পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ

পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ সুন্দর আগামীর জন্য...

বড়লেখার প্রথম মুক্ত স্কাউট গ্রুপ।

প্রতিষ্ঠাতা ও সম্পাদকঃ
মোঃ জাফর আহমদ।

পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যেগে ১০আগস্ট শনিবার দিনব্যাপী শাহবাজপুর বাজারে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা...
11/08/2024

পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যেগে ১০আগস্ট শনিবার দিনব্যাপী শাহবাজপুর বাজারে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। গ্রুপ সম্পাদকের নেতৃত্বে ও নির্দেশনায় গ্রুপের মোট ৩২ জন স্কাউট সদস্য এতে অংশগ্রহন করেন। সকাল ৯.০০ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত বাজারের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে ঠেলা দিয়ে মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন যাত্রী ছাউনির সামানে জমা করা হয়। কিন্তু বিপত্তি সৃষ্টি হয় জমা করা ময়লা নিস্কাশন করতে গিয়ে, কারন সন্ধ্যা ৬.০০ টার সময় দেখা যায় আমাদের ধারণার চেয়ে কয়েকগুন বেশি ময়লা জমা হয়েছে যা নিস্কাশন করা একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের স্বেচ্ছাসেবী স্কাউটরা সকলেই অপেশাদার ও এইধনের কাজে অনভ্যস্ত ছিল, এদের অনেকেই হয়তো বাসায় গ্লাসে পানি ও ঢেলে খায় না। কিন্তু সুধুমাত্র দেশ ও জন্মস্থানের প্রতি অপরিসীম মমত্ববোধ, দেশপ্রেম আর স্কাউটস প্রতিজ্ঞা আইনের সংকল্পরক্ষায় দিনব্যাপী হাড়ভাঙ্গা পরিশ্রমের পর সকল স্কাউটরাই ছিল ক্লান্ত, পরিশ্রান্ত৷ জমাকরা ময়লার স্তুপ ঠেলাযোগে নিস্কাশনে হয়তো সারা রাত লাগবে এমন চিন্তা থেকে বাধ্য হয়ে ট্রাক ভাড়া করে সেই ময়লা নিস্কাশন করা হয়। রাত প্রায় ৯ টার সময় কাজ শেষে ক্লান্ত-পরিশ্রান্ত স্কাউটসরা যখন গ্রুপের অফিসে জড়ো হয়েছিল তখন তাদের সকলের চেহারায় একটা দারূন ভালো কাজ করতে পেরে যে প্রশান্তির ছাপ ছিল তা আমাকে অভিভূত করেছিল। আমাদের এই কাজে সহযোগিতা করেছেন আমাদের গ্রুপের উপদেষ্টা কাতার প্রবাসী জনাব তারেক আহমেদ, সায়পুর গ্রামের তানভীর রানা ফয়েজ এবং গ্রুপের ইউনিট লিডার Humayun Rashed. আমাদের স্ন্যাক্স আপ্যায়ন করিয়েছেন শাহবাজপুর বাজার বনিক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ী আব্দুস সামাদ এবং বাপ্পন দে। এছাড়াও বাজারের অনেক ব্যবসায়ী, এলাকাবাসী ও পথচারীরা স্ব-প্রনোদিতভাবে স্কাউটদের কেক, কোমলপানীয় সহ নানারকম খাবার-পানীয় দিয়েছেন। আমাদের গ্রুপের বিগত ৮ বছরের জার্নিতে গতকালের প্রোগ্রামের মত এত মানুষের ভালোবাসা, সহযোগীতা ও সমর্থন আমরা এর আগে কখনো পাইনি। শাহবাজপুরের সর্বস্থরের মানুষের আন্তরিক ভালোবাসায় আমরা সিক্ত। আমরা আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখতে চাই। শীঘ্রই আমরা আমাদের প্রজেক্ট "গ্রিন শাহবাজপুর, ক্লিন শাহবাজপুর " লঞ্চ করবো যার মাধ্যমে বাজারে ময়লার ডাস্টবিন স্থাপন সহ বেশ কিছু কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে৷ এ ব্যাপারে শীঘ্রই বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শাহবাজপুর গড়তে চাই। আমাদের এই যাত্রায় আপনাদের অকুন্ঠ সমর্থন, সহযোগিতা ও সুপরামর্শ প্রত্যাশা করছি।

মোহাম্মদ জাফর আহমদ
প্রতিষ্ঠাতা ও সম্পাদক
পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ

❝পৃথিবীটাকে যেমনটা পেয়েছো, তার চাইতে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো❞ -ব্যাডেন পাওয়েলপাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর উদ...
09/08/2024

❝পৃথিবীটাকে যেমনটা পেয়েছো, তার চাইতে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো❞ -ব্যাডেন পাওয়েল
পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর উদ্যেগে আগামীকাল ১০ আগস্ট শনিবার সকাল ১০.০০ ঘটিকার সময় শাহবাজপুর বাজারে "পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান" পরিচালনা করা হবে। কোন ছাত্র বা সেচ্ছাসেবী স্ব-প্রনোদিতভাবে চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও কেউ চাইলে আমাদের সেচ্ছাসেবীদের লজিস্টিক সাপোর্ট যেমন ঝাড়ু, বালতি, ঝুড়ি, মাস্ক, গ্লাভস এবং খাবারের স্পন্সর করতে পারেন৷

চলমান সংকটময় পরিস্থিতিতে বড়লেখা পৌর শহরের যানজট নিরসনে ট্রাফিকিং এর দায়িত্ব পালন করছে পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর একঝ...
07/08/2024

চলমান সংকটময় পরিস্থিতিতে বড়লেখা পৌর শহরের যানজট নিরসনে ট্রাফিকিং এর দায়িত্ব পালন করছে পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর একঝাক স্কাউট ও রোভার সদস্যবৃন্দ। এছাড়াও বড়লেখার বিভিন্ন ইউনিটের স্কাউট সদস্যরা স্বপ্রণোদিতভাবে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে৷

প্রতি বছরের ন্যায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে বড়লেখা পৌর শহরের যানজট নিরসন ও সড়ক ব্যবস্থাপনায় পুলিশ ও ট্রাফিক স...
09/04/2024

প্রতি বছরের ন্যায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে বড়লেখা পৌর শহরের যানজট নিরসন ও সড়ক ব্যবস্থাপনায় পুলিশ ও ট্রাফিক সদস্যদের সাথে সমন্বিতভাবে সহযোগিতা করছে পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর সদস্যবৃন্দ। গতকাল ৮ই এপ্রিল সোমবার উপজেলা পরিষদের স্বণামধন্য ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্কাউটসের সহ সভাপতি জননেতা জনাব মোঃ তাজ উদ্দিন ও পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বড়লেখা উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী সদস্য জনাব Mohammed Jafor Ahmed এর উপস্থিতি কার্যক্রমের অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয় যা ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। টীম পাথারিয়ার সকল ইতিবাচক কাজের ধারা অব্যাহত থাকুক। সকলের সফলতা কামনা করছি।

"Smart scouting Smart citizen"স্কাউটিং একটি ভালোবাসার গল্প।সারাবিশ্বে এ গল্পের বিভিন্ন স্কাউটারের কাছে আছে বিভিন্ন অভিযা...
08/04/2024

"Smart scouting Smart citizen"
স্কাউটিং একটি ভালোবাসার গল্প।
সারাবিশ্বে এ গল্পের বিভিন্ন স্কাউটারের কাছে আছে বিভিন্ন অভিযানের বিচিত্র সব অধ্যায়। সেবার ব্রতে বহুদূর এগিয়ে যেতে প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশ স্কাউটস এর প্রতিটি স্কাউট ও স্কাউটারগন কাজ করে যাচ্ছেন প্রতিদিন। যা সুন্দর একটি পৃথিবী তৈরীতে প্রতিঘন্টায় বিশ্বস্কাউট আন্দোলনে যোগ করছে তাদের সার্ভিস আওয়ার। তাই,এগিয়ে যাওয়ার এ প্রচেষ্টায় যারা কাজ করে যাচ্ছেন তাদের সকলকে 'বাংলাদেশ স্কাউটস দিবস' এর শুভেচ্ছা। মহান রাব্বুল আলামিন আমাদের সকল ভালো কাজ গুলোকে কবুল করুন। ❤️

শুভ জন্মদিন Mahide Nahid রোভার মেট ও প্রতিষ্ঠাকালীন সদস্য পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ
02/03/2024

শুভ জন্মদিন Mahide Nahid
রোভার মেট ও প্রতিষ্ঠাকালীন সদস্য
পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ

স্কাউটস প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন ❝বিপি ডে-২০২৪❞ ও পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠ...
23/02/2024

স্কাউটস প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন ❝বিপি ডে-২০২৪❞ ও পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।

২২শে ফেব্রুয়ারি ২০২৪খ্রি.

পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক হাইকিং ও আউটিং-২০২৪ এর স্টার্টিং পয়েন্ট সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। নির্...
24/01/2024

পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক হাইকিং ও আউটিং-২০২৪ এর স্টার্টিং পয়েন্ট সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। নির্দিষ্ট কিছু ট্র‍্যাকিং সাইন ও কনিভেনশনাল সাইন প্রত্যক্ষ করে কম্পাসের সাহায্যে ডিগ্রী মেপে নির্ভুলভাবে সঠিক গন্তব্য অহিদাবাদ চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌছায় গ্রুপের স্কাউট সদস্যবৃন্দ।

২০ জানুয়ারি ২০২৪খ্রি.

একটুকরো কাগজে লিখা কয়েকটা সাংকেতিক চিহ্ন আর ডিগ্রি মেপে কম্পাসের সাহায্যে নির্ভুলভাবে সঠিক গন্তব্যে পৌছানো সুধু স্কাউটদে...
22/01/2024

একটুকরো কাগজে লিখা কয়েকটা সাংকেতিক চিহ্ন আর ডিগ্রি মেপে কম্পাসের সাহায্যে নির্ভুলভাবে সঠিক গন্তব্যে পৌছানো সুধু স্কাউটদের দ্বারাই সম্ভব। পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক হাইকিং ও আউটিং-২০২৪ এর ছবি।

গতকাল ২০ জানুয়ারি শনিবার উত্তর শাহবাজপুরের অহিদাবাদ চা বাগানে অবস্থিত মাখসুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাথারি...
21/01/2024

গতকাল ২০ জানুয়ারি শনিবার উত্তর শাহবাজপুরের অহিদাবাদ চা বাগানে অবস্থিত মাখসুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর ❝বার্ষিক হাইকিং ও আউটিং-২০২৪" অত্যান্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্কাউটসরা সকাল ৯ টায় শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে কম্পাস এবং ফিল্ডবুকের সাহায্যে সাংকেতিক নির্দেশনা অনুসরণ পূর্বক ভ্যানুতে উপস্থিত হয়। দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফেক্টরী পরিদর্শন সহ নানা প্রোগ্রাম শেষে বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্টানের মাধ্যমে হাইকিং এর সফল পরিসমাপ্তি ঘটে। পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোহাম্মদ জাফর আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র রোভার মেট হুমায়ুন রশীদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মকসুদ আহমদ রানা, পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক কাতার প্রবাসী তারেক আহমদ, এনামুল হক, বাবু সজল দে, জুড়ী উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার স্কাউটার এবাদুর রহমান, স্কাউটার মারুফ শাহরিয়ার প্রমূখ।

২০ জানুয়ারি ২০২৪খ্রি. রোজ শনিবার পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক হাইকিং ও আউটিং- ২০২৪ অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় শা...
19/01/2024

২০ জানুয়ারি ২০২৪খ্রি. রোজ শনিবার পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক হাইকিং ও আউটিং- ২০২৪ অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে হাইকিং শুরু হবে। সকলের অংশগ্রহণ, সুপরামর্শ, দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

Address

বড়লেখা-শাহবাজপুর
Maulvi Bazar
3253

Alerts

Be the first to know and let us send you an email when পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ:

Share