05/03/2026
সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সন্মানিত সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ "মনিপুরী কালচারাল কমপ্লেক্স" ( এমসিসি) পরিদর্শনে এসেছিলেন গত ৩ মার্চ। পরিদর্শনে তিনি এমসিসি'র কার্যক্রম দেখেন। সেই সাথে সংস্থার নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দ্বিতীয় সচিব ( প্রেস ইনফরমেশন এডুকেশন কালচার) রাজেশ ভাটিয়া।
সন্মানিত অতিথিদেরকে উত্তীয় পড়িয়ে ফুল দিয়ে বরণ করেন এমসিসি'র সভাপতি জয়ন্ত সিংহ, সাধারণ সম্পাদক সমরজিত সিংহ। মতবিনিময়ে অংশ নেন সংস্থার সহ সভাপতি কৈসাম মনিন্দ্র, থোঙাম প্রহ্লাদ, যুগ্ম সম্পাদক অয়াংতাবম সমেন্দ্র, সাংস্কৃতিক সম্পাদক ইবুংহাল শ্যামল, লাইব্রেরি ও আইটি সম্পাদক অশোক মৈতৈ, প্রধান শিক্ষক এন. শান্ত, সাবেক সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, লৈশেমপুঙের পরিচালক ওইনাম লানথোয়,সমাজসেবী ব্রজগোপাল সিংহ, মনিপুরী সাংস্কৃতিক একাডেমির সভাপতি থোঙাম পলাশ প্রমুখ।
অতিথিদের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জয়িতা সিনহা, এল থোইবী, রাধারানী দেবী ও দল।
The Honorable Assistant High Commissioner of India in Sylhet, Mr. Aniruddha Das, visited the Manipuri Cultural Complex (MCC) located in Adampur, Kamalganj Upazila on March 3. During the visit, he observed the activities and programs of MCC. He also exchanged views with the leaders and well-wishers of the organization.
Mr. Rajesh Bhatia, Second Secretary (Press, Information, Education & Culture), was also present on the occasion.
The distinguished guests were welcomed with traditional uttariyas and flowers by MCC President Jayanto Singh and General Secretary Samarjit Singha.
During the discussion session, several members and well-wishers of the organization participated, including Vice Presidents Kaisam Manindra and Thongam Prahlad, Joint Secretary Awangtabam Samendra, Cultural Secretary Ibunghal Shyamal, Library & IT Secretary Ashok Meitei, Head Teacher N. Shanta, Former General Secretary Rabikiron Singh Rajesh, Director of Leishem Pung Oinam Lanthoi, social worker Brajagopal Singh, and Thongam Palash, President of the Manipuri Cultural Academy, among others.
A cultural program was organized in honor of the guests, where Joyita Sinha, L. Thoubi and others performed.