Ekush Scout Group

Ekush Scout Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ekush Scout Group, Youth Organization, Fatema-Siraj Super Market, Magura.

একুশ স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস এর একটি মুক্ত স্কাউট গ্রুপ, যেখানে কাব, স্কাউট এবং রোভার স্কাউট শাখার ইউনিট রয়েছে। যা বাংলাদেশ স্কাউটস এর রোভার অঞ্চল এবং খুলনা অঞ্চলের অন্তর্ভুক্ত।

৮ই এপ্রিল – বাংলাদেশ স্কাউটস দিবস।এ বছরের প্রতিপাদ্য বিষয়- ❝নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার❞আজ বাংলাদেশ স্কাউটস দ...
08/04/2026

৮ই এপ্রিল – বাংলাদেশ স্কাউটস দিবস।
এ বছরের প্রতিপাদ্য বিষয়-
❝নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার❞
আজ বাংলাদেশ স্কাউটস দিবস, এক গৌরবময় দিন। ১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস গঠনের নির্দেশ দিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।
এই দিনে আমরা স্কাউট আন্দোলনের অবদান রাখা সবাইকে স্মরণ করি। যাদের মাধ্যমে গড়ে উঠছে দায়িত্ববান, সৎ ও দেশপ্রেমিক নাগরিক।

সকলকে জানাই বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।

- খান মোহাম্মদ হেদায়েতুল ইসলাম (শাওন)
গ্রুপ সম্পাদক, একুশ স্কাউট গ্রুপ, মাগুরা।

জাতীয় পতাকা দিবস-২০২৬পতাকা আবেগের নয়, ইতিহাসের মূর্ত প্রতীক।জাতীয় পতাকা জাতির স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযোদ্ধাদের বীরত্ব...
02/03/2026

জাতীয় পতাকা দিবস-২০২৬
পতাকা আবেগের নয়, ইতিহাসের মূর্ত প্রতীক।

জাতীয় পতাকা জাতির স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মৃতি বহন করে। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সভায়। সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের নতুন রূপ নেয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। আমরা সেই বীরদের শ্রদ্ধাভরে স্মরণ করি যারা দীর্ঘ নয় মাস জাতীয় পতাকার জন্য লড়াই করেছিলেন।

একুশ স্কাউট গ্রুপের পক্ষ থেকে জাতীয় পতাকা দিবসের শুভেচ্ছা!

আজ ২২ ফেব্রুয়ারি, বিশ্ব স্কাউট আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর শুভ জন্মবার্ষিকী বা 'বি.পি...
22/02/2026

আজ ২২ ফেব্রুয়ারি, বিশ্ব স্কাউট আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর শুভ জন্মবার্ষিকী বা 'বি.পি দিবস'।

তাঁর দেখানো শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা এবং নিঃস্বার্থ সেবার মহান আদর্শ আজও বিশ্বব্যাপী লাখো তরুণকে আলোর পথ দেখিয়ে চলেছে। সুনাগরিক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার যে দীক্ষা তিনি দিয়ে গেছেন, তা আমাদের জন্য এক চিরন্তন প্রেরণা। এই বিশেষ দিনে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং স্কাউটিংয়ের মূলমন্ত্র 'সদা প্রস্তুত' থাকার দৃঢ় অঙ্গীকার।

বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় একটি দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার্থে তরুণদের...
21/02/2026

বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় একটি দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার্থে তরুণদের আত্মত্যাগের ইতিহাস সোনালি পাতায় আজও রক্ষিত রয়েছে। মাতৃভাষা রক্ষার্থে যারা জীবন দিয়েছিলেন জাতি আজও তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করে।

সেই একুশের চেতনায় গঠিত হয়েছে একুশ মুক্ত স্কাউট গ্রুপ।

একুশ মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

নিজেকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই যোগ দিন স্কাউটিং আন্দোলনে।
17/02/2026

নিজেকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই যোগ দিন স্কাউটিং আন্দোলনে।

স্কাউট আন্দোলনের উদ্দেশ্য, নীতি, পদ্ধতি ও বৈশিষ্ট্য:স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূল নীতি ও প...
30/10/2025

স্কাউট আন্দোলনের উদ্দেশ্য, নীতি, পদ্ধতি ও বৈশিষ্ট্য:

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূল নীতি ও পদ্ধতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য স্কাউটিং একটি স্বেচছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্কাউটিং সকলের জন্য উন্মুক্ত।

স্কাউট আন্দোলনের উদ্দেশ্য:
স্কাউট আন্দোলনের উদ্দেশ্য হল ছেলে মেয়েদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক আধ্যাত্মিক ও মানসিক দিকগুলো পরিপূর্ণ অন্তর্নিহিত ক্ষমতা বিকাশে অবদান রাখা যাতে করে তারা ভারসাম্যপূর্ণ ব্যক্তি, দায়িত্বশীল নাগরিক এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসাবে জীবনযাপন করতে পারে।

স্কাউট আন্দোলনের মূলনীতি:
স্কাউট আন্দোলন নিম্নবর্ণিত তিনটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত
(প্রতিজ্ঞা ও আইনের সফল বাস্তবায়নের মাধ্যমে)-
১। স্রষ্টার প্রতি কর্তব্য পালন (আধ্যাত্মিক দিক)।
২। নিজের প্রতি কর্তব্য পালন (ব্যক্তিগত দিক)।
৩। অপরের প্রতি কর্তব্য পালন (সামাজিক দিক)।

স্কাউট পদ্ধতি:
স্কাউট পদ্ধতি একটি ধারাবাহিক স্ব-শিক্ষামূলক প্রক্রিয়া, যার উপাদান গুলো হচ্ছেঃ
১। প্রতিজ্ঞা ও আইনের চর্চা এবং তার প্রতিফলন।
২। হাতে-কলমে শিক্ষা
৩। ছোট ছোট দলের সদস্য হিসেবে কাজ করা (যেমন- ষষ্ঠক/উপদল পদ্ধতি)
৪। ক্রমোন্নতিশীল ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম (ব্যাজ পদ্ধতি)
৫। বয়স্ক নেতার সহায়তা
৬। প্রকৃতি পর্যবেক্ষণ
৭। প্রতিকী কাঠামো

সকল ধরণের স্কাউট কার্যক্রম ও প্রোগ্রাম স্কাউট পদ্ধতিতে বাস্তবায়ন করতে হয় যাতে করে স্কাউট আন্দোলনের উদ্দেশ্য অর্জিত হতে পারে। স্কাউটদের জন্য যে সকল কাজ স্কাউট পদ্ধতিতে করা হয় না, তা স্কাউট প্রোগ্রাম বা কার্যক্রম বলে বিবেচনা করা যায় না।

“একজন ভালো শিক্ষক হলেন সেই মোমবাতি, যিনি নিজে জ্বলে অন্যদের আলোকিত করেন।”শিক্ষক— তিনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শেখ...
05/10/2025

“একজন ভালো শিক্ষক হলেন সেই মোমবাতি, যিনি নিজে জ্বলে অন্যদের আলোকিত করেন।”

শিক্ষক— তিনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শেখান জীবন গড়ার কলা। তিনি আমাদের স্বপ্ন দেখতে শেখান, সম্ভাবনার দরজা খুলে দেন, আর সমাজকে আলোকিত করেন তাঁর নীরব পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে।

বিশ্ব শিক্ষক দিবসে এই বিশেষ দিনে বাংলাদেশ স্কাউটস জানায় দেশের ও বিশ্বের সকল শিক্ষককে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
আপনাদের শিক্ষা, প্রেরণা ও দিকনির্দেশনায় আজকের শিক্ষার্থী আগামী দিনের নেতা, উদ্ভাবক ও মানবিক সমাজের নির্মাতা হয়ে উঠছে।

শিক্ষকই জাতির পথপ্রদর্শক।তাঁর হাত ধরেই শুরু হয় আলোকিত আগামী।

বাংলাদেশ স্কাউটস এর সংক্ষিপ্ত ইতিহাস, উদ্দেশ্য ও বর্তমান অবস্থা:বাংলাদেশ স্কাউটস হলো বাংলাদেশের জাতীয় স্কাউটিং সংস্থা। ...
04/10/2025

বাংলাদেশ স্কাউটস এর সংক্ষিপ্ত ইতিহাস, উদ্দেশ্য ও বর্তমান অবস্থা:

বাংলাদেশ স্কাউটস হলো বাংলাদেশের জাতীয় স্কাউটিং সংস্থা। বাংলাদেশ স্কাউটস একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউট সংস্থা (World Organization of the Scout Movement - WOSM) এর সদস্য এবং এটি স্কাউটিংয়ের আন্তর্জাতিক নীতি অনুসরণ করে।

বাংলাদেশের স্কাউটিং এর ইতিহাসের ধারাবাহিকতা
১৯১৪ সাল: স্কাউটিং কার্যক্রম শুরু হয় পূর্ব বাংলায়, যা ব্রিটিশ ইন্ডিয়ান স্কাউট অ্যাসোসিয়েশনের একটি অংশ ছিল।
১৯৪৭ সাল: দেশ বিভাগের পর এটি পাকিস্তান বয় স্কাউট অ্যাসোসিয়েশনের অংশ হয়।
১৯৭২ সাল: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল ঢাকায় "বাংলাদেশ বয় স্কাউট সমিত" গঠিত হয়। ঐ বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে (১১ সেপ্টেম্বর ১৯৭২, সোমবার) উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে।
১৯৭৪ সাল: বিশ্ব স্কাউট সংস্থা (WOSM) ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৭৮ সাল: বাংলাদেশ বয় স্কাউট সমিতির নাম পরিবর্তন করে "বাংলাদেশ স্কাউটস" নামকরণ করা হয়।
১৯৯৪ সাল: ১৯৯৪ সালের ২৪ মার্চ বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কাউন্সিলে গার্ল ইন স্কাউটিং (Girl in Scouting) এর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশে স্কাউট আন্দোলন প্রধানত তিনটি শাখায় বিভক্ত। যথাক্রমে ৬ থেকে ১০+ বয়সী শিশুরা কাব স্কাউট, ১১ থেকে ১৬+ বয়সী বালক-বালিকারা স্কাউট এবং ১৭-২৫ বয়সী যুবক রোভার স্কাউট।

অভ্যন্তরীণ বিভাজন:
দেশব্যাপি সাংগঠনিক ও প্রশাসনিক অবকাঠামো সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ স্কাউসকে ১৩টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেটে ৯টি, শিক্ষা বোর্ডভিত্তিক এবং রোভার, রেলওয়ে, নৌ এবং এয়ার এই বিশেষ অঞ্চল ৪টির দফতর ঢাকায় অবস্থিত।

উদ্দেশ্য: স্কাউটিংয়ের মূল লক্ষ্য হলো আনন্দময় কার্যকলাপের মাধ্যমে যুবকদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ ঘটানো, যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

বর্তমান অবস্থা: বাংলাদেশ স্কাউটস বিশ্বের ৫ম বৃহত্তম স্কাউট সংগঠন এবং এটি বাংলাদেশে যুবকদের একটি গুরুত্বপূর্ণ সংগঠনে পরিণত হয়েছে।

স্কাউটদের উদ্দেশ্যে ব্যাডেন পাওয়েল এর শেষ বাণী
24/09/2025

স্কাউটদের উদ্দেশ্যে ব্যাডেন পাওয়েল এর শেষ বাণী

৮ই এপ্রিল – বাংলাদেশ স্কাউটস দিবস।এ বছরের প্রতিপাদ্য বিষয়- "সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"।আজ বাংলাদেশ স্কাউটস দিবস...
08/04/2025

৮ই এপ্রিল – বাংলাদেশ স্কাউটস দিবস।
এ বছরের প্রতিপাদ্য বিষয়-
"সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"।
আজ বাংলাদেশ স্কাউটস দিবস, এক গৌরবময় দিন। ১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস গঠনের নির্দেশ দিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।
এই দিনে আমরা স্কাউট আন্দোলনের অবদান রাখা সবাইকে স্মরণ করি। যাদের মাধ্যমে গড়ে উঠছে দায়িত্ববান, সৎ ও দেশপ্রেমিক নাগরিক।

সকলকে জানাই বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।

- খান মোহাম্মদ হেদায়েতুল ইসলাম (শাওন)
ইউনিট লিডার, একুশ মুক্ত স্কাউট গ্রুপ, মাগুরা;
সাবেক সদস্য (ইয়াং এডাল্ট লিডার)
এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, মাগুরা জেলা রোভার।

26/03/2025

Address

Fatema-Siraj Super Market
Magura
7610

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801768125832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ekush Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ekush Scout Group:

Share