20/09/2026
স্পন্দন মৌলভীবাজারের সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান কার্ডিফ মেট বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচিত
স্পন্দন মৌলভীবাজারের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য আদনান জাকারিয়া ফাহমিদ ওয়েলসের রাজধানী কার্ডিফের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
নতুন দায়িত্বে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে কাজ করবেন।
এর পাশাপাশি আদনান বর্তমানে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির কার্ডিফ স্কুল অব ম্যানেজমেন্টের School Representative হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের মতামত ও উদ্বেগ তুলে ধরা, শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা এবং School ও University পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা তার দায়িত্বের অংশ।
২০২২ সালের পহেলা জানুয়ারী স্পন্দন বিএএফ শাহীন কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে সরকারি কলেজ ইউনিটের সাধারণ সদস্য ও ২০২৪ সালে সাংগঠনিক সম্পাদক ২ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন৷ ২০২৫ সালে উচ্চশিক্ষায় ওয়েলসে পাড়ি জমান৷ বর্তমানে আজীবন সদস্য হিসেবে যুক্ত আছেন।
শিক্ষার্থী প্রতিনিধিত্ব ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন দায়িত্বে আদনান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি সক্রিয়, ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক কমিউনিটি গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।