক হতে পারে। যদি দেখেন আয়নার সামনে গেলে তারা বিচলিত হচ্ছেন, তবে আয়নাটি ঢেকে দিন বা সরিয়ে ফেলুন।
৩. **পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন:** ভালো আলো মস্তিষ্ককে কোনো জিনিসের অবস্থান বুঝতে সাহায্য করে। বিশেষ করে রাতে বারান্দা এবং বাথরুমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন যাতে তারা নিরাপদে চলাফেরা করতে পারেন।
ঘর যখন চলাচলের জন্য সহজ হয়, তখন আপনার প্রিয়জন আরও আত্মবিশ্বাসী বোধ করবেন এবং তাদের দুশ্চিন্তাও কমবে।
**আমি আপনার কাছ থেকে জানতে চাই:**
আপনি আপনার ঘরে এমন কী পরিবর্তন করেছেন যা আপনার প্রিয়জনকে সাহায্য করেছে? নিচের কমেন্টে আপনার টিপসগুলো শেয়ার করুন! 👇

আলঝেইমার রোগ ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ রূপ হলেও, অন্যান্য সাধারণ ধরনও রয়েছে যেমন— ভাসকুলার ডিমেনশিয়া (vascular dement...
07/04/2026

আলঝেইমার রোগ ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ রূপ হলেও, অন্যান্য সাধারণ ধরনও রয়েছে যেমন— ভাসকুলার ডিমেনশিয়া (vascular dementia), লুই বডি ডিমেনশিয়া (Lewy body dementia) এবং ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া (frontotemporal dementia)। এ ছাড়াও অন্যান্য রোগ এবং শারীরিক অবস্থার কারণে আরও কিছু বিরল ধরনের ডিমেনশিয়া হতে পারে।
​এই বিশ্ব স্বাস্থ্য দিবসে ( ), ডিমেনশিয়ার বিভিন্ন ধরন সম্পর্কে জানুন এবং কোথায় সহায়তা পাবেন তা দেখে নিন: http://spkl.io/6187AFFZT

Address

Dhaka Office : Alzheimer Society Of Bangladesh (ASB) House No/42, Road No/4A, Sector-17/D, Uttara, Dhaka/1230
Meherpur
DHAKA-1230.

Alerts

Be the first to know and let us send you an email when আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ - Alzheimer Society of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ - Alzheimer Society of Bangladesh:

Share