Burargul social welfare organisation# বুড়ারগুল সমাজ কল্যান সংস্থা

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • Burargul social welfare organisation# বুড়ারগুল সমাজ কল্যান সংস্থা

Burargul social welfare organisation# বুড়ারগুল সমাজ কল্যান সংস্থা "এটি একটি আর্থ-সামাজিক ও মানবিক কল্যাণ সংস্থা"

 #বুড়ারগুলসমাজকল্যাণসঃস্থার  পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল সম্মানিত সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনসাধারণক...
20/03/2026

#বুড়ারগুলসমাজকল্যাণসঃস্থার পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল সম্মানিত সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনসাধারণকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মুবারক।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই মহিমান্বিত দিনটি আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। মহান আল্লাহ তা’আলা আমাদের সকলের রোজা, ইবাদত ও নেক আমল কবুল করুন এবং আমাদের জীবনকে আরও সুন্দর ও কল্যাণময় করে তুলুন—এই কামনা করি।

ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, দূর হোক সকল দুঃখ-কষ্ট, এবং আমাদের সমাজে প্রতিষ্ঠিত হোক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতা।

সবাইকে আবারও জানাই
🌙 ঈদ মুবারক 🌙

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ

18/03/2026

🌙🤲 ঈদ সামগ্রী বিতরণ – মানবতার এক ছোট প্রয়াস

পবিত্র ঈদকে সামনে রেখে
বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে
অসহায় ও দুস্থ পরিবারের মাঝে
ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 🤍

এই সামান্য প্রচেষ্টা—
কারো মুখে হাসি ফোটানোর একটি চেষ্টা,
কারো ঈদকে একটু আনন্দময় করার একটি প্রয়াস।

আমরা বিশ্বাস করি—
মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত 🌿

🎥 এই ভিডিওতে তুলে ধরা হয়েছে
আমাদের ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবতার কিছু মুহূর্ত।

🤲 আল্লাহ আমাদের এই উদ্যোগ কবুল করুন
এবং সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন।

— বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থা




13/03/2026

"ভ্রাতৃত্ব, ভালোবাসা আর ভালো কাজের আনন্দে ভরা ইফতার 💫
আয়োজনে বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থা।
#সাথে_থাকা_সুখের_মুহূর্ত"

"শীতার্ত মানুষের পাশে থাকিমানবিক হৃদয় জাগ্রত রাখি"গত ৩০জানুয়ারি ২০২৬ তারিখ। শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি এর অংশ হিসেব...
03/03/2026

"শীতার্ত মানুষের পাশে থাকি
মানবিক হৃদয় জাগ্রত রাখি"
গত ৩০জানুয়ারি ২০২৬ তারিখ।
শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি এর অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার পৌঁছে দিচ্ছে #বুড়ারগুলসমাজকল্যাণসংস্থা

শীতার্তদের মাঝে উপহার তুলে দিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি #কাজলআহমদ ,সিনিয়র সহসভাপতি এবং অর্থ সম্পাদক #সাইফুররহমান সহকারি অর্থ-সম্পাদক #সাহেদআহমদ এবং সাংগঠনিক সম্পাদক #আব্দুল্লাহ সহ আরো অনেকে।
মানবতার সেবায় আমরা আছি, আপনিও এগিয়ে আসুন সমাজের ঝরে পড়া মানুষের পাশে।যারা এই মহতকাজে স্পন্সর করেছেন তাদেরপ্রতি আমরা চির কৃতঙ্গ।



#বুড়ারগুলসমাজকল্যাণসংস্থা

সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার অংশ হিসেবে  #বুড়ারগুলসমাজকল্যাণসংস্থার - প্রচেষ্টায় প্রয়োজনীয় কিছু টিন দেওয়া হয় একটি দরিদ...
02/03/2026

সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার অংশ হিসেবে #বুড়ারগুলসমাজকল্যাণসংস্থার - প্রচেষ্টায় প্রয়োজনীয় কিছু টিন দেওয়া হয় একটি দরিদ্র পরিবারকে।
আমাদের মূল লক্ষ্য হলো সামাজিক বাধা পেরিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সম্প্রীতি বজায় রাখা।
এই সুন্দর উদ্যোগের সাথে যারা যুক্ত ছিলেন সংস্থার সবার প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। এবং যারা অর্থ দিয়ে সহযোগীতা করেছেন আল্লাহ আপনাদের এই দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন আমীন।

19/02/2026

আহলান সাহলান, মাহে রমাদান

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বুড়ারগুল সমাজকল্যাণ সঃস্থার পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সবাইকে।
সংযম ও পবিত্রতার মাসে শুদ্ধতা ছুঁয়ে যাক সবাইকে।

"'রমজান মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সামাজিক সহমর্মিতা বোধ সৃষ্টি করে।

মানবিকতার হাতছানি, দায়িত্বের বন্ধনএক অসহায় পরিবারের মেয়ের বিয়েতে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থা...
23/01/2026

মানবিকতার হাতছানি, দায়িত্বের বন্ধন

এক অসহায় পরিবারের মেয়ের বিয়েতে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থা।

এই মহৎ কার্যক্রমে সংস্থার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে পরিবারটির পাশে দাঁড়ান এবং তাদের মুখে একটুখানি স্বস্তির হাসি ফোটানোর চেষ্টা করেন।

আমরা বিশ্বাস করি—
সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়।আজ একটি বিয়ের দায়িত্বে পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত ও আল্লাহর কাছে কৃতজ্ঞ।

📌 বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থা
মানবতার পথে নিরলস পথচলা…

🤍 সবাই দোয়া করবেন,
যেন আগামীতেও আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে পারি।

নান্দুয়া গ্রামের কৃতিসন্তান আমাদের সংস্থার অন্যতম শুভাকাঙ্ক্ষী , #ব্যারিস্টারসালাহউদ্দিনসুমন এর স্বদেশ আগমন উপলক্ষে। বুড়...
13/01/2026

নান্দুয়া গ্রামের কৃতিসন্তান আমাদের সংস্থার অন্যতম শুভাকাঙ্ক্ষী ,
#ব্যারিস্টারসালাহউদ্দিনসুমন এর স্বদেশ আগমন উপলক্ষে। বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থার পক্ষথেকে সম্মাননা স্বারক ও সৌজন্য সাক্ষাত করেন উক্ত সংস্থার কার্যকরি পরিষদ এর সদস্যবৃন্দ।

"বুড়ারগুল সমাজকল্যাণ  সংস্থার পক্ষ থেকে সংস্থার সকল সদস্য, সুধী,শুভানুধ্যায়ীদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা—অতীতের বেদনা ...
01/01/2026

"বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সংস্থার সকল সদস্য, সুধী,শুভানুধ্যায়ীদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা—

অতীতের বেদনা আর গ্লানী মুছে ফেলে নতুনের চেতনায় উজ্জীবিত হোক সকলের আগামী এই প্রত্যাশায়....।

আলহামদুলিল্লাহ!!মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আরো একটি কার্যক্রম সম্পন্ন হলো।"কয়েকজন প্রবাসিদের আর্থিক সহযোগীতা এ...
30/12/2025

আলহামদুলিল্লাহ!!
মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আরো একটি কার্যক্রম সম্পন্ন হলো।"কয়েকজন প্রবাসিদের আর্থিক সহযোগীতা এবং
বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে , বুড়ারগুল গ্ৰামের অসহায় একজন গরিব রোগীর জন্য নগদ কিছু টাকা প্রদান করা হয়।

সফলভাবে সম্পন্ন হলো ‘নান্দুয়া’ ম্যাগাজিন প্রকাশনা-২০২৫  অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ।আজ নান্দুয়া এলাকার সাহিত্য, সংস্কৃতি ও ...
28/12/2025

সফলভাবে সম্পন্ন হলো ‘নান্দুয়া’ ম্যাগাজিন প্রকাশনা-২০২৫ অনুষ্ঠান।

আলহামদুলিল্লাহ।
আজ নান্দুয়া এলাকার সাহিত্য, সংস্কৃতি ও সমাজ চিন্তার এক স্মরণীয় অধ্যায় রচিত হলো। অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে ‘নান্দুয়া’ ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই আয়োজন ছিল শুধু একটি ম্যাগাজিন প্রকাশ নয়—
এটি ছিল আমাদের শেকড়ের সাথে সংযোগ, আমাদের সমাজের কথা বলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকিত পথনির্দেশ।

সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট আলোচকবৃন্দ, লেখক, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনাদের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি হয়েছে আরও অর্থবহ ও সফল।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই
এই ম্যাগাজিনের সঙ্গে যুক্ত সকল লেখক, সম্পাদক, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের—
যাদের পরিশ্রম ও ভালোবাসায় আজকের এই প্রকাশ সম্ভব হয়েছে।

দোয়া করি—
এই ম্যাগাজিন সমাজে চিন্তার আলো জ্বালাবে
এবং মানবতা, ঐক্য ও সেবার বার্তা ছড়িয়ে দেবে। নান্দুয়া ম্যাগাজিন—সমাজের দর্পণ, সময়ের সাক্ষী।

#নান্দুয়া_ম্যাগাজিন
#প্রকাশনা_অনুষ্ঠান
োজন
#সাহিত্য_সংস্কৃতি
#আমাদের_গর্ব

Address

Maulvi Bazar
3253

Website

Alerts

Be the first to know and let us send you an email when Burargul social welfare organisation# বুড়ারগুল সমাজ কল্যান সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share