TOM Group

TOM Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TOM Group, Nonprofit Organization, Maulvi Bazar.

টম গ্রুপ ঈদ আনন্দভ্রমণ ২০২৬
21/03/2026

টম গ্রুপ ঈদ আনন্দভ্রমণ ২০২৬

আসসালামু আলাইকুম,আল্লাহতা'আলার অশেষ রহমতে আজ ২৩ শে রামাদান প্রায় এগারোটি ইয়াতিমখানায় সাড়ে পাঁচশত ইয়াতিম বাচ্চাদের জন্য ই...
13/03/2026

আসসালামু আলাইকুম,

আল্লাহতা'আলার অশেষ রহমতে আজ ২৩ শে রামাদান প্রায় এগারোটি ইয়াতিমখানায় সাড়ে পাঁচশত ইয়াতিম বাচ্চাদের জন্য ইফতার আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

এই ইফতার আয়োজনে দেশ ও বিদেশের অসংখ্য মানুষ আর্থিক, শারীরিক, এবং বুদ্ধিবৃত্তিক সহায়তার মাধ্যমে সামিল হয়েছেন।

হয়তোবা আপনাদের সবাইকে আলাদা করে ধন্যবাদ বলাটা দু:সাধ্য, তবে আপনাদের প্রত্যেকের সহযোগিতার ফলেই এই বিরূপ আবহাওয়ায় আমরা সুষ্ঠুভাবে ইফতার আয়োজন করতে পেরেছি, আপনাদের সবার নিকট আমাদের কৃতজ্ঞতা, আপনাদের কৃতকাজের জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক, আমীন।

প্রায় অর্ধযুগের এই আয়োজন যেনো আরো বহুকাল জারি থাকে, আমরা যেন আমাদের আয়োজন অটুট রাখতে পারি সবার কাছে সেই দোয়া প্রার্থনা করছি এবং ভবিষ্যতেও যেকোনো ভালো কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।

আবারো সবাইকে অসংখ্য ধন্যবাদ।

07/03/2026

আস'সালামু আলাইকুম,

প্রায় অর্ধযুগ ধরে প্রতি রামাদানে আমরা ইয়াতিম বাচ্চাদের জন্য ইফতারের আয়োজন করি।আলহামদুলিল্লাহ, কালের পরিক্রমায় এর পরিধি দিনকে দিন বেড়েছে। অনেকেই সারাবছর এই মহৎ কাজের জন্য অপেক্ষা করেন, আমাদের সাথে যোগাযোগ রাখেন।

প্রতি রামাদানের ধারবাহিকতায় এ রামাদানেও আমরা ইয়াতিম বাচ্চাদের জন্য ইফতার আয়োজন করতে যাচ্ছি, ইনশাআল্লাহ।

দেশ-বিদেশের আমাদের পরিচিত, অপরিচিত সব মানুষের সহযোগিতায় ইয়াতিম বাচ্চাদের এই ইফতার আয়োজন প্রতিবছর সফল হয়। বরাবরের মতোই এবারের ইফতারেও আমরা আপনাদের আর্থিক, শারীরিক, বুদ্ধিবৃত্তিক পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

অনেকই আছেন যারা দেশের বাইরে কিংবা দেশে ব্যস্ত থাকার কারণে ইফতারের জন্য ইয়াতিমখানাতে ইফতারি দেয়ার ইচ্ছা স্বত্তেও একা হওয়ায় সুযোগ করতে পারছেন না, আপনারা চাইলে আমাদের সাথে সশরীরে উপস্থিত থেকে বা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে এই কাজে শরীক হতে পারেন।

আগামী ২৩শে রামাদান, রোজ শুক্রবার আমরা বিভিন্ন প্রান্তের ইয়াতিমখানা-তে বাচ্চাদের নিয়ে ইফতার আয়োজন করবো। আগামী ২০শে রামাদানের মধ্যে আপনারা যে যতটুকু আর্থিক সহযোগিতা করতে চান সেটা অনলাইন লেনদেন মাধ্যমে অথবা আমাদের ফোন/মেসেজের মাধ্যমে যোগাযোগ করলে আমরা আপনাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবো।

আল্লাহ আপনাদের সবার দান কবুল করুন, এবং এই আয়োজন যেনো দীর্ঘকাল অটুট থাকে সেই প্রার্থনা, আমীন।

আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা:

Mobile Banking:
Bkash: 01797046416 ( Md Sadman Radib, Personal)
Rocket: 01797046416 (Md Sadman Radib, Personal)
Nagad: 01797046416 (Md Sadman Radib, Personal)

Bank Account:
A/C No. 0026-0310035995
Routing No. 240581189
Name: Mohammed Ashif Chowdhury Rabbi
Trust Bank Limited, Moulvibazar Branch.

03/03/2026

এক যুগ আগে, সরকারি স্কুলের বারান্দা আর শেষ বেঞ্চে বসে একঝাঁক স্বপ্নবাজ কিশোর মজার ছলেই শুরু করেছিল একটি ছোট্ট উদ্যোগ—‘টম গ্রুপ’।

ভালো কাজের অঙ্গীকার আর বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে পথচলা শুরু হয়েছিল তাদের। সেই ছোট্ট উদ্যোগই সময়ের সাথে এক দশক ধরে নিষ্ঠা ও আন্তরিকতায় এগিয়ে গেছে মানবকল্যাণের পথে।

প্রায় অর্ধ যুগ ধরে পবিত্র রমাদানে বিভিন্ন এতিমখানায় ইফতার আয়োজন, শীতার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ, অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনসহ নানা সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠন।

সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘১৫ ব্যাচের বন্ধুদের হাত ধরে শুরু হওয়া এ উদ্যোগ কালের পরিক্রমায় আজ এক বৃহৎ পরিসরে বিস্তৃত হয়েছে।এই কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে, শুধুমাত্র বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সারা বাংলাদেশের তরুণদের সম্পৃক্ত করে সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে আমরা নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছি—“সারথি ’১৫”।

আমাদের বিশ্বাস, একদিন “সারথি ’১৫” মানবকল্যাণে নিবেদিত প্রাণ মানুষদের এক মহৎ মিলনমেলায় পরিণত হবে। এ মহৎ উদ্যোগে আমরা সবার আন্তরিক সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মূল্যবান দিকনির্দেশনা কামনা করছি।

সমাজকল্যাণমূলক এ সংগঠনে আগ্রহী যে কেউ সদস্য হিসেবে যুক্ত হতে পারবেন।

মানবতার পথে একদল অদম্য তরুণের পদচারণা

টম গ্রুপের সদ্য সাবেক কমিটির সম্মানিত সভাপতি ও নতুন কমিটির অর্থ সম্পাদক মেহেদী হাসান আলফি আজকে তার পদ থেকে স্বেচ্ছায় অবস...
02/09/2025

টম গ্রুপের সদ্য সাবেক কমিটির সম্মানিত সভাপতি ও নতুন কমিটির অর্থ সম্পাদক মেহেদী হাসান আলফি আজকে তার পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন, নতুন অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চমক পাল।

মেহেদী হাসান আলফির দীপ্ত পদচারণা ও নেতৃত্বে টম গ্রুপের উত্তরোত্তর সাফল্য ও বহুমাত্রিক কর্ম চাঞ্চল্য সম্পাদিত হয়েছে, টম গ্রুপের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আমরা আশা করি, চমক পাল তার নতুন অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।

শুভকামনা!

টম গ্রুপের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আয়োজিত হয়ে গেলো জমজমাট 'PES Single Tournament'। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন...
19/07/2025

টম গ্রুপের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আয়োজিত হয়ে গেলো জমজমাট 'PES Single Tournament'। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন 'পিনাক পাল' এবং রানার আপ 'চমক পাল' কে অভিনন্দন।

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭
27/06/2025

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭

আসসালামু আলাইকুম/আদাব,আজ ১৪ইজুন, শনিবার টম গ্রুপের অস্থায়ী কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়।এসময় টম গ্রুপের নবন...
14/06/2025

আসসালামু আলাইকুম/আদাব,

আজ ১৪ইজুন, শনিবার টম গ্রুপের অস্থায়ী কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়।
এসময় টম গ্রুপের নবনির্বাচিত সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম আখতার এগারো সদস্যের পূর্ণাঙ্গ কমিটি সবার সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে নতুন কমিটির সকল সদস্যদের নিয়ে একটি ফটোসেশান হয়।

ধন্যবাদ
প্রচার সম্পাদক, টম গ্রুপ।

11/06/2025

TOM Group এর ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহীন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মো. মফিদুল ইসলাম আখতার।

টম গ্রুপের সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

•"TOM Group" এর বর্তমান প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, নতুন প্যানেল তৈরির লক্ষ্যে আগামী ১১/০৬/২৫ তারিখ রোজ বুধবারের...
10/06/2025

•"TOM Group" এর বর্তমান প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, নতুন প্যানেল তৈরির লক্ষ্যে আগামী ১১/০৬/২৫ তারিখ রোজ বুধবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সভাপতি পদ এবং সাধারণ সম্পাদক পদের জন্য অনেকেই নমিনেশন জমা দিয়েছেন। নিচে সভাপতি পদপ্রার্থী এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নামসহ মার্কা দেওয়া হল:
সভাপতি পদপ্রার্থী -
-শাহীন আহমেদ (হাতপাখা)
-সায়েম আহমেদ আকরাম (জিপ গাড়ি)
-ইফতেখার হোসেন মাহি (চশমা)
-প্রসেনজিৎ কুন্ডু কর্মকার (ঘোড়া)
সাধারণ সম্পাদক পদপ্রার্থী -
-মোঃ মেহেদী হাসান তাজ (মোটর সাইকেল)
-মোঃ মফিদুল ইসলাম আক্তার (ঘড়ি)
-তন্ময় দাশ তনু (ফুটবল)

•গত ০৮/০৬/২৫ তারিখ রোজ রবিবার আমাদের "TOM Group" থেকে আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়। টু...
09/06/2025

•গত ০৮/০৬/২৫ তারিখ রোজ রবিবার আমাদের "TOM Group" থেকে আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে এবং প্রতিটি দলে নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলে নেওয়া হয়। টুর্নামেন্টের দলগুলো ছিল:
Mahi Warriors
Rayhan Thunders
Ashif Challengers
Ahad Fighters
এই চারটি দলের মধ্যে লীগ পর্যায়ে খেলার মাধ্যমে দুইটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এই দুইটি দল হল "Ashif Challengers" এবং "Ahad Fighters".
ফাইনালে "Ashif Challengers" ২-০ গোলে "Ahad Fighters" কে পরাজিত করে বিজয়ী হয়।
টুর্নামেন্টে পুরস্কারপ্রাপ্তদের তালিকা:
বিজয়ী দল: Ashif Challengers
রানার্সআপ দল: Ahad Fighters
ম্যান অফ দা ফাইনাল: ফরহাদ আহমেদ বাবু
ম্যান অফ দা টুর্নামেন্ট: ফরহাদ আহমেদ বাবু
সেরা ফরোয়ার্ড: আদনান আহমেদ চৌধুরী
সেরা মিডফিল্ডার: তপু সূত্রধর
সেরা ডিফেন্ডার: মোঃ মেহেদী হাসান তাজ
সেরা গোলকিপার: মেহেদী হাসান আলফি
বিজয়ী দল Ashif Challengers কে "TOM Group" এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।..

প্রচারণায়ঃ
মেহেদী হাসান আলফি
সভাপতি
TOM Group

•সবাইকে এই জমজমাট ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হল।প্রচারেমোঃ মেহেদী হাসান তাজপ্রচার সম্পাদক TOM Group
01/04/2025

•সবাইকে এই জমজমাট ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হল।
প্রচারে
মোঃ মেহেদী হাসান তাজ
প্রচার সম্পাদক
TOM Group

Address

Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when TOM Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share