Swami Vivekananda Sangha, Magura

Swami Vivekananda Sangha, Magura It is a non-profit, education, philanthropy & social welfare organization. Its address is Jakrartack,

আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার সময় হল ছাত্রজীবন। যখন উপলব্ধি করলাম বর্তমান সময়ে ছাত্রজীবনের প্রাথমিক পর্যায়ে আমরা পথভ্রষ্ট হয়ে পড়ছি, আমাদের লক্ষ্যবস্তুকে ভুলে গিয়ে বিভিন্নরকম আশক্তিতে জড়িয়ে পড়ছি আমরা। ভাবলাম কিছু একটা করা দরকার। তখন আমাদের গ্রামের ছাত্রছাত্রী ভাইবোনদের নিয়ে "জাকরারট্যাক স্টুডেন্ট অর্গানাইজেশন" নামে একটা সংগঠন গড়ে তুলি। ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি আমরা সবাই ফর্ম পূরণ করে সংগঠনে

র সদস্য হই। এরপর থেকে গ্রামে আমরা বিভিন্ন ধরনের সেবা ও উন্নয়নমূলক কাজ করে থাকি, সবাই সবার পাশে থাকার চেষ্টা করি, খেয়াল রাখি কেউ যেন ভুল পথে না যায়। একটা সময় উপলব্ধি করি এতে তো শুধু আমাদের গ্রামের ভিতর মাত্র কয়েকজনকে নিয়ে সীমাবদ্ধ আছি আমরা, কিন্তু চেয়েছিলাম তো স¤পূর্ণ ছাত্রসমাজকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে। তখন সিদ্ধান্ত নিলাম শুধুু আমাদের গ্রাম নয়, স¤পূর্ণ এলাকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। যেহেতু সংগঠনের নামটা ছিল আমাদের গ্রামের নামে, সেক্ষেত্রে অন্য গ্রামের ছাত্রছাত্রীরা সংগঠনের সদস্য হতে আপত্তি করবে ভেবে নাম পরিবর্তন করে "প্রগ্রেসিভ স্টুডেন্ট অর্গানাইজেশন" করা হয়। তারপর আশেপাশের গ্রামের ছাত্রছাত্রীদেরকেও পড়াশোনা বিষয়ক বিভিন্ন ধরনের সুযোগসুবিধা দেওয়ার চেষ্টা করি আমরা। আশেপাশের স্কুলগুলতে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে ক্লাস করাই, ছাত্রছাত্রীদেরকে তাদের লক্ষ্যে পৌঁছতে বিভিন্ন রকম সেমিনার, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেই নিয়মিত। নিজের পড়াশোনার পাশাপাশি আমার ছোট ভাইবোনদের পাশে থাকতে, তাদেরকে সঠিক পথ দেখাতে খুবই আনন্দ অনুভব করি। সকলের হিতে কাজ করতে আমাকে সদা সর্বদা অনুপ্রেরণা দেয় আমার প্রভু "স্বামী বিবেকানন্দ", যার একটি বই(এসো মানুষ হও) পড়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিছু একটা করতেই হবে, শুধু নিজের চিন্তা করাই নয়, সকলের কল্যাণে জীবন উৎসর্গ করাই জীবনের প্রকৃত স্বার্র্থকতা। আর তাই সংগঠনটির নামকরণ করি আমার প্রভুর নামে - "বিবেকানন্দ স্টুডেন্ট অর্গানাইজেশন"। বিবেকানন্দ স্টুডেন্ট অর্গানাইজেশন সর্বদা ছাত্রছাত্রীদের পাশে থাকবে এবং তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছতে সর্বাত্মক চেষ্টা করবে।
-সুমন বিশ্বাস
প্রতিষ্ঠাতা, বিবেকানন্দ স্টুডেন্ট অর্গানাইজেশন

দেবী অন্নপূর্ণা হলেন আদিশক্তি জগদম্বার এক বিশেষ রূপ, যিনি জগতের ক্ষুধা নিবারণ করেন। তাঁর মহিমা এবং পৃথিবীতে তাঁর আবির্ভা...
26/03/2026

দেবী অন্নপূর্ণা হলেন আদিশক্তি জগদম্বার এক বিশেষ রূপ, যিনি জগতের ক্ষুধা নিবারণ করেন। তাঁর মহিমা এবং পৃথিবীতে তাঁর আবির্ভাবের কাহিনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিচে দেবী অন্নপূর্ণার সম্পূর্ণ গল্পটি দেওয়া হলো:
​শিব ও শক্তির বিবাদ:
​পুরাণ মতে, একবার দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর মধ্যে একটি তাত্ত্বিক আলোচনা চলছিল। শিব বলেছিলেন, "এই জগৎ আসলে একটি মায়া বা ভ্রম। জগৎ ও জগতের অন্ন—সবই নশ্বর এবং মিথ্যা।"
​দেবী পার্বতী, যিনি সমগ্র সৃষ্টিকে সন্তানের মতো পালন করেন, তিনি এই তত্ত্বে সম্মত হতে পারলেন না। তিনি মনে করালেন যে, শরীর যদি না থাকে তবে ব্রহ্মজ্ঞান বা মুক্তি লাভ অসম্ভব, আর সেই শরীরের জন্য অন্ন বা খাদ্যের প্রয়োজন অনস্বীকার্য।
​দেবী পার্বতীর অন্তর্ধান ও খাদ্যাভাব:
​শিবের কথা প্রমাণ করতে এবং জগতের গুরুত্ব বোঝাতে দেবী পার্বতী হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। প্রকৃতির প্রধান চালিকাশক্তি বা আদ্যাশক্তি অন্তরিত হওয়ায় পৃথিবী স্থবির হয়ে পড়ল। চারিদিকে খরা দেখা দিল, শস্য উৎপাদন বন্ধ হলো এবং মানুষের মধ্যে হাহাকার শুরু হলো। এমনকি দেবতাদের মধ্যেও ক্ষুধার জ্বালা প্রবল হয়ে উঠল। শিবের অনুচর এবং স্বয়ং শিবও ক্ষুধার কষ্ট অনুভব করতে লাগলেন।
​কাশীতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব:
​ভক্তদের আর্তনাদে দেবী পার্বতী ব্যথিত হলেন। তিনি করুণার বশবর্তী হয়ে মহাতীর্থ বারাণসীতে (কাশী) অন্নপূর্ণা রূপে আবির্ভূত হলেন। তিনি সেখানে একটি রান্নাঘর বা অন্নশালা স্থাপন করলেন এবং ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণ শুরু করলেন।
​খবর ছড়িয়ে পড়ল যে মা অন্নপূর্ণা কাশীতে অন্ন দান করছেন। দেবতারা এবং সাধারণ মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করলেন। জগতের সব প্রাণী আবার প্রাণ ফিরে পেল।
​শিবের ভিক্ষা গ্রহণ:
​স্বয়ং মহাদেব বুঝতে পারলেন যে, শরীর টিকিয়ে রাখার জন্য অন্ন কখনোই 'মিথ্যা' হতে পারে না। এটি পরম ব্রহ্মের এক রূপ। জগতের নাথ হওয়া সত্ত্বেও তিনি একজন সাধারণ ভিক্ষুকের বেশ ধরে কাশীতে দেবী অন্নপূর্ণার সামনে গিয়ে দাঁড়ালেন।
​দেবী হাসিমুখে তাঁর স্বামী এবং জগতের ঈশ্বরকে স্বর্ণপাত্র থেকে অন্ন প্রদান করলেন। শিব উপলব্ধি করলেন যে অন্ন কেবল পেট ভরায় না, এটি আধ্যাত্মিক সাধনারও ভিত্তি। এই ঘটনার পর থেকেই কাশীকে দেবী অন্নপূর্ণার শ্রেষ্ঠ ক্ষেত্র হিসেবে মানা হয়।
​দেবী অন্নপূর্ণার রূপ ও তাৎপর্য:
​রূপ: মা অন্নপূর্ণা এক হাতে অন্নের পাত্র এবং অন্য হাতে একটি হাতা (দর্বী) ধরে থাকেন। তিনি রত্নসিংহাসনে বসে ভক্তদের অন্ন দান করেন।
​শিক্ষা: দেবী অন্নপূর্ণার গল্প আমাদের শেখায় যে প্রকৃতি এবং খাদ্যের অমর্যাদা করতে নেই। তিনি যেমন শরীরের ক্ষুধা মেটান, তেমনি জ্ঞান ও বৈরাগ্য দানের মাধ্যমে মনের ক্ষুধাও নিবারণ করেন।
অন্নপূর্ণে সদাপূর্ণে শংকর-প্রাণবল্লভে।
জ্ঞানবৈরাগ্যসিদ্ধ্যর্থং ভিক্ষাং দেহি নমোঽস্তুতে।।
জয় মা 🙏

আজ জেলা শিল্পকলা একাডেমি মাগুরাতে- মাগুরা জেলা কালচারাল অফিসার, পার্থ প্রতিম দাশ স্যারকে  #বিবেক_প্রভা ৯ম বর্ষ শারদীয় সং...
23/10/2025

আজ জেলা শিল্পকলা একাডেমি মাগুরাতে- মাগুরা জেলা কালচারাল অফিসার, পার্থ প্রতিম দাশ স্যারকে #বিবেক_প্রভা ৯ম বর্ষ শারদীয় সংখ্যা প্রদান মুহুর্তে। স্যারের সুন্দর মতামত, নির্দেশনা ও আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ এবং কৃতজ্ঞ।
সুন্দর মুহুর্তটিকে ক্যামেরাবন্দি করলেন Tapan Kumar Tapu Tapu দাদু, দাদুকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।

30/09/2025
28/09/2025
ধরিত্রীর বুকে মায়ের কৃপা বর্ষিত হউক,মা আমাদের শুভবুদ্ধি দান করুন,এই প্রার্থনা...শারদীয় শুভেচ্ছা
27/09/2025

ধরিত্রীর বুকে মায়ের কৃপা বর্ষিত হউক,
মা আমাদের শুভবুদ্ধি দান করুন,
এই প্রার্থনা...
শারদীয় শুভেচ্ছা

পিতৃপক্ষের পূণ্যক্ষণে আজ প্রাতে শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মঠ ও মন্দির সংলগ্ন নবগঙ্গা নদীতে পূর্বপুরুষের আত্মার সন্তুষ্টির জন্...
19/09/2025

পিতৃপক্ষের পূণ্যক্ষণে আজ প্রাতে শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মঠ ও মন্দির সংলগ্ন নবগঙ্গা নদীতে পূর্বপুরুষের আত্মার সন্তুষ্টির জন্য তিলতর্পণ ও গঙ্গাস্নান।

“মাগুরায় পঞ্চম তম তিলতর্পণ”পূর্বপুরুষের আত্মার সদগতি ও সন্তুষ্টির জন্য পিতৃপক্ষের পূণ্যতিথিতেপঞ্চম তম তিলতর্পণ ও গঙ্গাস্...
16/09/2025

“মাগুরায় পঞ্চম তম তিলতর্পণ”
পূর্বপুরুষের আত্মার সদগতি ও সন্তুষ্টির জন্য পিতৃপক্ষের পূণ্যতিথিতে
পঞ্চম তম তিলতর্পণ ও গঙ্গাস্নান-২০২৫
তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
সময় : সকাল ৭.০০ টা
স্থান : শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মঠ ও মন্দির সংলগ্ন নবগঙ্গা নদী
আয়োজনে : স্বামী বিবেকানন্দ সংঘ ও শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মঠ ও মন্দির কর্তৃপক্ষ।

উক্ত তর্পণ ও গঙ্গাস্নানে আপনাদের অংশগ্রহণ একান্ত কাম্য

প্রয়োজনে যোগাযোগ : অসীম কুমার দে, এ.ডি ট্রেডার্স, কালীবাড়ি মার্কেট, মোবা : ০১৮৫২-১৫৭৭৭৭
সুমন বিশ্বাস, মোবা : ০১৭৬১-৭৩৩১৭০

‘বিবেক প্রভা’ ৯ম বর্ষ শারদীয়া সংখ্যা-১৪৩২ এ প্রাপ্তি।“প্রেসিডেন্ট মহারাজের শুভেচ্ছাবাণী”‘বিবেক প্রভা’র জন্য এ অতি আনন্দে...
24/08/2025

‘বিবেক প্রভা’ ৯ম বর্ষ শারদীয়া সংখ্যা-১৪৩২ এ প্রাপ্তি।
“প্রেসিডেন্ট মহারাজের শুভেচ্ছাবাণী”
‘বিবেক প্রভা’র জন্য এ অতি আনন্দের, উৎসাহের ও গৌরবের।
‘বিবেক প্রভা’ ৯ম বর্ষ শারদীয়া সংখ্যায় শুভেচ্ছাবাণী প্রদান করায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন-এর সপ্তদশ সঙ্ঘ্যাধ্যক্ষ পরম পূজনীয়
শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজকে ‘বিবেক প্রভা’ ও স্বামী বিবেকানন্দ সংঘ, মাগুরা, বাংলাদেশ-এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভক্তিপূর্ণ প্রণামাঞ্জলী নিবেদন করি।
জয় মা!

ভগবান শ্রীকৃষ্ণের পূণ্য আবির্ভাবতিথিশুভ জন্মাষ্টমী’রশুভেচ্ছা ও অভিনন্দনসকলের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশির্বাদ বর্ষিত হউক...
16/08/2025

ভগবান শ্রীকৃষ্ণের পূণ্য আবির্ভাবতিথি
শুভ জন্মাষ্টমী’র
শুভেচ্ছা ও অভিনন্দন
সকলের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশির্বাদ বর্ষিত হউক, এই প্রার্থনা🙏🙏🙏

26/05/2025

মা তোমার সকল সন্তানকে ভালো রেখো...

25/04/2025

স্বামী বিবেকানন্দ সংঘ মাগুরা কর্তৃক পরিচালিত "বৈদিক বিদ্যাপীঠ" মাগুরা তাঁতীপাড়া সার্বজনীন মন্দির শাখায় আজ বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে শিক্ষার্থীদের গীতাপাঠের একাংশ

সকলে আমন্ত্রিত
23/04/2025

সকলে আমন্ত্রিত

Address

Village : Jakrartack, PO : Gangnalia, PS : Magura, District : Magura
Magura
700

Alerts

Be the first to know and let us send you an email when Swami Vivekananda Sangha, Magura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Swami Vivekananda Sangha, Magura:

Share