সময়ের বাতিঘর যুব সংগঠন

সময়ের বাতিঘর যুব সংগঠন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সময়ের বাতিঘর যুব সংগঠন, Nonprofit Organization, Alokdia Bazar, Magura Sadar, Magura.

স্বেচ্ছায় রক্তদান, দাতব্য তহবিল গঠন, গরিব-অসহায়-দুস্থদের সাহায্য এবং অন্যান্য সেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণে সামাজিক আন্দোলন গড়ে তোলা আমাদের লক্ষ্য। স্বেচ্ছায় রক্তদান, দাতব্য তহবিল গড়ে তোলা, গরিব-অসহায়-দুস্থদের সাহায্য এবং অন্যান্য সেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণে সামাজিক আন্দোলন গড়ে তোলা আমাদের লক্ষ্য।

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার ...
30/12/2025

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে, রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে।

কিন্তু সেই রাতে কী যেন হয় মানুষের। তারা ঘুমায় না। তীব্র হট্টোগোল শুরু হয়, যেন যু*দ্ধ! বি*কট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ছে। হঠাৎ একটা ফানুস এসে পু*ড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর। কেউ কেউ পু*ড়ে মরে, কেউবা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না। কোনো কোনো পাখি মা*রা পড়ে তীব্র শব্দে, আবার কারও গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়।

জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়, কারও কারও কাছে পাখির মৃত্যু তাই আদিখ্যেতা মনে হয়। কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসাব করার প্রতিষ্ঠান আছে। আছে আহত মানুষের চিকিৎসা দেওয়ার হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছুই নেই। তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকেরা ভাবে, পাখির মৃত্যু? ও আর এমন কী! কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণের গুরুত্ব সমান!

শুধু পাখির কথা কেন, এই শহরের কুকুর-বিড়াল-মুরগি-কীটপতঙ্গসহ সবাই-ই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুস উৎসবে। এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ? তারা তো মানুষের কথাও ভাবে না। ২০২২-এর জানুয়ারির ১ তারিখ যখন নগরবাসী সারারাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে তখন মৃত্যুর সাথে লড়াই করছিল ৪ মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট উমায়েরের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন তারা কেউ কি এই দায় থেকে মুক্ত?

এ বছরও হয়তো আপনারা আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন। উৎসবের নামে এই তাণ্ডবলীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর-বিড়াল-পাখিসহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়বে? আপনাদের কি মনে পড়বে শিশু উমায়েরের নিষ্পাপ মুখটির কথা? যদি এদের কারও কথা আপনার মনে না পড়ে, অথবা মনে পড়ার পরও যদি আতশবাজি আর ফানুসের তাণ্ডব চালিয়ে যান, তাহলে জেনে রাখুন, এই প্রাণীহ*ত্যার দায় আপনারও।

© Collected

সময়ের বাতিঘর যুব সংগঠন এর সাংগঠনিক সম্পাদক Shakil Khandoker এর ছোটবোন আজ রাত ০২ঃ২০ ঘটিকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যা...
05/11/2025

সময়ের বাতিঘর যুব সংগঠন এর সাংগঠনিক সম্পাদক Shakil Khandoker এর ছোটবোন আজ রাত ০২ঃ২০ ঘটিকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে সময়ের বাতিঘর যুব সংগঠনের প্রতিটি সদস্য শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারবর্গকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন

নাম: মোঃ লিমনগ্রুপ: A (+ve)বার: ১মস্থান: সুমন ডায়াগনস্টিক সেন্টার
23/10/2025

নাম: মোঃ লিমন
গ্রুপ: A (+ve)
বার: ১ম
স্থান: সুমন ডায়াগনস্টিক সেন্টার

সময়ের বাতিঘর যুব সংগঠনের কার্যনির্বাহী সদস্য মীর শাহারিয়া আলম লিখন। তিনি আজ ১১ তম বারের মতো রক্তদান করে একটি জীবন রক্ষা...
23/10/2025

সময়ের বাতিঘর যুব সংগঠনের কার্যনির্বাহী সদস্য মীর শাহারিয়া আলম লিখন। তিনি আজ ১১ তম বারের মতো রক্তদান করে একটি জীবন রক্ষায় এগিয়ে এসেছেন।

নামঃ মীর শাহারিয়া আলম লিখন।
গ্রুপঃ O (+ve)
বারঃ ১১ তম
স্থানঃ সুমন ডায়াগনস্টিক সেন্টার।

নামঃ খন্দকার ফারদিন ইসলাম পলক গ্রুপঃ O (+ve)বারঃ ৪র্থ বারস্থানঃ আল মদিনা, মাগুরা
20/09/2025

নামঃ খন্দকার ফারদিন ইসলাম পলক
গ্রুপঃ O (+ve)
বারঃ ৪র্থ বার
স্থানঃ আল মদিনা, মাগুরা

আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই পুরস্কার আমাদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত, আমাদের ভালো কাজের স্বীকৃতি। এই অর্জন শুধু আমা...
12/08/2025

আলহামদুলিল্লাহ।
আমাদের আজকের এই পুরস্কার আমাদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত, আমাদের ভালো কাজের স্বীকৃতি। এই অর্জন শুধু আমাদের একার নয়—আমাদের বন্ধুবান্ধব, সহকর্মী, এবং প্রতিটি মানুষ যারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সকলের জন্যই এটি সম্ভব হয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব প্রশান্ত কুমার দে (তাপস দাদা)-র প্রতি, যিনি একদম শুরু থেকে আমাদেরকে দিকনির্দেশনা দিয়ে এতোদূরে নিয়ে এসেছেন।

ধন্যবাদ জানাই আয়োজন কর্তৃপক্ষকে এমন একটি সম্মানের জন্য, যা আমাদেরকে ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।
আমরা বিশ্বাস করি—প্রতিটি প্রচেষ্টা, যত ছোটই হোক, একদিন বড় ফল বয়ে আনে। যুব সমাজের উন্নয়নে আমরা যেন আরও ভালোভাবে কাজ করতে পারি সেজন্য সকলের নিকট দোয়াপ্রত্যাশী।

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মাগুরা ও যুব উ...
12/08/2025

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মাগুরা ও যুব উন্নয়ন অধিদপ্তর, মাগুরার আয়োজনে আজ (১২/০৮/২০২৫ খ্রি.) উদযাপিত হয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ অহিদুল ইসলাম, জেলা প্রশাসক, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিনা মাহমুদা, পুলিশ সুপার, মাগুরা এবং জনাব ডাঃ মোঃ শামীম কবির, সিভিল সার্জন, মাগুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ইলিয়াসুর রহমান, উপপরিচালক (অঃ দাঃ), যুব উন্নয়ন অধিদপ্তর, মাগুরা। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব প্রশান্ত কুমার দে, উপজেলা যুব অফিসার, মাগুরা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। উক্ত অনুষ্ঠানে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ করা হয়।

12/08/2025

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড্ডয়ন

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মাগুরা ও যুব উন...
12/08/2025

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মাগুরা ও যুব উন্নয়ন অধিদপ্তর, মাগুরার আয়োজনে আজ (১২/০৮/২০২৫ খ্রি.) উদযাপিত হয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।

Address

Alokdia Bazar, Magura Sadar
Magura
7600

Telephone

+8801914204430

Website

Alerts

Be the first to know and let us send you an email when সময়ের বাতিঘর যুব সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share