শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র ২০২৬-২০২৭সাল পর্যন্ত কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হলো। শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল...
19/04/2026

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র ২০২৬-২০২৭সাল পর্যন্ত কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হলো।

শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আশাকরি নব কমিটি সংগঠন এর কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে।
আমার পক্ষ থেকে নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্ত সকল কে শুভেচ্ছা ও অভিনন্দন।
#স্বেচ্ছায়_করি_রক্তদান_হাসবে_রোগী_প্রাণ
#শ্রীমঙ্গল_রক্তদান_সমাজকল্যাণ_সংস্থা

 #প্রেস_বিজ্ঞপ্তিজরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাইতেছে যে, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা এর কেন্দ্রীয় কমিটির মেয়া...
18/04/2026

#প্রেস_বিজ্ঞপ্তি
জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাইতেছে যে, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা এর কেন্দ্রীয় কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায়, বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা লক্ষ্যে খুব দ্রুত আগামী ০১ (এক) বছরের জন্য কমিটি দেওয়া হবে।

আদেশক্রমে
মো: ইমরান হোসেন
প্রতিষ্ঠাতা পরিচালক
#শ্রীমঙ্গল_রক্তদান_সমাজকল্যাণ_সংস্থা

আলহামদুলিল্লাহ 💞অদ্য ১০ এপ্রিল ২০২৬ ইং রোজ শুক্রবার, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা 'র মাসিক মিটিং সম্পন্ন হয়েছে ।...
10/04/2026

আলহামদুলিল্লাহ 💞

অদ্য ১০ এপ্রিল ২০২৬ ইং রোজ শুক্রবার, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা 'র মাসিক মিটিং সম্পন্ন হয়েছে ।

উক্ত মিটিংয়ে সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ করে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং রক্তদান কর্মসূচীকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এবং ২০২৬-২৭ ইং এর পুর্নাঙ্গ কমিটি গঠন করে অল্প কিছু দিনের ভিতর প্রকাশ করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

#শ্রীমঙ্গল_রক্তদান_সমাজকল্যাণ_সংস্থা
#স্বেচ্ছায়_করি_রক্তদান_হাসবে_রোগী_প্রাণ
#রক্তদানে_এগিয়ে_আসুন_মাদককে_না_বলুন

13/03/2026
13/03/2026

শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ

ইয়াসিন আহমেদ শরিফ, শ্রীমঙ্গল প্রতিনিধি||
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা। পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিন শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের খোশবাসে অবস্থিত হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ২৫ জন অসহায় শিশুকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়। এছাড়াও শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী পাড়ে অবস্থিত মাদরাসাতুল কুরআনিল কারীম ও এতিমখানার শতাধিক শিশুকে ইফতার করানো হয়। এসময় দরিদ্র ও অসহায় ১৫টি পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য একটি ব্যাগে করে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১০০ গ্রাম গুঁড়া দুধ, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই এবং আধা লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোশবাস হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বড় হুজুর হাফেজ খলিলুর রহমান, হাফেজ কাউছার আহমেদ এবং মাদরাসাতুল কুরআনিল কারীম ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী আবুল কালাম ইউসুফী (মীরপুরী)।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি আব্দুল হক টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য মোঃ তোফাজ্জল হোসেন রাকিব গোপাল মাদক, আলী আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা   #মাসিক_কার্যক্রম_এর_আপডেট আলহামদুলিল্লাহ 💙স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রোগী বাঁচবে ...
04/02/2026

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা #মাসিক_কার্যক্রম_এর_আপডেট

আলহামদুলিল্লাহ 💙
স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ এই স্লোগান কে সামনে রেখে #জানুয়ারী(২০২৬ইং) মাসে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র যে সকল কার্যক্রম হয়েছেঃ

১. ব্লাড রিকুয়েষ্ট ২২ টি, ম্যানেজ ১৯ টি.
২. ব্লাড ডোনেট ১৫ ব্যাগ (সম্পুর্ন মাস)
৩. মাসিক মিটিং ১ টি
৪. ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২ টি
______________________
যে যে জায়গায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন হয়েছে:-

🔹 ১৯ জানুয়ারি ২০২৬ ইং- (১০১তম) রসুলপুর বাজার, শ্রীমঙ্গল ।
🔹 ২৩ জানুয়ারি ২০২৬ ইং- (১০২ তম) টমটম স্ট্যান্ড, সবুজবাগ,শ্রীমঙ্গল ।
_______________________
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল রক্তদাতা ভাই-বোনদের মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য। ❤️

শুভকামনা রইলো সকল স্বেচ্ছাসেবী ভাই বোনদের জন্য, যাদের অক্লান্ত পরিশ্রমে মানবতার সেবায় এগিয়ে যাচ্ছে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা 😍

সবাই দোয়া করবেন আগামীতে আমরা আরো বেশি বেশি মানবতার সেবায় এগিয়ে আসতে পারি।

#শ্রীমঙ্গল_রক্তদান_সমাজকল্যাণ_সংস্থা
#স্বেচ্ছায়_করি_রক্তদান_হাসবে_রোগী_বাঁচবে_প্রাণ #সামাজিক_দায়িত্বে_দৃঢ়_প্রত্যয়ী_একটি_পরিবার

Address

Maulvi Bazar
3210

Alerts

Be the first to know and let us send you an email when শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share