Weather News Of Bangladesh

Weather News Of Bangladesh প্রতিদিন রাত ৮টা থেকে ১২টার মধ্যে আপডেট

27/12/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কনকন।

এটি একটি আংশিক শৈত্যপ্রবাহ, মানে এই শৈত্যপ্রবাহ দেশের ৬৪ টি জেলায় সক্রিয় হতে পারবে না।

সম্ভাব্য সময়সূচি : ২৮ শে ডিসেম্বর হতে ৭ ই জানুয়ারী ২০২৬ পর্যন্ত।

অধিক সক্রিয় সময়সূচি : ৩১ শে ডিসেম্বর হতে ৭ ই জানুয়ারি পর্যন্ত।

সর্বাধিক সক্রিয় : রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায়।

বেশ সক্রিয় : রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ, ও গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বিবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ও এর পার্শ্ববর্তী এলাকা।

কম সক্রিয় : বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকা।

সক্রিয়তা নেই : দেশের সমগ্র উপকূলীয় এলাকা ও ঢাকা শহর, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম।

এই শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী, ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা, +৬ থেকে +৮° সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে অপেক্ষাকৃত আগে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

অপরদিকে, দিনাজপুর, রংপুর, নিলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ, ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা +৭ থেকে +৯° সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে মূল সক্রিয় সময়ে শৈত্যপ্রবাহ বইতে পারে।

অপরদিকে, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর, মানিকগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, মৌলভীবাজার, ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা +৯ থেকে + ১০° সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

কুয়াশাবেল্ট : শৈত্যপ্রবাহ শুরুর প্রথম ২ বা ৩ দিন দেশে কুয়াশাবেল্ট এর দাপট বেশি থাকতে পারে, এরপর কুয়াশাবেল্ট বেশ হ্রাস পেতে পারে ও দিনে মোটামিটি রোদ পাওয়া যেতে পারে দেশের অধিকাংশ এলাকায়।

শৈত্যপ্রবাহ কনকন চলাকালীন সময়ে দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকতে পারে। এবং অধিকাংশ এলাকায় রাতে কনকনে ঠান্ডা পড়তে পারে।

শৈত্যপ্রবাহ কনকন চলাকালীন সময়ে দেশের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

নিয়ম অনুযায়ী ঢাকা শহর ও দেশের উপকূল ঘেসা এলাকায় শৈত্যপ্রবাহ আসছে না, তবে এসকল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা +১০° থেকে +১৪° পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, যা খাতা কলমে শৈত্যপ্রবাহ না হলেও বেশ শীতল আবহাওয়া।

নোট : প্রাকৃতিক কারনে শৈত্যপ্রবাহ কনকন এর শক্তি কিছু হ্রাস বা বৃদ্ধি পেতে পারে ও এর সময়সূচি কিছুটা পরিবর্তন বা বিলুপ্তি হতে পারে।

পোস্ট টি সর্বোচ্চ সেয়ার করে সকলকে জানিয়ে দিন অথবা কপি বা অন্য যেকোনো উপায়ে সকলকে জানিয়ে দিন।

গুরুত্বপূর্ণ নোট : সবচেয়ে নির্ভরশীল নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস গুলো অনুসরণ করুন ও যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সেগুলো ব্যাবহার করুন।

শৈত্যপ্রবাহ কনকন নামকরণে : BWOT
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team Ltd.
Image: Extreme Weather Index, ECMWF, Meteologix

08/12/2025

দেশের যেসব স্থানে আংশিক মেঘলা আকাশ রয়েছে তা ১০ তারিখের পর পরিষ্কার হয়ে যেতে পারে!
তবে তারপর উত্তরে কুয়াশা বাড়তে পারে!

বিস্তারিত কমেন্টে
11/11/2025

বিস্তারিত কমেন্টে

20/10/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় আঁখি।

এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টি বলয়।

এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় সকল এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

আঁখি একটি ক্রান্তীয় বৃষ্টি বলয় ও শক্তিশালী বৃষ্টি বলয় যা দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি ঘটাতে পারে।

সম্ভাব্য সময়সূচি : ২৪ শে অক্টোবর থেকে ২৯ বা ৩০ শে অক্টোবর পর্যন্ত।

বিস্তািরিত আপডেট তাড়াতাড়ি আসছে, পোস্ট টি সেয়ার করে দ্রুত সবার মাঝে ছড়িয়ে দিন যেনো সবাই আগে থেকে সতর্ক হতে পারে।
ধন্যবাদ : bwot

06/10/2025

গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস!!
আর ১ সপ্তাহ পর থেকে দেশের উপর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি বছরের জন্য বিদায় দিতে পারে।
যা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ দেশ থেকে বিদায় নিবে, সবার আগে রংপুর বিভাগ সবার পর দক্ষিণ চট্টগ্রাম বিভাগ।
এখন আপাতত আগামী ১ সপ্তাহের ভেতরে দেশের আবহাওয়া এমন এক পর্যায়ে থাকতে পারে যেখানে আবহাওয়ার একটি স্টেপ থেকে আরেকটি স্টেপ এ আসতে যাচ্ছে, মানে এতদিন যে সকল এলাকা মৌসুমী বায়ুর দখলে ছিলো এখন সেইসকল এলাকা পশ্চিমা ফরমেশন এর আওতায় আসতে যাচ্ছে, সুতরাং স্বাভাবিক অবস্থায় পর পর কিছুদিন দেশের অনেক এলাকার আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হতে পারে।

নোট : আপাতত আগামী ১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে ছোট ছোট বজ্রবাহী মেঘ তৈরী হতে পারে এবং এগুলি থেকে ছোট ছোট এলাকায় তীব্র বজ্রপাত সহ সাময়িক ভারিবৃষ্টি এর সম্ভাবনা আছে, এই বৃষ্টি গুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট হলো দেখা গেলো আপনার এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু দেখা গেলো আপনার এলাকা থেকে মাত্র ১ কিলোমিটার দুরে কোন বৃষ্টি নেই, বা আপনার পাশের গ্রামে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু আপনার গ্রামে কোন বৃষ্টিপাত হচ্ছেনা শুধু মেঘের ডাক শুনতে পাচ্ছেন।

নোট : সাধারণত এই ধরনের মেঘে বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হয়ে থাকে, তাই মেঘ হলেই নিরাপদ স্থানে সরে পড়বেন।

নোট : এই ধরনের মেঘ গুলি সাধারণত বেলা বৃদ্ধির সাথে সাথে তৈরী হতে শুরু করে, বিশেষ করে দুপুর থেকে রাত ১০ টার ভেতরে এই ধরনের মেঘ বেশি তৈরী হয়।

নোট : এই মেঘ তৈরির প্রবণতা দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে বেশি দেখা যায়, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা ও ভৌগলিক কারনে সিলেট বিভাগ।
অপরদিকে রংপুর ও রাজশাহী বিভাগে কম সৃষ্টি হয় ও ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্তভাবে সৃষ্টি হয়।

নোট : অক্টোবর মাসের ৯ তারিখ পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত মেঘ তৈরির পরিবেশ থাকতে পারে। ও দেশের বাকি বিভাগে।
এর পর এইসকল স্থান থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করবে।
এর পর খুলনা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অনেক এলাকায় এই মেঘ তৈরির পরিবেশ অক্টোবর মাসের ১২ তারিখ পর্যন্ত থাকতে পারে।

নোট : আগামী ১০ ই অক্টোবর এর পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগে দিনে গরম থাকলেও রাতে ঠান্ডা ও শুস্ক আবহাওয়া বিরাজমান থাকতে পারে, এতে দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার বেশ পার্থক্য এর কারনে আবহাওয়া পরিবর্তন জনিত কারনে বিভিন্ন রোগ বালাই বৃদ্ধি পেতে পারে।

নোট : ১৬ ই অক্টোবর এর ভেতরে দক্ষিণ চট্টগ্রাম বিভাগ ব্যাতিত দেশের সকল এলাকা থেকে মৌসুমী বায়ু চলে গেলে দিনে গরম ও রাতে আরামদায়ক ঠান্ডা আবহাওয়া থাকতে পারে, যা জ্বর সর্দি, কাশি নিশ্বাসে কষ্ট ইত্যাদি রোগের জন্য উপযুক্ত পরিবেশ।

নোট : মৌসুমী বায়ু বিদায় ও এর পর উত্তরে হাওয়া বইলেও কড়া শীত ও শৈত্যপ্রবাহ আসতে আপনাদের নভেম্বর এর শেষ সপ্তাহ অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নোট : ১৬ ই অক্টোবর এর পর মৌসুমী বায়ু চলে গেলেও সাগরে কোন সিস্টেম তৈরী হলে এর কারনে দেশের মধ্য ও দক্ষিণে পুনরায় বৃষ্টি চালু হতে পারে।
তবে রাজশাহী ও রংপুর বিভাগের ১০ ই অক্টোবর এর পর বৃষ্টি বিদায় নিতে পারে।
সুতরাং আপনারা ওখানে শীতকালীন ফসল চাষ করতে পারেন।

তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগে শীতকালীন ফসল লাগানোর আগে অবস্যই আবহাওয়ার পূর্বাভাস জেনে তারপর লাগাবেন।

নোট : আবহাওয়ার যেকোনো প্রকার পূর্বাভাস পেতে আপনারা আমাদের সাথে থাকুন ও আপনার কোন গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকলে আমাদের কাছে কমেন্ট করতে পারেন, আমরা আপনার কমেন্ট এর উত্তর পোস্ট আকারে জানিয়ে দিবো সময়মতো ইনশাআল্লাহ্।
Bwot

20/09/2025

সূর্যগ্রহণ!! সূর্যগ্রহণ!! সূর্যগ্রহণ!!

হ্যাঁ, আগামীকাল ২১ শে সেপ্টেম্বর সূর্যগ্রহণ সংঘটিত হবে।
এটি একটি আংশিক সূর্যগ্রহণ।
গ্রহনটি শুরু হবে বাংলাদেশ সময় ২১ শে সেপ্টেম্বর রোববার দিবাগত রাত ১১ টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে।
সর্বোচ্চ মাত্রা থাকবে রাত ১ টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে ও গ্রহন টি শেষ হবে রাত ৩ টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে।

যেহেতু গ্রহনটি চলাকালীন সময়ে বাংলাদেশের সকল এলাকায় রাত থাকবে তাই আমাদের দেশ থেকে এই গ্রহনটি দেখা যাবেনা।

নিউজিল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া ও এন্টার্কটিকা থেকে এই গ্রহন টে সম্পুর্ন দেখা যাবে।

গ্রহন চলাকালীন সময়ে সকল প্রকার কুসংস্কার থেকে দুরে থাকুন।
ধন্যবাদ Bwot
২০/০৯/২০২৫..............০৭:০৭ রাত।
পোস্ট টি সেয়ার করে সকলকে জানিয়ে দিন।

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় " ঈশান ২ "নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের উত্তর ও উত্...
13/09/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় " ঈশান ২ "

নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে ও দক্ষিণ অঞ্চলে বেশি সক্রিয় হতে পারে।
এই সময় অনেক এলাকায় ভারিবৃষ্টি এর ফলে দেশের নদনদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এটি একটি প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয় সারাদেশে সক্রিয় না হলেও অধিকাংশ এলাকায় সক্রিয় হতে পারে। তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টি বলয় টি দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় বেশ বৃষ্টি ঘটাতে পারে।

এটি চলতি বছরের ১২ তম বৃষ্টি বলয় ও ৮ তম মৌসূমী বৃষ্টি বলয়।

সর্বাধিক সক্রিয়ঃ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ও দেশের সকল উপকূলীয় এলাকা।

মাঝারি সক্রিয় : রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ [উপকূল ব্যাতিত বাকি এলাকা]।

নাম : শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় "ঈশান ২"।
টাইপ : প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয়। [৭০% এলাকায়]
ক্যাটেগরি : ভারী থেকে অতিভারী বৃষ্টি বলয়

কাভারেজ : দেশের প্রায় ৭০ শতাংশ এলাকা।
ধরন : মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ১৪ ই সেপ্টেম্বর হতে ১৯ শে সেপ্টেম্বর ২০২৫। [পর্যায়ক্রমে, একসাথে সারাদেশে নয়]
সর্বাধিক সক্রিয়: ১৫ টু ১৮ ই সেপ্টেম্বর। [পর্যায়ক্রমে, একসাথে সারাদেশে নয়]

কালবৈশাখী : নেই
বজ্রপাত : প্রথম দিকে প্রায় তীব্র, অধিকাংশ এলাকায়। পরে মাঝারি।
বন্যা : দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে নদনদীর পানি বৃদ্ধি পারে।

একটানা বর্ষন : আছে বেশি সক্রিয় এলাকায়
সিস্টেম : সম্ভাবনা কম, তবে একটি স্থল সার্কুলেশন হতে পারে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপর বড় কোন ঝড়ের সম্ভাবনা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর অঞ্চলে ও উপকূলীয় এলাকায় মাঝেমধ্যে।

সাগর : বেশিরভাগ সময়েই সাগর নিরাপদ থাকতে পারে। তবে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হলে কিছু দমকা হাওয়াতে সাময়িক কিছুটা উত্তাল হতে পারে।

পাহাড় ধসঃ এসময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধ্বসের বেশ আশঙ্কা রয়েছে। বিশেষ করে বান্দরবান কক্সবাজার চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায়।

নোট : বৃষ্টিবলয় " ঈশান ২ " চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বৃষ্টি বলয় "ঈশান ২" তে বেশি সক্রিয় এলাকায় অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে একটানা ও দীর্ঘস্থায়ী, ঝাঁকে ঝাকেও হতে পারে বেশ কিছু এলাকায়।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০-৬০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।

এই বৃষ্টি বলয় টি ১৪ ই সেপ্টেম্বর দেশের উত্তর, উত্তর পুর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে পারে ও আগামি ১৯ শে সেপ্টেম্বর রংপুর বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে।

বৃষ্টিবলয় ঈশান ২ চলাকালীন সময়ে দেশের আবহাওয়া উত্তর ও উত্তর পূর্ব এলাকাসহ অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে। তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যপসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায়। এবং মধ্য ও দক্ষিণ অঞ্চলে সামান্য ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে মাঝে মাঝে।

ঈশান ২ এর বৈশিষ্ট্য : দেশের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকের এলাকায় এটি বেশি সক্রিয় হতে পারে। সেইসাথে খুবই জোরে মুসলধারে বৃষ্টি হতে পারে। এবং অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর হতে পরের দিন সকালের ভেতরে।

নোট : ঈশান ২ যেহেতু প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয় [পুরোপুরি পূর্নাঙ্গ নয়], সুতরাং ঈশান ২ চলাকালীন সময়ে দেশের কিছু এলাকায় খুবই কম বৃষ্টিপাত বা বৃষ্টি একেবারে না ও হতে পারে।

নোট: বৃষ্টি বলয় চালু হওয়া মানে একসাথে সকল এলাকায় বৃষ্টিপাত নয়। মূলত এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ সক্রিয় এলাকায় পর্যায়ক্রমে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কম সক্রিয় এলাকায় বৃষ্টিপাত হলেও তা পর্যায়ক্রমে ও কম হতে পারে।

মেঘের অভিমুখ: অধিকাংশ সময় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পুর্ব দিকে, তবে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গতিপথ ভিন্ন ভিন্ন হতে পারে।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় "ঈশান ২" চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৬ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ১২০-১৮০ মিলিমিটার, গড়ে ৪দিন
খুলনা ১২০-১৫০ মিলিমিটার গড়ে ৪ দিন
বরিশাল ১৩০-২০০ মিলিমিটার গড়ে ৩ দিন
সিলেট ১৬০-২৬০ মিলিমিটার গড়ে ৪ দিন
ময়মনসিংহ ১৪০-২৬০ মিলিমিটার গড়ে ৪ দিন
রাজশাহী ১১০-১৫০ মিলিমিটার গড়ে ৩ দিন
রংপুর ১৮০-২৫০ মিলিমিটার গড়ে ৪ দিন
চট্টগ্রাম ৯০-২৫০ মিলিমিটার গড়ে ৩ দিন।

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ঈশান ২ এ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপার

🇧🇩 বাংলাদেশ
----------------
বরিশাল বিভাগ
_____________________
বরিশাল – 130 মি.মি

ভোলা উত্তর – 160 মি.মি

ভোলা দক্ষিণ – 250 মি.মি

বরগুনা – 220 মি.মি

ঝালকাঠি – 150 মি.মি

পটুয়াখালী উত্তর – 160 মি.মি

পটুয়াখালী দক্ষিণ – 210 মি.মি

পিরোজপুর উত্তর – 140 মি.মি

পিরোজপুর দক্ষিণ – 160 মি.মি
=====================
চট্টগ্রাম বিভাগ
____________________
বান্দরবান উত্তর – 250 মি.মি

বান্দরবান দক্ষিণ – 200 মি.মি

ব্রাহ্মণবাড়িয়া – 110 মি.মি

চাঁদপুর – 120 মি.মি

চট্টগ্রাম উত্তর – 250 মি.মি

চট্টগ্রাম দক্ষিণ – 230 মি.মি

কুমিল্লা উত্তর – 110 মি.মি

কুমিল্লা দক্ষিণ – 140 মি.মি

কক্সবাজার উত্তর – 200 মি.মি

কক্সবাজার দক্ষিণ – 150 মি.মি

সন্দ্বীপ – 250 মি.মি

ফেনী – 250 মি.মি

খাগড়াছড়ি উত্তর – 140 মি.মি

খাগড়াছড়ি দক্ষিণ – 180 মি.মি

লক্ষ্মীপুর – 180 মি.মি

নোয়াখালী উত্তর – 180 মি.মি

নোয়াখালী দক্ষিণ – 250 মি.মি

রাঙ্গামাটি উত্তর – 140 মি.মি

রাঙ্গামাটি দক্ষিণ – 200 মি.মি
==================
ঢাকা বিভাগ
---------------------
ঢাকা – 120 মি.মি

ফরিদপুর – 130 মি.মি

গাজীপুর – 145 মি.মি

গোপালগঞ্জ – 130 মি.মি

মাদারীপুর – 120 মি.মি

মানিকগঞ্জ – 120 মি.মি

মুন্সীগঞ্জ – 125 মি.মি

নারায়ণগঞ্জ – 125 মি.মি

নরসিংদী – 130 মি.মি

রাজবাড়ী – 135 মি.মি

শরীয়তপুর – 130 মি.মি

টাঙ্গাইল – 175 মি.মি

কিশোরগঞ্জ – 200 মি.মি
=======================
ময়মনসিংহ বিভাগ
______________________
জামালপুর – 180 মি.মি

ময়মনসিংহ উত্তর – 210 মি.মি

ময়মনসিংহ দক্ষিণ – 190 মি.মি

নেত্রকোনা – 250 মি.মি

শেরপুর – 200 মি.মি
===================
খুলনা বিভাগ
__________________
বাগেরহাট উত্তর – 150 মি.মি

বাগেরহাট দক্ষিণ – 200 মি.মি

চুয়াডাঙ্গা – 130 মি.মি

যশোর – 135 মি.মি

ঝিনাইদহ – 140 মি.মি

খুলনা উত্তর – 150 মি.মি

খুলনা দক্ষিণ – 195 মি.মি

কুষ্টিয়া – 140 মি.মি

মাগুরা – 140 মি.মি

মেহেরপুর – 130 মি.মি

নড়াইল – 130 মি.মি

সাতক্ষীরা উত্তর – 120 মি.মি

সাতক্ষীরা দক্ষিণ – 180 মি.মি
===================
রাজশাহী বিভাগ
__________________
বগুড়া – 180 মি.মি

জয়পুরহাট – 190 মি.মি

নওগাঁ – 150 মি.মি

নাটোর – 140 মি.মি

চাপাই নবাবগঞ্জ – 140 মি.মি

পাবনা – 140 মি.মি

রাজশাহী – 140 মি.মি

সিরাজগঞ্জ – 150 মি.মি
=======================
রংপুর বিভাগ
______________________
দিনাজপুর – 160 মি.মি

গাইবান্ধা – 185 মি.মি

কুড়িগ্রাম – 185 মি.মি

লালমনিরহাট – 190 মি.মি

নীলফামারী – 200 মি.মি

পঞ্চগড় – 250 মি.মি

রংপুর – 180 মি.মি

ঠাকুরগাঁও – 160 মি.মি
====================
সিলেট বিভাগ
___________________
হবিগঞ্জ – 150 মি.মি

মৌলভীবাজার – 145 মি.মি

সুনামগঞ্জ – 210 মি.মি

সিলেট – 210 মি.মি
==================
🇮🇳 ভারত
----------------------
পশ্চিমবঙ্গ
_________________
উত্তর ২৪ পরগনা – 120 মি.মি

দক্ষিণ ২৪ পরগনা – 150 মি.মি

সেন্ট্রাল সাউথ বেঙ্গল – 100 মি.মি

কলকাতা – 120 মি.মি

দীঘা – 75 মি.মি

মেদিনীপুর – 90 মি.মি

বাঁকুড়া – 90 মি.মি

পুরুলিয়া – 95 মি.মি

বর্ধমান – 120 মি.মি

আসানসোল – 85 মি.মি

বহরমপুর – 140 মি.মি

মালদা – 140 মি.মি

রায়গঞ্জ – 160 মি.মি

ইসলামপুর – 240 মি.মি

শিলিগুড়ি – 250 মি.মি

দার্জিলিং – 260 মি.মি

জলপাইগুড়ি – 240 মি.মি

কোচবিহার – 230 মি.মি
================
উড়িষ্যা
_______________
উত্তর উড়িষ্যা– 65 মি.মি

পূর্ব-মধ্য উড়িষ্যা– 60 মি.মি
===================
ঝাড়খণ্ড
-----------------------
উত্তর ঝাড়খণ্ড – 85 মি.মি

দক্ষিণ ঝাড়খণ্ড – 70 মি.মি

জামশেদপুর – 80 মি.মি

রাঁচি – 80 মি.মি

দুমকা – 100 মি.মি
================
বিহার
_______________
দক্ষিণ বিহার – 100 মি.মি

পূর্ব বিহার – 140 মি.মি

উত্তর বিহার – 150 মি.মি
=====================
🇳🇵 নেপাল
-------------------------
পার্ব্যত্য নেপাল – 100 মি.মি

দক্ষিণ-পূর্ব নেপাল – 180 মি.মি
=====================
🇧🇹 ভুটান
-------------------------
পশ্চিম ভুটান – 70 মি.মি

মধ্য ভুটান – 80 মি.মি

পূর্ব ভুটান – 75 মি.মি
======================
🇮🇳 আসাম ও উত্তর-পূর্ব ভারত
--------------------------
পশ্চিম আসাম – 240 মি.মি

পশ্চিম-মধ্য আসাম – 180 মি.মি

মধ্য আসাম – 120 মি.মি

পূর্ব আসাম – 180 মি.মি

দক্ষিণ আসাম – 150 মি.মি
===================
মেঘালয়
----------------------
চেরাপুঞ্জি – 300 মি.মি

দক্ষিণ-পশ্চিম মেঘালয় – 200 মি.মি

পশ্চিম-মধ্য মেঘালয় – 150 মি.মি

পূর্ব-মধ্য মেঘালয় – 150 মি.মি

দক্ষিণ-মধ্য মেঘালয় (পূর্ব) – 260 মি.মি

দক্ষিণ-মধ্য মেঘালয় (পশ্চিম) – 250 মি.মি

মধ্য মেঘালয় – 150 মি.মি
===============
অরুণাচল
---------------------
দক্ষিণ-পশ্চিম অরুণাচল – 120 মি.মি
============
ত্রিপুরা
----------------
মধ্য ত্রিপুরা – 100 মি.মি

ত্রিপুরা-মিজো সীমান্ত – 140 মি.মি
============
অন্যান্য
--------------------
মধ্য মণিপুর – 120 মি.মি

মধ্য নাগাল্যান্ড – 110 মি.মি

উত্তর মিজোরাম – 140 মি.মি

দক্ষিণ মিজোরাম – 180 মি.মি
==================
🇲🇲 মিয়ানমার
----------------------
উত্তর চিন – 120 মি.মি

দক্ষিণ চিন – 110 মি.মি

মধ্য সাগাইং – 140 মি.মি

দক্ষিণ-পশ্চিম সাগাইং – 120 মি.মি

উত্তর রাখাইন – 110 মি.মি

পশ্চিম-মধ্য রাখাইন – 85 মি.মি

মধ্য মাগওয়ে – 45 মি.মি

বৃষ্টি বলয় এর পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে:
*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় "ঈশান ২" এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : ১৩ ই সেপ্টেম্বর ২০২৫, রাত ০৯:০০ টা

27/08/2025

Big Breaking!!!
BWOT এর
গতদিনের ঘোষণা অনুযায়ী আমাদের অ্যাপ এখন ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। যেকোনো জায়গা থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপটি ডাউনলোড করা যাবে। আপনার জন্য কাস্টমাইজড আবহাওয়া এলার্ট পেতে এখনই আমাদের অ্যাপটি ডাউনলোড করুন এবং যে কোন একটি প্যাকেজ চালু করুন। ডাউনলোড লিংক কমেন্টে

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় " স্পিড "নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের দক্ষিণ, দক্ষ...
20/08/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় " স্পিড "

নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলা গুলোতে বেশি প্রভাব ফেলতে পারে, ফলে ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিচু এলাকা সাময়িক প্লাবিত হতে পারে।

এটি একটি আংশিক বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয় সারাদেশে সক্রিয় হতে পারবেনা। তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টি বলয় টি দেশের প্রায় ৬০ শতাংশ এলাকায় বেশ বৃষ্টি ঘটাতে পারে।

এটি চলতি বছরের ১১ তম বৃষ্টি বলয় ও ৭ তম মৌসূমী বৃষ্টি বলয়।

সর্বাধিক সক্রিয়ঃ খুলনা > বরিশাল ও চট্টগ্রাম বিভাগ (বিশেষ করে এই সকল বিভাগের যত দক্ষিণে তত বেশি সক্রিয়)

মাঝারি সক্রিয় : ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ
কম সক্রিয় : রাজশাহী ও রংপুর বিভাগ।

নাম : শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় "স্পিড"।
টাইপ : আংশিক বৃষ্টি বলয়।

কাভারেজ : দেশের প্রায় ৬০ শতাংশ এলাকা।
ধরন : মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ২১ শে অগাস্ট হতে ২৫ শে অগাস্ট ২০২৫।
সর্বাধিক সক্রিয়: ২২ টু ২৪ শে অগাস্ট।

কালবৈশাখী : নেই
বজ্রপাত : প্রায় স্বাভাবিক
বন্যা : দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে।

একটানা বর্ষন : আছে বেশি সক্রিয় এলাকায়
সিস্টেম : স্থল সার্কুলেশন/লঘুচাপ থাকতে পারে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপর বড় কোন ঝড়ের সম্ভাবনা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর, উপকূল ও বৃষ্টিবাহী এলাকায়।

সাগর : বেশিরভাগ সময়েই সাগর বেশ উত্তাল থাকতে পারে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সার্কুলেশন/লঘুচাপ ও বায়ুচাপের তারতম্যের কারনে।

পাহাড় ধসঃ এসময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধ্বসের বেশ আশঙ্কা রয়েছে। বিশেষ করে বান্দরবান কক্সবাজার চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায়।

নোট : বৃষ্টিবলয় " স্পিড " চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বৃষ্টি বলয় "স্পিড" এ অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে একটানা ও দীর্ঘস্থায়ী, ঝাঁকে ঝাকেও হতে পারে বেশ কিছু এলাকায়।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০-৬০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।

এই বৃষ্টি বলয় টি ২১ শে অগাস্ট দেশের উপকূলীয় এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে ও আগামি ২৫ শে অগাস্ট খুলনা বিভাগের উপকূলীয় এলাকা দিয়েই দেশ ত্যাগ করতে পারে।

বৃষ্টিবলয় স্পিড চলাকালীন সময়ে দেশের আবহাওয়া দক্ষিণ ও উপকূলীয় অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যপসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায়। এবং উত্তর ও উত্তর মধ্য অঞ্চলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে মাঝে মাঝেই।

"স্পিড" চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবেনা ইনশাআল্লাহ।

স্পিড এর বৈশিষ্ট্য : অধিক সক্রিয় এলাকায় খুবই জোরে মুসলধারে বৃষ্টি ও অল্প সময়ে অধিক বৃষ্টি হতে পারে। এবং অধিকাংশ বৃষ্টিপাত মধ্যরাত হতে দুপুরের মধ্যে হতে পারে।

নোট : স্পিড যেহেতু আংশিক বৃষ্টি বলয়, সুতরাং স্পিড চলাকালীন সময়ে দেশের কিছু এলাকায় খুবই কম বৃষ্টিপাত বা বৃষ্টি একেবারে না ও হতে পারে।

নোট: বৃষ্টি বলয় চালু হওয়া মানে একসাথে সকল এলাকায় বৃষ্টিপাত নয়। মূলত এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ সক্রিয় এলাকায় পর্যায়ক্রমে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কম সক্রিয় এলাকায় বৃষ্টিপাত হলেও তা পর্যায়ক্রমে ও কম হতে পারে।

মেঘের অভিমুখ: শুরুতে দক্ষিন পশ্চিম থেকে উত্তর-পুর্ব দিকে। তারপর এরপর অধিকাংশ এলাকায় পশ্চিম হতে পুর্ব দিকে। তবে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গতিপথ ভিন্ন ভিন্ন হতে পারে।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় "স্পিড" চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৫ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ৮৫-১৩০ মিলিমিটার, গড়ে ৩দিন
খুলনা ১০০-৩০০ মিলিমিটার গড়ে ৪ দিন
বরিশাল ১৫০-৩০০ মিলিমিটার গড়ে ৫ দিন
সিলেট ৮০-১৪০ মিলিমিটার গড়ে ৩ দিন
ময়মনসিংহ ৯০-১২০ মিলিমিটার গড়ে ৩ দিন
রাজশাহী ৬০-৮০ মিলিমিটার গড়ে ২ দিন
রংপুর ৫৫-১২০ মিলিমিটার গড়ে ২ দিন
চট্টগ্রাম ১০০-৩৬০ মিলিমিটার গড়ে ৫ দিন।

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় স্পিড এ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

বরিশাল বিভাগ
==========
বরিশাল 150
ভোলা উত্তর 180
ভোলা দক্ষিণ 300
বরগুনা 300
ঝালকাঠি 165
পটুয়াখালী উত্তর 250
পটুয়াখালী দক্ষিণ 300
পিরোজপুর উত্তর 160
পিরোজপুর দক্ষিণ 250
—————————
চট্টগ্রাম বিভাগ
==========
বান্দরবন উত্তর 220
বান্দরবন দক্ষিণ 275
ব্রাহ্মণবাড়িয়া 85
চাঁদপুর 130
চট্টগ্রাম উত্তর 225
চট্টগ্রাম দক্ষিণ 275
কুমিল্লা উত্তর 100
কুমিল্লা দক্ষিণ 150
কক্সবাজার উত্তর 340
কক্সবাজার দক্ষিণ 360
ফেনী 225
খাগড়াছড়ি উত্তর 115
খাগড়াছড়ি দক্ষিণ 160
লক্ষ্মীপুর 200
নোয়াখালী উত্তর 225
নোয়াখালী দক্ষিণ 300
রাঙামাটি উত্তর 115
রাঙামাটি দক্ষিণ 200
—————————
ঢাকা বিভাগ
===========
ঢাকা 85
ফরিদপুর 105
গাজীপুর 90
গোপালগঞ্জ 130
কিশোরগঞ্জ 80
মাদারীপুর 100
মানিকগঞ্জ 85
মুন্সীগঞ্জ 96
নারায়ণগঞ্জ 105
নরসিংদী 85
রাজবাড়ী 95
শরীয়তপুর 100
টাঙ্গাইল 90
——————–
ময়মনসিংহ বিভাগ
=============
জামালপুর 90
ময়মনসিংহ উত্তর 110
ময়মনসিংহ দক্ষিণ 90
নেত্রকোনা 120
শেরপুর 100
—————————

খুলনা বিভাগ
============
বাগেরহাট উত্তর 180
বাগেরহাট দক্ষিণ 280
চুয়াডাঙ্গা 110
যশোর 130
ঝিনাইদহ 115
খুলনা উত্তর 185
খুলনা দক্ষিণ 290
কুষ্টিয়া 75
মাগুরা 100
মেহেরপুর 95
নড়াইল 120
সাতক্ষীরা উত্তর 190
সাতক্ষীরা দক্ষিণ 300
—————————
রাজশাহী বিভাগ
============
বগুড়া 60
জয়পুরহাট 55
নওগাঁ 65
নাটোর 65
নবাবগঞ্জ 75
পাবনা 70
রাজশাহী 75
সিরাজগঞ্জ 80
—————————
রংপুর বিভাগ
=============
দিনাজপুর 65
গাইবান্ধা 55
কুড়িগ্রাম 75
লালমনিরহাট 85
নীলফামারী 90
পঞ্চগড় 120
রংপুর 65
ঠাকুরগাঁও 80
—————————
সিলেট বিভাগ
============
হবিগঞ্জ 80
মৌলভীবাজার 85
সুনামগঞ্জ 140
সিলেট 135
—————————
পশ্চিমবঙ্গ
==========
উত্তর ২৪ পরগণা 180
দক্ষিণ ২৪ পরগণা 300
কলকাতা 250
দিঘা 275
মেদিনীপুর 285
বাঁকুড়া 190
পুরুলিয়া 200
বর্ধমান 160
আসানসোল 170
বহরমপুর 95
মালদা 75
রায়গঞ্জ 75
ইসলামপুর 120
শিলিগুড়ি 150
দার্জিলিং 155
জলপাইগুড়ি 150
কোচবিহার 150
—————————
ওড়িশা
==========
উত্তর উড়িষ্যা 140
পূর্ব-মধ্য উড়িষ্যা 40
—————————
ঝাড়খণ্ড
==========
উত্তর ঝাড়খণ্ড 150
দক্ষিণ ঝাড়খণ্ড 190
জামশেদপুর 270
রাঁচি 250
দুমকা 100
—————————
বিহার
========
দক্ষিণ বিহার 95
পূর্ব বিহার 75
উত্তর বিহার 80
—————————
নেপাল
মধ্য নেপাল 100
দক্ষিণ পূর্ব নেপাল 120
—————————
ভুটান
পশ্চিম ভুটান 70
মধ্য ভুটান 68
পূর্ব ভুটান 65
—————————
আসাম
পশ্চিম আসাম 145
মধ্য আসাম 55
পূর্ব আসাম 90
দক্ষিণ আসাম 85
—————————

অন্যান্য
===========
চেরাপুঞ্জি 220
মধ্য মেঘালয় 55
দক্ষিণ পূর্ব অরুণাচল 85
মধ্য ত্রিপুরা 150
ত্রিপুরা-মিজোরান সীমান্ত 85
মণিপুর 75
নাগাল্যান্ড 65
উত্তর মিজোরাম 85
দক্ষিণ মিজোরাম 150
———————–
মিয়ানমার
===========
উত্তর চিন 110
দক্ষিণ চিন 150
মধ্য সাগাইং 140
উত্তর রাখাইন 360
মাগওয়ে 30
-----------------------
বৃষ্টি বলয় এর পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে:
*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় "স্পিড" এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : ২০ অগাস্ট ২০২৫, রাত ১০:৩০ টা

20/08/2025

সাগরের জন্য বিশেষ সতর্কবার্তা!!.

আগামী ২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টিবলয় চালু হওয়ার অন্যতম কারণ স্থলভাগে সার্কুলেশন বা স্থল লঘুচাপ। এর কারণে বৃষ্টি বলয় চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে।

এতে ছোট নৌকা বা ট্রলার সমূহ নিয়ে গভীর সাগরে বিচরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এসময় সমুদ্রে যাওয়ার কথা ভাবলে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস দেখে সিদ্ধান্ত নিবেন এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখবেন৷

ধন্যবাদ,
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লি:

Address

Maheshpur
7340

Telephone

+8801710851765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Weather News Of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share