16/03/2024
অনাড়ম্বরভাবে SNT ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ইফতারের খাবার বিতরণ অনুষ্টিত হয়। আমাদের পরিবারের মুরব্বী সাবেক চেয়ারম্যান মোবশ্বির আলী, জনাব মন্তাজ আলী, জনাব মাহমুদ আলী ফটিক ও জনাব তোফাজ্জল হোসাইন শিহাব নিজহাতে ৭৩ পরিবারের কাছে ১০ কেজির খাবারের ব্যাগ তুলে দেন। পাশাপাশি ৪ টি পরিবারে নগদ অর্থ প্রদান করা হয় এবং বিশুদ্ধ খাবার পানির জন্য ২ টি নলকূপ ও তুলে দেওয়া হয়।
SNT পরিবারের সকল সদস্যের সহায়তায় আমাদের প্রয়াত মরহুমদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে এই কার্যক্রম প্রতি বছর পালন করা হয়। আল্লাহ আমাদের এই উদ্যোগ কবুল করুন, আমিন 🤲