উত্তরণ যুব সংগঠন - Uttaran Juba Sangathan

উত্তরণ যুব সংগঠন - Uttaran Juba Sangathan A youth organization with a vision to connecting youth and promoting volunteerism and awareness, leadership, social change to build a responsible society.

উত্তরণ যুব সংগঠন
সংগ্রামে, একতায় প্রগাতির মন্ত্রে উত্তরণের ১৩ বছর....

সংগঠন পরিচিতি: উত্তরণ যুব সংগঠন যুবাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তরুণ উদ্যেমী যুবারা সাংগঠনিক দক্ষতার মধ্যদিয়ে সমাজের নানাবিধ কল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী।

সংগঠনের নাম: উত্তরণ যুব সংগঠন
প্রতিষ্ঠাকাল: ২৪ ডিসেম্বর, ২০০৯ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতার নাম: পিউস নানোয়ার এবং গ্রামের কিছু উদ্দ্যেমী যুবক-যুবতী
মোবাইল নম্বর: ০১৭২২৫২৪৭৪৭
ইমেইল

: [email protected]


প্রধান কার্যালয়:
ঠিকানা: বর্মাছড়া চা বাগান (খ্রিস্টান পাড়া/বস্তি)
ডাকঘর : কেজুরীছড়া
ইউনিয়নঃ ৭নং রাজঘাট ইউনিয়ন
থানা/উপজেলা: শ্রীমঙ্গল
জেলাঃ মৌলভীবাজার-৩২০০
ইমেইল [email protected]
ফেইসবুক: https://www.facebook.com/Uttaran-Juba-Sangathan-102229908180584 / https://www.facebook.com/uttaranjubasangathan.ujs.5/
ওয়েবসাইট: https://wordpress.com/page/uttaranjubasangathan.wordpress.com/5


যোগাযোগ ও তথ্য কর্মকর্তা
আন্তুনী তপ্ন, সাধারণ সম্পাদক, ০১৭৫০৮৩৮২৬৯
পদবী: সাধারণ সম্পাদক
ফোন/মোবাইল: ০১৭৫০৮৩৮২৬৯
ই-মেইল: [email protected]

সংগঠনের সূচনার পটভূমি: বাংলাদেশের উত্তর-পূর্বের জেলা মৌলভীবাজরের শ্রীমঙ্গল উপজেলার ভারতের ত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী ৭নং রাজঘাট ইউনিয়নের ছোট্ট একটি গ্রামের নাম বর্মাছড়া খ্রিস্টান পাড়া (বস্তি)। গ্রামের সবাই চা বাগানের শ্রমিক। বৃটিশ চা কোম্পানির শোষণের শৃঙ্খলে তারা আজও আবদ্ধ। অভাব অনটন, দারিদ্র্য, অর্থনৈতিক দৈন্যদশা, স্বল্প মজুরি, অশিক্ষা-কুসংস্কার, নিরক্ষরতা, আর পশ্চাদপদতা যেন চা বাগানের মানুষদের নিত্যদিনের সঙ্গী। তাই ‘শিক্ষাকে হাতিয়ার হিসেবে মূলধন করে তারুণ্যের শ্রমে ও ঘামে সমাজের সকল পশ্চাদপদতা দূর করে স্বপ্ন ছোঁয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হয় উত্তরণ যুব সংগঠনের। যুব সমাজ সঠিক দিকনির্দেশনার অভাবে প্রত্যাশা অনুসারে সফলতা অর্জন করতে পারছে না। তাই গ্রামের প্রগতিশীল যুবকগণ ২০০৯ খ্রিস্টাব্দে একটি যুব সংগঠন প্রতিষ্ঠা করার দৃঢ় পরিকল্পনা করেন এবং পরপর কয়েক বার নিজেদের মধ্যে সভা আহŸান করেন । একটি অস্থায়ী কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের শাসনতন্ত্র রচনা করার দায়িত্ব অর্পণ করেন। ছাত্র-ছাত্রীগণ ২০০৯ খ্রিস্টাব্দে শিক্ষা, একতা, সেবা ও প্রগতির অভিপ্রায় নিয়ে সংগঠিতভাবে কাজ করার জন্য উত্তরণ যুব সংগঠন প্রতিষ্ঠা করে। এ গ্রামের যুবক-যুবতিদের সামাজিক, সাংস্কৃতিক বিকাশ এবং বুদ্ধিবৃত্তি অনুশীলনের মধ্যদিয়ে এই সংগঠন সুষ্ঠু নেতৃত্বের ভিত্তিমূল হিসেবে অবদান রাখছে।
দিগ্দর্শন ((Vision): উত্তরণ যুব সংগঠন এমন একটি সমাজের স্বপ্ন দেখে যেখানে সকল মানুষ ধর্ম-বর্ণ-নির্বিশেষে ন্যায্যতা, শান্তি, ও ভালবাসাপূর্ণ মানবিক মূল্যবোধে অধিকার ও মর্যাদায় বসবাস করবে।
লক্ষ্য (Mission): তরুণদের শুভ সত্ত্বাকে কাজে লাগিয়ে শিক্ষা, সেবা, একতা ও শান্তির জন্য সকল অন্যায্যতা ও পশ্চাদপদতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই।
উদ্দেশ্য (Objectives): তরুণ যুবাদের স্বেচ্ছাসেবায় সংযুক্তকরণ; উন্নয়নের জন্য সম্পদের যথোপাযুক্ত ব্যবহার, সামাজিক সচেতনতা সৃষ্টি, ন্যায্য ও দায়িত্বশীল সমাজ গঠন এবং চা বাগানের বিভিন্ন জাতিগোষ্ঠীসমূহের মনোবল সৃষ্টির মাধ্যমে নেতৃত্ব গঠন এবং যুবাদের শিক্ষিত ও দক্ষতাসম্পন্ন সুনাগরিক করে গড়ে তোলা।
মূল্যবোধসমূহ (Values): সেবাদান, একতা, অংশীদারিত্ব, সংহতি, ন্যায্যতা ও শান্তি।
নীতিসমূহ (Principles): সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলে একই মিলন সমাজের ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। ভালোবাসাপূর্ণ, বৈষম্যহীন, স্থায়ীত্বশীল, ও পারস্পারিক আদান প্রদানের ভিত্তিতে যুবাদের সর্বোচ্চ কর্ম উদ্যোগ গড়ে তুলবে।
অনুপ্রেরণা (Inspiration): সংগঠনের প্রত্যেক শিশু প্রত্যেক তরুন; আমাদের ভাই আমাদের বোন।
পদ্ধতিসমূহ (Approaches): Team Building, Community Participation, Partnership building, Advocacy, lobbying, and networking

23/09/2025

⭕⭕ সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন করতে পারবে এইচএসসি ও স্নাতকের শিক্ষার্থীরা ⭕⭕

✅ আবেদনের যোগ্যতাঃ
১. যেসব শিক্ষার্থী ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত, অথবা
২. যেসব শিক্ষার্থী ২০২৪ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত, তারাই আবেদন করতে পারবে।

⛔ আবেদনের শেষ তারিখঃ ১০/১০/২০২৫ খ্রিঃ

#সোনালি_ব্যাংক #শিক্ষাবৃত্তি #এইচএসসি #স্নাতক

16/12/2024
অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল টিমকে
30/10/2024

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল টিমকে

May I request that you share this photo card/information through your projects, campaigns, ongoing activities, and socia...
19/10/2024

May I request that you share this photo card/information through your projects, campaigns, ongoing activities, and social media?

With the support of the government and non-government initiatives, access to social safety net has increased in Bangladesh over the period. However, we know that still some people with disabilities in hard-to-reach areas are not covered by the safety net program because they lack information, knowledge, and awareness regarding the application deadline and process.

Spreading this information at various levels may help persons with disabilities to get access to social safety net programs.
Thank you!
hashtag hashtag hashtag hashtag hashtag

মানুষের সেবার জন্য নিজের জীবন বিলিয়ে দেয়ার মত ভালবাসায় নিজেকে সঁপে দিয়েছো প্রভুর চরণ তলে, ধন্য জীবন, সার্থক তব তনু মন ধন...
08/10/2024

মানুষের সেবার জন্য নিজের জীবন বিলিয়ে দেয়ার মত ভালবাসায় নিজেকে সঁপে দিয়েছো প্রভুর চরণ তলে, ধন্য জীবন, সার্থক তব তনু মন ধন। আজকের দিনে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। উত্তরণ যুব সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রার্থনা।

06/10/2024

উত্তর যুব সংগঠন স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ

উত্তর যুব সংগঠনের সদস্যরা সম্প্রতি স্কুল প্রাঙ্গণের খালি জায়গায় বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। সৃষ্টির প্রতি যত্ন ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সবুজ পৃথিবী উপহার দেওয়ার অন্যতম উপায়।

বৃক্ষ রোপণের এই কার্যক্রমে শিক্ষার্থীরা এবং স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন। এ ধরনের উদ্যোগ প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরে এবং সবার মাঝে পরিবেশ রক্ষার জন্য আগ্রহ সৃষ্টি করে।

28/09/2024

Sylhet International University -তে চা বাগান থেকে সুযোগপ্রাপ্ত সকল ছোট ভাই-বোন দের প্রতি University Tea Students' Association - UTSA পরিবারের পক্ষ থেকে "শুভেচ্ছা এবং অভিনন্দন"

আমরা পরিবর্তনে বিশ্বাসী ✊

26/09/2024

Address

Maulvi Bazar
3213

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরণ যুব সংগঠন - Uttaran Juba Sangathan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share