Bangladesh Red Crescent Society - Manikganj District Unit

Bangladesh Red Crescent Society - Manikganj District  Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Red Crescent Society - Manikganj District Unit, Nonprofit Organization, Near Dhaka-Aricha Bus Stand, Manikganj., Manikganj.

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে (ODI) সিরিজে খেলোয়াড়দের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন...
11/06/2026

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে (ODI) সিরিজে খেলোয়াড়দের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে চারজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন। খেলার সময় কোনো খেলোয়াড় আহত হলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা দ্রুত ও দক্ষতার সঙ্গে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করছেন।

ছবি: বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত।

Bangladesh Red Crescent Society(BDRCS)

কেউ রক্তের জন্য অপেক্ষা করছে,কেউ দুর্যোগে আশ্রয় খুঁজছে,কেউ একজনের সাহায্যের হাতের অপেক্ষায় আছে।সেই হাতটি কি আপনার হতে ...
05/06/2026

কেউ রক্তের জন্য অপেক্ষা করছে,
কেউ দুর্যোগে আশ্রয় খুঁজছে,
কেউ একজনের সাহায্যের হাতের অপেক্ষায় আছে।

সেই হাতটি কি আপনার হতে পারে?

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ইউনিটে যুক্ত হয়ে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করুন।

রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন চলবে ১ থেকে ১০ জুন
রেজিস্ট্রেশন লিংক পেতে কমেন্ট বক্স চেক করুন...

শুধু সার্টিফিকেট নয়, গড়ে তুলুন নেতৃত্ব ও মানবতার পরিচয়!আপনি কি সমাজের জন্য কিছু করতে চান? নতুন দক্ষতা অর্জন করতে চান?...
01/06/2026

শুধু সার্টিফিকেট নয়, গড়ে তুলুন নেতৃত্ব ও মানবতার পরিচয়!

আপনি কি সমাজের জন্য কিছু করতে চান? নতুন দক্ষতা অর্জন করতে চান? দুর্যোগ, মানবিক সংকট ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে মানুষের পাশে দাঁড়াতে চান?

তাহলে RCY Recruitment 2026 আপনার জন্য একটি দারুণ সুযোগ।

✅ নেতৃত্ব বিকাশের সুযোগ
✅ মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ
✅ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
✅ দেশের মানুষের সেবায় কাজ করার সুযোগ

👥 বয়সসীমা: ১৬–২৫ বছর
📅 আবেদনের সময়: ১ জুন থেকে ১০ জুন, ২০২৬ খ্রি.

আজই আবেদন করুন এবং আগামী দিনের মানবিক নেতৃত্বের অংশ হয়ে উঠুন।

https://forms.gle/iVTPek9JenxzbEyE6

❤️ Be the Change, Be the Volunteer.

2026 #𝐑𝐂𝐘𝐂

May the meaning of Eid al-Adha teach us sincerity, purity, and unconditional love.
27/05/2026

May the meaning of Eid al-Adha teach us sincerity, purity, and unconditional love.

25/05/2026

Some moments deserve to be remembered. A simple celebration for a good soul😊

নেতৃত্বে দৃঢ়, মানবিকতায় অনন্য।

গত ১৬ই মে আমাদের মানিকগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সুযোগ্য যুব প্রধান মোঃ জিসানুর রহমান এর জন্মদিনের কিছু স্মৃতি।
শুভকামনা রইলো সামনে আরও সুন্দর পথচলার জন্য।

আমাদের প্রিয় যুব প্রধানের জন্মদিনের কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করা হলো।

#মানিকগঞ্জ_ইউনিট #শুভ_জন্মদিন
#মানিকগঞ্জ

Saifur Rahman এর ১৯তম (এবি পজেটিভ) লাল ভালোবাসা দান। ধন্যবাদ সাইফুর রহমানউপ যুব প্রধান - ১বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি...
25/05/2026

Saifur Rahman এর ১৯তম (এবি পজেটিভ) লাল ভালোবাসা দান।

ধন্যবাদ
সাইফুর রহমান
উপ যুব প্রধান - ১
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ইউনিট।

Happy birthday, O rebel poet Kazi Nazrul Islam.Your contribution to the awakening of Bengal's literature, culture and hu...
24/05/2026

Happy birthday, O rebel poet Kazi Nazrul Islam.

Your contribution to the awakening of Bengal's literature, culture and humanity is eternal. The consciousness you have awakened among us against equality, humanity and injustice still shows us the way.

Teuta village of Shivalaya sub-district of Manikganj district is a part of our pride. The house of Teuta Zamindar, the ancestral residence of his wife Pramila Devi is still a unique sign of Nazrul-memory.

On behalf of Bangladesh Red Crescent Society, Manikganj Unit, I express my deep respect and love to national poet Kazi Nazrul Islam on his birthday.

#কাজী_নজরুল_ইসলাম #জাতীয়_কবি #শুভ_জন্মদিন #মানিকগঞ্জ_ইউনিট

শুভ জন্মদিন, হে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

বাংলার সাহিত্য, সংস্কৃতি ও মানবতার জাগরণে আপনার অবদান চির অম্লান। সাম্য, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা আপনি আমাদের মাঝে জাগিয়ে গেছেন, তা আজও আমাদের পথ দেখায়।

জাতীয় কবির স্মৃতিবিজড়িত মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেউতা গ্রাম আমাদের গর্বের অংশ। তাঁর সহধর্মিণী প্রমিলা দেবীর পৈতৃক নিবাস তেউতা জমিদার বাড়ি আজও নজরুল-স্মৃতির এক অনন্য নিদর্শন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ইউনিটের পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

#কাজী_নজরুল_ইসলাম #জাতীয়_কবি #শুভ_জন্মদিন #মানিকগঞ্জ_ইউনিট

24/05/2026

International Federation of Red Cross and Red Crescent Societies সহায়তায় Bangladesh Red Crescent Society(BDRCS) এর স্বাস্থ্য অধিদপ্তরকে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদানে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপন।

মানিকগঞ্জ জেলা পরিষদ কর্তৃক হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান-২০২৬মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও নিজ শক্তিতে চলাচলে...
22/05/2026

মানিকগঞ্জ জেলা পরিষদ কর্তৃক হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান-২০২৬

মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও নিজ শক্তিতে চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ জেলা ইউনিটের নিবেদিতপ্রাণ ভলেন্টিয়াররা।

অনুষ্ঠানে উপস্থিত অসহায় ও চলাচলে অক্ষম মানুষদের নিরাপদে স্থানান্তর, বসার ব্যবস্থা, হুইল চেয়ার গ্রহণে সহায়তা এবং সার্বিক সহযোগিতায় রেড ক্রিসেন্ট ভলান্টিয়ারদের মানবিক ভূমিকা সত্যিই প্রশংসনীয়। তাদের সহমর্মিতা, দায়িত্ববোধ ও সেবার মনোভাব আমাদের সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

মানবতার সেবায় যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, সেই সকল ভলেন্টিয়ারদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের এই মানবিক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ জেলা ইউনিটের সকল ভলেন্টিয়ারদের জন্য রইলো শুভকামনা। এগিয়ে যাক মানবতার সেবা, এগিয়ে যাক তারুণ্যের শক্তি।

#মানবতার_সেবায় #মানিকগঞ্জ

শোক বার্তাবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ইউনিট এর সম্মানিত আজীবন সদস্য,নাসির উদ্দিন আহাম্মেদ (যাদু) ID: 18000...
21/05/2026

শোক বার্তা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ইউনিট এর সম্মানিত আজীবন সদস্য,
নাসির উদ্দিন আহাম্মেদ (যাদু) ID: 180000234 এর মৃত্যু তে আমরা গভীর ভাবে শোকাহত৷
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

Address

Near Dhaka-Aricha Bus Stand, Manikganj.
Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Red Crescent Society - Manikganj District Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share