Tarunnar Joyjaatra Foundation

Tarunnar Joyjaatra Foundation তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন
❤মানবতার কল্যানে❤
It's a Non-Political, Non-Beneficial, Social Organisation.

🤲🐄 কোরবানির মাংস সংগ্রহ ও বিতরণ সম্পন্ন Tarunnar Joyjaatra Foundation -এর উদ্যোগেকোরবানির মাংস সংগ্রহ করে সেসব পরিবারের ...
28/05/2026

🤲🐄 কোরবানির মাংস সংগ্রহ ও বিতরণ সম্পন্ন Tarunnar Joyjaatra Foundation -এর উদ্যোগে
কোরবানির মাংস সংগ্রহ করে সেসব পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে যারা বিভিন্ন কারণে কোরবানি দিতে পারেননি।
এই উদ্যোগের মাধ্যমে প্রতিবেশীর হক আদায় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি ছোট্ট চেষ্টা করা হয়েছে।
আলহামদুলিল্লাহ,
সবার সহযোগিতা ও আন্তরিকতায় এই মানবিক কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
🤝 সহযোগিতা ও পাশে থাকার জন্য সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

🐄🤲 প্রতিবেশীর হক আদায়ে আমাদের ছোট্ট উদ্যোগপবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে আমরা একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছি।আমাদের উদ্...
27/05/2026

🐄🤲 প্রতিবেশীর হক আদায়ে আমাদের ছোট্ট উদ্যোগ

পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে আমরা একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছি।

আমাদের উদ্যোগে, কিছু নির্দিষ্ট বিল্ডিংয়ের নিচে ছোট ছোট ব্যানার দেওয়া হবে এবং ব্যানারের নিচে নির্দিষ্ট বালতি/মাংস রাখার পাত্র রাখা থাকবে।

যারা কোরবানি দেবেন, তারা কোরবানির পর নিজ দায়িত্বে অতিরিক্ত মাংস সেখানে রেখে যেতে পারবেন।

পরবর্তীতে আমরা সেই মাংস সংগ্রহ করে সুন্দরভাবে প্যাকেট করে যারা বিভিন্ন কারণে কোরবানি দিতে পারেননি আমাদের সে সকল প্রতিবেশীদের মাঝে বিতরণ করবো ইনশাআল্লাহ।

এই উদ্যোগের মাধ্যমে প্রতিবেশীর হক আদায় এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই আমাদের উদ্দেশ্য।

🤝 এই মানবিক কাজে আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সহযোগিতায়: তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন।

🎉 শুভ জন্মদিন 🎉“তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন” এর সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আবির–কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভি...
07/05/2026

🎉 শুভ জন্মদিন 🎉

“তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন” এর সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আবির–কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌸

আপনার সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। মানবতার কল্যাণে আপনার পথচলা আরও সমৃদ্ধ হোক—এই দোয়া রইলো।

শুভ হোক জীবনের প্রতিটি মুহূর্ত। ✨

— তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন ❤️

🎊 পহেলা বৈশাখ মেলায় আমাদের স্টলের কার্যক্রম 🎊পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন-এর স্টলে ছিল ...
18/04/2026

🎊 পহেলা বৈশাখ মেলায় আমাদের স্টলের কার্যক্রম 🎊
পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন-এর স্টলে ছিল নানা সেবামূলক ও আকর্ষণীয় আয়োজন।
📌 আমাদের স্টলে যা ছিল—
⚖️ বিনামূল্যে ওজন পরিমাপ
🩺 বিনামূল্যে প্রেসার (রক্তচাপ) পরিমাপ
🔑 বিনামূল্যে চাবির রিং বিতরণ
🧢 নববর্ষের শুভেচ্ছা লেখা ক্যাপ বিতরণ
📽️ এছাড়াও স্টলে প্রদর্শিত হয়েছে তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশনের পূর্ববর্তী কার্যক্রমের সামান্য কিছু ভিডিও ও ছবি প্রদর্শনী।
মেলায় আগত সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে আমাদের এই আয়োজন আরও প্রাণবন্ত ও সফল হয়েছে।
🤝 সবার ভালোবাসা ও সহযোগিতার জন্য রইল আন্তরিক ধন্যবাদ।
🎉 শুভ নববর্ষ 🎉

🌸🎊 শুভ নববর্ষ ১৪৩৩ 🎊🌸পুরনোকে পেছনে ফেলে নতুন আশা,নতুন স্বপ্ন আর নতুন দিনের শুভ সূচনায়সবার জীবনে বয়ে আনুকসুখ, শান্তি, সু...
13/04/2026

🌸🎊 শুভ নববর্ষ ১৪৩৩ 🎊🌸

পুরনোকে পেছনে ফেলে নতুন আশা,
নতুন স্বপ্ন আর নতুন দিনের শুভ সূচনায়
সবার জীবনে বয়ে আনুক
সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।

পহেলা বৈশাখের এই আনন্দঘন দিনে
তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে
সকলকে জানাই আন্তরিক নববর্ষের শুভেচ্ছা।

🌱 আসুন, মানবতা ও সেবার চেতনায়
একসাথে এগিয়ে যাই সুন্দর আগামী দিনের পথে।

🎉 শুভ নববর্ষ 🎉

12/04/2026

এলাকাবাসীর পানির সংকট নিরসনে, ঘরে ঘরে বিশুদ্ধ খাবার পানি পৌছে দিচ্ছে আমাদের কর্মীরা

11/04/2026

Tarunnar Joyjaatra Foundation || তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন কার্যক্রম ২০১৮ প্রর্যন্ত।

পহেলা বৈশাখ মেলায় ভাষানটেক স্কুলে দেখা হবেতারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন- টিমের সাথে।📌 স্টলে যা যা থাকছে—✅ তারুণ্যের জয়যাত...
11/04/2026

পহেলা বৈশাখ মেলায় ভাষানটেক স্কুলে দেখা হবে
তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন- টিমের সাথে।

📌 স্টলে যা যা থাকছে—
✅ তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশনের কার্যক্রম প্রদর্শনী।
⚖️ বিনা মূল্যে ওজন পরিমাপ।
🩺 বিনা মূল্যে প্রেসার (রক্তচাপ) মাপা।
দর্শনার্থীদের জন্য গেম ও আকর্ষণীয় গিফট।

📝 যারা তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশনের সেবামূলক কাজে যুক্ত হতে চান, তাদের জন্য থাকবে সদস্য ফর্ম।

নববর্ষের আনন্দ ভাগাভাগি করতে
সবাইকে আমাদের স্টলে আসার জন্য
সাদর আমন্ত্রণ 🌸
🎉 শুভ নববর্ষ 🎉

Address

Nirjhor View 71, Ground Floor, Din Mohammad Colony, Dhamalcot, Dhaka Cant, Dhaka
Matikata
1206

Alerts

Be the first to know and let us send you an email when Tarunnar Joyjaatra Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tarunnar Joyjaatra Foundation:

Share