18/09/2026
শিক্ষাখাতে মোট জিডিপির ৫% বরাদ্দ, কওমি শিক্ষা সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবিতে শাহবাগে ইসলামী ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত
----
শিক্ষার গুণগত উন্নতি, ক্যাম্পাসের নিরাপত্তা এবং বেকারত্ব দূর করতে সরকারকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে —মাওলানা আব্দুল বাসিত আজাদ
আজ ১৮ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার) রাজধানীর শাহবাগ চত্বরে- বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে শিক্ষাখাতে মোট জিডিপির ৫% বরাদ্দ ও কওমি মাদ্রাসা শিক্ষা সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে “জাতীয় ছাত্র কনভেনশন” কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার গুণগত উন্নতি, ক্যাম্পাসের নিরাপত্তা এবং বেকারত্ব করতে সরকারকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে।”
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেন, “নতুন করে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে দখল করার ষড়যন্ত্র লক্ষ্য করছি। ছাত্র মজলিসের একজন কর্মী দাঁড়িয়ে থাকতে কোনো ক্যাম্পাসকে বিপথে যেতে দেবে না।” এসময় তিনি নিয়মিত ছাত্র সংসদ চালু রাখার জোর দাবিও জানান।
সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরের সঞ্চালনায় ছাত্র কনভেনশনের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র মজলিসের প্রথম শহীদ আরমান (রহ:) এর বড় ভাই মোহাম্মদ আনিসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হাসান, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. মুফতি গোলাম রাব্বানী, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা সিটি কলেজের অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল হাফিজ খসরু, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, শ্রমিক মজলিসের সেক্রেটারি এইচ এম এরশাদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুল হক, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনসুরুল আলম মনসুর, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনির হোসাইন।
ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি খাইরুল আহসান মারজান, জাগপা ছাত্র কাফেলার সভাপতি আব্দুল রহমান ফারুকী, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি সভাপতি মুহাম্মদ ফজলে রাব্বি।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক ইসমাইল খন্দকার, বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান, অফিস সম্পাদক নূর মোহাম্মদ, ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ, পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সাকিব মাহমুদ রুমী, পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহিবুর রহমান রায়হান, পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি ইকরামুল হক, পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমাদ প্রমুখ।
#ছাত্র_কনভেনশন_২০২৬
া_শিক্ষা_দাবি
#শিক্ষা_আন্দোলন_২০২৬