বরুন্ডী প্রগতি সংঘ

বরুন্ডী প্রগতি সংঘ শিক্ষা ঐক্য শান্তি

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত দূর্ঘটনায় বরুন্ডী প্রগতি সংঘ পরিবার গভীরভাবে শোকাহত। আহত এবং নিহতের পরিবারের প...
22/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত দূর্ঘটনায় বরুন্ডী প্রগতি সংঘ পরিবার গভীরভাবে শোকাহত। আহত এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

02/07/2025

সাধারন সম্পাদক সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি সভাপতির পরামর্শক্রমে সংগঠনের সভা আহ্বান করবেন। তিনি প্রয়োজনবোধে অন্যান্য কর্মকর্তার ওপর বিভিন্ন দায়িত্ব অর্পন করবেন এবং তাদের কাজের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করবেন। সংগঠনের দৈনন্দিন কার্যকলাপের জন্যে দায়িত্বে থাকবেন। প্রতিটি সভায় তিনি সংগঠনের কার্যাবলীর রিপোর্ট পেশ করবেন। সাধারণ সম্পাদক সংগঠনের মুখপাত্র হিসেবেও কাজ করবেন।

🟢সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা।

🟢সভা আহ্বান করা এবং কার্যবিবরণী লেখা।

🟢সংগঠনের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করা।

🟢সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করা।

🟢বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপনা ও মূল্যায়ন করা।

🟢সদস্যদের মধ্যে সমন্বয় সাধন করা।

🟢প্রয়োজন অনুযায়ী উপ-কমিটি গঠন ও পরিচালনা করা।

🟢সংগঠনের প্রচার ও প্রসারে কাজ করা।

🟢কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা।
সংগঠনের আর্থিক লেনদেন এবং হিসাবরক্ষণ সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা।

01/07/2025

সভাপতির প্রধান কাজ হলো সংগঠনের নেতৃত্ব দেওয়া এবং এর কার্যক্রম পরিচালনা করা। সাধারণত, সভাপতি সভার কার্য পরিচালনা করবেন, সদস্যদের মধ্যে আলোচনা ও বিতর্কের সমন্বয় করবেন, এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন।

সভাপতির প্রধান কাজগুলো হলো:

🟢 সভা পরিচালনাঃ সভার আলোচ্যসূচি নির্ধারণ করা, সদস্যদের বক্তব্য উপস্থাপন ও বিতর্কের সুযোগ করে দেওয়া, এবং সভার কার্যক্রম পরিচালনা করা।

🟢 সিদ্ধান্ত গ্রহণঃ সভার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং সদস্যদের মতামত গ্রহণ করে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া।

🟢 সংস্থার প্রতিনিধিত্বঃ সংস্থা বা সংগঠনের পক্ষে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করা এবং বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করা।

🟢 সদস্যদের সাথে যোগাযোগঃ সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা।

🟢 সংস্থার নীতি ও লক্ষ্য নির্ধারণঃ সংস্থার নীতি ও লক্ষ্য নির্ধারণে সহায়তা করা এবং সেগুলো বাস্তবায়নে কাজ করা।

🟢 সংস্থার উন্নতি ও অগ্রগতিতে নজর রাখাঃ সংস্থার সার্বিক কার্যক্রমে নজর রাখা এবং এর উন্নতি ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

বরুন্ডী প্রগতি সংঘের নব নির্বাচিত কমিটির সাথে এডহক কমিটির বিশেষ সভা। উক্ত সভা হতে ৭টি শূন্য পদ কো-অপ্ট করার সিদ্ধান্ত গৃ...
28/06/2025

বরুন্ডী প্রগতি সংঘের নব নির্বাচিত কমিটির সাথে এডহক কমিটির বিশেষ সভা। উক্ত সভা হতে ৭টি শূন্য পদ কো-অপ্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়।

12/06/2025

আজ বরুন্ডী প্রগতি সংঘের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি জনাব সোহাগ শিকদার
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম লিপু

আসন্ন বরুন্ডী প্রগতি সংঘের দ্বি-বার্ষিক নির্বাচনের যে সব পদে নির্বাচন হবে তার তালিকা।সভাপতি পদে নির্বাচন করছেন দুইজন, যথ...
03/06/2025

আসন্ন বরুন্ডী প্রগতি সংঘের দ্বি-বার্ষিক নির্বাচনের যে সব পদে নির্বাচন হবে তার তালিকা।

সভাপতি পদে নির্বাচন করছেন দুইজন, যথাক্রমে

১ নং ব্যালটে সোহাগ শিকদার
২ নং ব্যালটে মোঃ হাবিবুর রহমান

সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন দুইজন, যথাক্রমে

১নং ব্যালটে আরব আলী
২নং ব্যালটে মোঃ শহীদুল ইসলাম লিপু

19/05/2025

Address

Manikganj, Dhaka
Manikganj
1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরুন্ডী প্রগতি সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share