গঙ্গারামপুর ইউনিয়ন।।Gongarampur Union

  • Home
  • Bangladesh
  • Magura
  • গঙ্গারামপুর ইউনিয়ন।।Gongarampur Union

গঙ্গারামপুর ইউনিয়ন।।Gongarampur Union মাগুরা জেলার শালিখা উপজেলায় অবস্থিত ?

মাটি, ধুলো আর আপন মানুষের পথ—আমার গ্রাম।@মধুখালিPC: Md Shamim
12/04/2026

মাটি, ধুলো আর আপন মানুষের পথ—আমার গ্রাম।

@মধুখালি

PC: Md Shamim

13/03/2026

গিয়েছিলাম কাপড় কিনতে। পছন্দ করে বিল দিতে গিয়ে দেখি মূল দামের সাথে অতিরিক্ত ১৫% ভ্যাট যোগ করা হয়েছে।

আমি জিজ্ঞেস করলাম,
— এই ভ্যাট কিসের?
উত্তর এলো,
— সরকারকে দিতে হয়।

বললাম, ঠিক আছে। তাহলে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নম্বরটা বলুন। একটি নম্বর দেখানো হলো। এরপর আমি বললাম, মূসক-১১ ফর্ম অনুযায়ী ভ্যাট চালান দিন।

সেলসম্যান অবাক। আবার বললাম,
— আমি যদি সরকারের জন্য ভ্যাট দিই, তাহলে তার সরকারি রসিদ তো পাবো! নীল রঙের ভ্যাট চালানটি দিন।

এরপর দোকানের মালিক এলেন।
— কী সমস্যা ভাই?
— সমস্যা তো আপনার। মূসক বিধিমালা ২০১২ অনুযায়ী আমি আপনার মাধ্যমে সরকারকে ভ্যাট দিচ্ছি। কিন্তু আপনি আমাকে সরকারি চালান দিচ্ছেন না কেন?
— আমাদের কাছে তো এমন কিছু নেই।
— নেই মানে? তাহলে কোন আইনে আমার কাছ থেকে ভ্যাট নিলেন?
শেষ পর্যন্ত তারা ১৫% ভ্যাট না নিয়েই কাপড় বিক্রি করল।

বাস্তবতা কী?
শুধু একটি দোকান নয়—অনেক দোকান, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি ভ্যাটের নামে টাকা আদায় করছে, কিন্তু যথাযথ সরকারি চালান দিচ্ছে না। ফলে ভোক্তা ভ্যাট দিলেও সেই অর্থ সবসময় সরকার পর্যন্ত পৌঁছায় না।

নিয়ম কী বলে?
ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট নিলে, সরকারি চালান (মূসক-১১) প্রদান করতে হয়।
শুধু প্রিন্টেড বিল যথেষ্ট নয়, যদি সেটি সরকারি ভ্যাট চালান না হয়।
ভ্যাট নিবন্ধিত প্রতিটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র থাকা বাধ্যতামূলক।

কী করবেন?
✔ বিল দেওয়ার সময় ভ্যাট উল্লেখ থাকলে চালান চাইবেন।
✔ ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর যাচাই করবেন।
✔ চালান দিতে অস্বীকার করলে ভ্যাট দিতে অস্বীকৃতি জানাতে পারেন।
✔ প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর হটলাইন ১৬৫৫৫ নম্বরে অভিযোগ করতে পারেন।

আমরা কষ্টার্জিত আয় থেকে নিয়মিত ভ্যাট দিচ্ছি। তাই সচেতন হওয়া আমাদের অধিকার ও দায়িত্ব—যাতে সেই অর্থ সঠিক জায়গায় পৌঁছায়।

নিজে জানুন, অন্যকেও জানান। সচেতন ভোক্তাই পারে অনিয়ম বন্ধ করতে।

©️Abu Jubayer Ansary

🗳️ **১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন**  ভোট দেওয়ার আগে জেনে নিন আপনার **ভোটার সিরিয়াল নাম্বার ও ভোট কেন্দ্র**—ঘরে বসেই...
09/02/2026

🗳️ **১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন**
ভোট দেওয়ার আগে জেনে নিন আপনার **ভোটার সিরিয়াল নাম্বার ও ভোট কেন্দ্র**—ঘরে বসেই!

ভোটের দিন লাইনে দাঁড়িয়ে ঝামেলা এড়াতে এখনই বের করে নিন আপনার তথ্য 👇

# # # ✅ যেভাবে অনলাইনে ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন:
1️⃣ ব্রাউজারে যান 👉 https://ecs.gov.bd/polling-station
2️⃣ আপনার **জাতীয় পরিচয়পত্র নম্বর** ও প্রয়োজনীয় তথ্য দিন
3️⃣ **“অনুসন্ধান করুন”** বাটনে ক্লিক করুন

🔎 সঙ্গে সঙ্গে দেখতে পাবেন—
- 🆔 ভোটার নম্বর
- 🔢 ক্রমিক (সিরিয়াল) নম্বর
- 🏫 ভোট কেন্দ্রের নাম
- 📍 কেন্দ্রের অবস্থান ও ম্যাপ

✅ ভোটের দিন সঙ্গে রাখুন:
- জাতীয় পরিচয়পত্র
- আপনার ভোটার সিরিয়াল নম্বর

🗳️ **ভোট দিন, নাগরিক দায়িত্ব পালন করুন।**
📣 পোস্টটি শেয়ার করুন—অন্যদেরও কাজে লাগবে।

#জাতীয়নির্বাচন #ভোটারতথ্য #ভোটকেন্দ্র

আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক আমিন।
30/12/2025

আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক আমিন।

প্রতিযোগিতামূলক ও সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা গড়ে তুলে দ্রব্যমূল্য সহনীয় রাখতে যেকোনো কারসাজি ও যোগসাজশ প্রতিরোধে বাংল...
28/02/2025

প্রতিযোগিতামূলক ও সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা গড়ে তুলে দ্রব্যমূল্য সহনীয় রাখতে যেকোনো কারসাজি ও যোগসাজশ প্রতিরোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে অভিযোগ করুন। বিস্তারিতঃ www.ccb.gov.bd
ফোনঃ ০২-৫৮৩১৫৪৮৫

07/12/2024

#অবশ্যই_পড়বেন।

আসসালামু আলাইকুম।
সম্মানিত শালিখাবাসী সকলের অবগতির জন্য জানাচ্ছি, বিজয় নামে একটি যুব সংগঠন মাগুরাতে ৭ দিনের একটি যুব সেমিনার এর আয়োজন করেছে। সেখানে যারা বর্তমানে লেখাপড়া করতেছে না, বেকার আছে, কোনো একটা জব খুঁজতেছে এমন মানুষদেরকে ওরা ৭ দিন প্রশিক্ষণ দিবে। উক্ত ৭ দিনের যাতায়াত খরচ এবং দুপুরের খাবারের ব্যবস্থাও সংগঠনটি করবে এবং প্রশিক্ষণ শেষে প্রার্থীর পছন্দ অনুযায়ী একটা চাকরীর ব্যবস্থাও করে দিবে।

সুতরাং আপনি নিজে অথবা আপনার পরিচিত কেউ এমন থাকলে আজ রাতের মধ্যে আপনার ভোটার আইডি কার্ড এর ফটো বা জন্ম নিবন্ধন এর ফটো এবং মোবাইল নাম্বার ও ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন!!

সেমিনার শুরু : আগামীকাল ( ৮ ডিসেম্বর) রবিবার থেকে।

#জনস্বার্থে_পোস্ট_টি_শেয়ার_করার_অনুরোধ_রইল ❤️

©রায়হান

আসসালামু আলাইকুম। আপনাদের পরিচিত কোন শিক্ষার্থী ,বন্ধু-বান্ধবী অথবা জুনিয়র যারা তারুণ্যের শালিখার সদস্য নয় তবে আমাদের সা...
29/10/2024

আসসালামু আলাইকুম। আপনাদের পরিচিত কোন শিক্ষার্থী ,বন্ধু-বান্ধবী অথবা জুনিয়র যারা তারুণ্যের শালিখার সদস্য নয় তবে আমাদের সাথে বিভিন্ন শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে আগ্রহী এমন মানুষদের ইনবক্সে এই গুগল ফর্মটি দিতে পারেন। আমরা তারুণ্যের শালিখার ইউনিয়ন ভিত্তিক প্রতিনিধি আহবান করছি। এটি সাবমিট করার জন্য নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত সময় থাকবে।

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

প্রশ্নবিদ্ধ পরিসংখ্যানের মাধ্যমে অর্থনীতির ভালে চেহারা দেখানোর চেষ্টা হলেও জনজীবনে স্বস্তি আনতে পারেনি।  শেষপর্যন্ত অন্ত...
08/09/2024

প্রশ্নবিদ্ধ পরিসংখ্যানের মাধ্যমে অর্থনীতির ভালে চেহারা দেখানোর চেষ্টা হলেও জনজীবনে স্বস্তি আনতে পারেনি। শেষপর্যন্ত অন্তবর্তীকালীন সরকারের জন্য ১৮লাখ কোটি টাকার ঋণ রেখে বিদায় নিয়েছে শেখ হাসিনার সরকার।

02/09/2024
ঠিক এভাবেই আমাদের ইউনিয়নের হিন্দুদের পাশে দাঁড়ান সবাই। দেশটা আমাদের,রক্ষার দায়িত্বও আমাদের।
06/08/2024

ঠিক এভাবেই আমাদের ইউনিয়নের হিন্দুদের পাশে দাঁড়ান সবাই।
দেশটা আমাদের,
রক্ষার দায়িত্বও আমাদের।

Address

Magura
7620

Telephone

+8801787178069

Website

Alerts

Be the first to know and let us send you an email when গঙ্গারামপুর ইউনিয়ন।।Gongarampur Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share