27/05/2026
মানবতার কল্যাণে ইনসেপশনের এগিয়ে চলার ক্ষুদ্র প্রচেষ্টা।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, Inception: A Platform of Medical & University Tea Students -এর উদ্যোগে এবং গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)-এর সহায়তায় আগামী ৩১শে মে, ২০২৬ইং, রোজ রবিবার, সিন্দুরখান চা বাগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত প্রথম মেডিকেল ক্যাম্প।
চা বাগানের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই বিশেষ উদ্যোগ। এই মেডিকেল ক্যাম্পে আগত সাধারণ মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস পরীক্ষা করা হবে।
উক্ত মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করবেন ইনসেপশন পরিবারের অন্যতম সিনিয়র সদস্য-
ডা. আকাশ নুনিয়া।
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ),বিসিএস (স্বাস্থ্য),
এফসিপিএস ফাইনাল পার্ট (মেডিসিন-নিউরোলজি),
আবাসিক মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গল।
তাঁর সাথে ক্যাম্পটি সফলভাবে পরিচালনা করার জন্য চিকিৎসক ও নার্সিং শিক্ষার্থীদের সমন্বয়ে একটি দক্ষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এই মহৎ উদ্যোগটিকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।
➤ মেডিকেল ক্যাম্প:
🗓 তারিখ: ৩১শে মে, ২০২৬ (রবিবার)
📍 স্থান: সিন্দুরখান চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
যোগাযোগ ও বিস্তারিত তথ্যের জন্য:
📞 01602-197383
📞 01733996476
🌐 fb.com/inception
📧 [email protected]