কৈলাস সনাতনী সংঘ

Directions

কৈলাস সনাতনী সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কৈলাস সনাতনী সংঘ, Youth Organization, Maulvi Bazar.

19/09/2026
🪔 শ্রী গণেশায় নমঃ 🪔বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা শ্রীশ্রী গণেশের পবিত্র আরাধনাকে কেন্দ্র করে আমাদের আয়োজনের এবার ষষ্ঠ বর্ষ।আগ...
12/09/2026

🪔 শ্রী গণেশায় নমঃ 🪔

বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা শ্রীশ্রী গণেশের পবিত্র আরাধনাকে কেন্দ্র করে আমাদের আয়োজনের এবার ষষ্ঠ বর্ষ।

আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, পবিত্র গণেশ চতুর্থী তিথিতে শ্রীশ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ষষ্ঠ বর্ষের গণেশ পূজা।

ষষ্ঠ বর্ষে নতুন স্থান, নতুন আয়োজন—তবে ভক্তি, ঐক্য ও মঙ্গলকামনার সেই একই প্রার্থনা।
শ্রী গণেশের কৃপায় সকলের জীবনের সকল বিঘ্ন দূর হোক, জ্ঞান, সিদ্ধি, সমৃদ্ধি ও মঙ্গল প্রতিষ্ঠিত হোক।

এই পবিত্র আয়োজনে আপনাদের সকলকে সপরিবারে আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি ও আশীর্বাদ আমাদের আয়োজনকে আরও পূর্ণতা দেবে।

গণপতি বাপ্পা মোরিয়া 🙏

🌸✨ Happy New Year 2026 ✨🌸কৈলাস সনাতনী সংঘের পক্ষ থেকে সকল সনাতনী ভাই-বোন, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের জানাই ইংরেজি ন...
01/01/2026

🌸✨ Happy New Year 2026 ✨🌸
কৈলাস সনাতনী সংঘের পক্ষ থেকে সকল সনাতনী ভাই-বোন, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক
🕉️ শান্তি
🕉️ সুস্বাস্থ্য
🕉️ সমৃদ্ধি
🕉️ ধর্মীয় চেতনা ও ঐক্য
আসুন, নতুন বছরে আমরা সবাই একসাথে সনাতন ধর্ম, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আরও দৃঢ় প্রতিজ্ঞ হই।
🙏 জয় সনাতন ধর্ম
🙏 হর হর মহাদেব
—
কৈলাস সনাতনী সংঘ

28/12/2025

🔱 গুরুত্বপূর্ণ ঘোষণা 🔱
কৈলাস সনাতনী সংঘের সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
আগামী কিছু দিনের মধ্যেই ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে।
সংঘের গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী—
যে সকল সদস্য নিয়মিত বাৎসরিক চাঁদা প্রদান করবেন না এবং সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন না, তাদের নিষ্ক্রিয় সদস্য হিসেবে গণ্য করা হবে।
তবে কোনো সদস্যের যদি ব্যক্তিগত বা বিশেষ কোনো সমস্যা থাকে, সে ক্ষেত্রে পূর্বেই সংগঠনকে অবগত করলে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে।
সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও কার্যকারিতা বজায় রাখার স্বার্থে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।
🕉️
ধর্ম, শৃঙ্খলা ও ঐক্যের পথে—
কৈলাস সনাতনী সংঘ

24/12/2025

✨ কৈলাস সনাতনী সংঘ – তীর্থ ও আনন্দ ভ্রমণ ২০২৫ ✨
শুভ সংবাদ! 🙏
আমাদের তীর্থ ও আনন্দ ভ্রমণ ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হবে।
যাত্রার স্থান: শ্রী শ্রী সার্বজনীন দুর্গাবাড়ি, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল
বুকিং সম্পূর্ণ করেছেন তাদেরকে অভিনন্দন! 🎉
সকলকে নির্দেশনা:
✅ শীতের কাপড়, পানির বোতল ও ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী সাথে আনবেন
✅ ব্যাগ, মোবাইল, টাকা ইত্যাদি নিজ দায়িত্বে রাখবেন
✅ নেশা জাতীয় দ্রব্য বা অবৈধ সরঞ্জাম সাথে আনা কঠোরভাবে নিষিদ্ধ
✅ তীর্থভ্রমণ + আনন্দ ভ্রমণ—মন খুলে আনন্দ করুন, তবে অশ্লীল বা অসামাজিক আচরণ একেবারেই নিষিদ্ধ
✅ বিনা অনুমতিতে নির্দিষ্ট এরিয়ারের বাইরে ঘুরাঘুরি যাবে না
ভ্রমণ সূচি:
🌄 সকাল: পৌঁছে স্নান ও পূজা/অঞ্জলি
🍛 দুপুর ১২:৩০: বাল্লভুগ গ্রহন
🏛️ মন্দির পরিদর্শন → পানাম সিটির উদ্দেশ্যে যাত্রা
☕ বিকাল ৪:০০: পানাম সিটিতে ছোট নাস্তা
🚌 বিকাল ৫:০০: পানাম সিটি থেকে বারোদি ফেরত
🥘 আসার পথে সুবিধাজনক স্থানে আমিষ ভুজের আয়োজন
🌇 সন্ধ্যা: শ্রীমঙ্গল ফিরে যাত্রা শেষ
বিশেষ দ্রষ্টব্য:
সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে সংগঠন কার্যক্রমের শিডিউল পরিবর্তন করতে পারে।
জরুরি যোগাযোগ:
📞 জনি দাশ: 01733507661
📞 সাগর রায়: 01790292379
📞 রুবেল রায়: 01777026341
📞 দীপ্ত দাশ: 01762539648
আমরা সবাই শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ এবং আনন্দময় ভ্রমণের প্রত্যাশায় আছি। 🌸

02/12/2025

কৈলাস সনাতনী সংঘ
গভীর শোক প্রকাশ

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সন্ধানী আবাসিক এলাকার নিবাসী এবং আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটির স্থায়ী সদস্য ও সহসভাপতি সজীব রায়–এর মমতাময়ী মাতা আজ এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন।

সংগঠনের পক্ষ থেকে আমরা তাঁর পবিত্র আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

🕉 ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৈলাস সনাতনী সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share