26/08/2026
আমার Professional Philosophy…
১৫ জানুয়ারি ২০২৬। সরাসরি HR Concern থেকে এসে আমার হাতে একটি চিঠি তুলে দেওয়া হলো—আমার Joining Letter।
আমি একটু অবাক হয়ে বললাম,
“আচ্ছা, আপনাদের কি এসব Letter সাধারণত Higher Management-এর মাধ্যমে দেওয়া হয় না?”
আপু সঙ্গে সঙ্গে বললেন,
“আজ তো আমাদের সব স্যার নেই। যিনি আছেন, উনাকেই বলি—যেহেতু আপনি wish করছেন।”চিঠি দেওয়ার সময় ছবিতে থাকা স্যার আবার উনার সামনে বসা মানুষের সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
সত্যি বলতে, আমার lifetime-এ খুব কম জায়গাতেই দুই বছরের বেশি সময় কাজ করেছি। আর Home Distance-এর বিষয়টি যদি ধরি, অনেক জায়গাতেই এক বছর পূর্ণ হওয়ার আগেই switch করেছি। কিন্তু একটা বিষয় সবসময় একই রেখেছি—যে প্রতিষ্ঠানে কাজ করি, সেটাকে নিজের প্রতিষ্ঠান হিসেবেই দেখার চেষ্টা করেছি।
আমার প্রথম প্রতিষ্ঠানের Managing Director একদিন বলেছিলেন—
“আপনাদের এত প্রতিবন্ধকতা হচ্ছে, অথচ আমি পর্যন্ত তো পৌঁছায় না।”সেই কথাটা আমার professional life-এ একটা শিক্ষা হয়ে আছে। কারণ আমি বিশ্বাস করি, কোনো প্রতিষ্ঠানে কাজ করলে শুধু নিজের assigned responsibility শেষ করলেই হয় না; প্রতিষ্ঠানের ভালো-মন্দ, সমস্যা, সম্ভাবনা—সবকিছুকেই নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করতে হয়। আর প্রয়োজন হলে Top Management-এর কাছেও নিজের কথা, কাজের কথা কিংবা কোনো সমস্যার কথা ইতিবাচকভাবে তুলে ধরতে হয়।TOP Management এ অফিসে সর্বপ্রথম থাকেন ডিরেক্টর বৃন্দ তার পর বাকিরা।। চাকরি হয়তো সাময়িক, কিন্তু professional attitude ও কাজের প্রতি ownership—এগুলোই একজন মানুষকে দীর্ঘমেয়াদে পরিচিত করে।
আর একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই—
Higher Management-এর সঙ্গে professionalভাবে মেশা, যোগাযোগ রাখা কিংবা কাজের প্রয়োজনে সরাসরি কথা বলা মানেই অন্য কোনো উদ্দেশ্য থাকা নয়।।নট তেলবাজি,নট সফট কর্নার ক্যপচার এসব কিছুই নয়।।ছবি কখনো শ্রদ্ধার মাপকাঠি হতে পারে না।
কাউকে সম্মান করা, তাঁর কাছ থেকে শেখা, নিজের কাজের কথা তুলে ধরা কিংবা প্রতিষ্ঠানের স্বার্থে যোগাযোগ রাখা—এসবই একটি healthy professional culture-এর অংশ।
আমার কাছে professional networking মানে favour নেওয়া নয়; বরং শেখা, যোগাযোগ তৈরি করা এবং নিজের কাজের জায়গাটা আরও meaningful করা।
শেষ পর্যন্ত, আপনি যে প্রতিষ্ঠানেই কাজ করুন—
“এটা আমার প্রতিষ্ঠান”—এই mindset-টা থাকলে কাজের প্রতি দায়িত্ববোধটাও অন্যরকম হয়। ❤️কোন ডিরেক্টর স্যার র সাথে ছবি থাকা মানেই উনাকে আমার বেশি শ্রদ্ধা,অন্যজন এর সাথে না থাকা মানেই অশ্রদ্ধা এই দৃষ্টিভঙ্গি তো ভুল।।আমার প্রায় ৭ বছরের চাকরিজীবনে সরাসরি Line Manager হিসেবে ৮ জন পুরুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। প্রত্যেকের প্রতি আমার professional respect, প্রয়োজন অনুযায়ী যোগাযোগ এবং নিজের জায়গা থেকে কৃতজ্ঞতা রয়েছে।।।শ্রদ্ধা ও স্নেহপরায়ণ র জায়গায় ঐশ্বর্য এখনো আছে।২০১৯ এর ডিসেম্বর এ যিনি সর্বপ্রথম ছিলেন আজ ২০২৬ এ ফোন দিলেও তিনি যেমন রেস্পন্স করবেন,আর ২০২৬ এ যিনি আছেন ২০৩৩ এও উনি তেমন রেস্পন্স ই করবেন।।কারণ professional relationship পদবির সঙ্গে শেষ হয়ে যায় না।
আমার কাছে professional networking মানে favour নেওয়া নয়; বরং relationship build করা, শেখা এবং প্রয়োজনের সময়ে professionalভাবে একে অপরের পাশে থাকা।
মানুষ যার যার অবস্থানে ভালো থাকুক।
আর আমাদের professional সম্পর্কগুলোও থাকুক—সম্মান, ethics আর সুন্দর যোগাযোগের জায়গা থেকে। ❤️
চাকরি হয়তো সাময়িক।
পদবিও সাময়িক।
প্রতিষ্ঠানও বদলে যেতে পারে।