ডা. সন্ত পদ রায়ের জন্ম ১৯৪৩ সালের তৎকালীন সিলেট মহকুমা, বর্তমান সুনামগঞ্জ জেলার সদর মধ্যনগর বাজারে। বাবা-ডা. সুখলাল রায়, মা-শৈলবালা রায়। দাদা সরূপ রায়ের আদিবাস ছিল সিলেটের বিখ্যাত জলসুখা গ্রামে। তার পূর্ব-পুরুষেরা বর্তমান হবিগঞ্জের কাশীপুর গ্রামের বলে প্রচলিত। ১৯০০ সালের প্রারম্ভে বিখ্যাত গৌরীপুরের তৎকালীন রাজা ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী, তার অধীনস্ত বংশীকুন্তা পরগনার মধ্যনগরের জনসাধারনের চিকিৎসা
র জন্য একজন ডা. নিয়োগ প্রকল্পে, জগন্নাথপুরের বিখ্যাত জমিদার ভারত রায়ে কাছে অনুরোধ পাঠান। জমিদার ভারত রায় তার আপন মেসতো ভাই ডা. সুখলাল রায়কে পাঠানোর মনস্থির করেন। ভাইয়ের অনুরোধে ডা. সুখলাল রায় সুদুর জলসুখা হতে, সিলেটের ভাটির জনপদ মধ্যনগরে এসে জনকল্যাণে নিজেকে নিয়োজিত করেন।
শিক্ষাজীবন:
ডা. সন্ত পদ রায় প্রথমে তার মাতুল জমিদার ভারত রায়ের প্রতিষ্ঠিত জগন্নাথপুরের বিখ্যাত সরূপ রায় উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত মাধ্যমিক স¤পন্ন করেন। পরবর্তীতে সিলেটের ঐতিয্যবাহী এম. সি কলেজে উচ্চ মাধ্যমিক স¤পন্ন করে সিলেট মেডিকেল কলেজ (বর্তমানে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ)-এ অধ্যয়ন কিরেন (১৯৬৬-১৯৬৭)।
কর্মজীবন:
কৃতিত্বের সহিত ডাক্তারি সম্পন্ন করার পর সিলেটের শ্রীমঙ্গলের খেজুরিয়া ছড়া চা বাগানে এবং পরবর্তীতে কালী গার্ডেন চা বাগানের সম্মানিত ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৬৮-১৯৭০)।
মুক্তিযদ্ধের ডামাডোল:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সিলেট সংলগ্ন ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে অবস্থিত শরনার্থী শিবিরে ডাইরিয়া-কলেরা সহ নানাবিধ সংক্রামক ব্যাধি মহামারী আকার ধারণ করলেspecial Medical Response Team গঠন করা হয়। সেই মেডিকেল টিমে একজন নিবেদিত ডাক্তার হিসেবে যোগদান করেন এবং নিরলস ভাবে গুরু দায়িত্ব পালন করেন। বহু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ অগণিত মানুষের জীবন বাচাঁনোর দায়িত্বে উনি একদিনও অবহেলা করেননি বলে জনশ্র“তি আছে।
উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন (১৯৭৩-১৯৭৪):
পূর্ব পাকিস্থানে শুধুমাত্র এল.এম.এস ছিল এম.বি.বি.এস সম্পন্ন করতে হলে তৎকার দিনে পশ্চিম পাকিস্থানে অথবা বিদেশ থেকেই এম.বি.বি. এস করতে হত। উচ্চ শিক্ষার্থে ডা. সন্ত পদ রায়, ১৯৭৩ সালে MOSCOW গমন করেন এবং পড়াশুনা শেষ করে ১৯৭৪ সালে দেশে ফিরে আসেন।
ডা. সন্ত পদ রায়ের ভাবনায় জনগন:
বিদেশ ফেরত এই দূর্বার আত্মবিশ্বাসী ডাক্তার, সব চিন্তা চেতনায় জনকল্যানের বাহন হিসাবে Public Office কে বেছে নেন, আর তাকে উদ্বুদ্ধ করেন তার রাজনৈতিক গুরু ও ভাটী বাংলার আরেক পথিকৃত ও বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড প্রসুন কান্তি বরুন রায়।
জনকল্যানে নিজেকে উৎসর্গ করতে উনি নির্বাচিতভাবে সর্বসাধারণের কাছে পৌছে যাওয়ার এই সুযোগ কাজে লাগাতে, তৎকালীন সি.পি.বি High Command সরাসরি অনুরোধ করেন এবং ১৯৭৫ সালে স্থানীয় নির্বাচনে মধ্যনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেন ডা. সন্ত পদ রায়। আমৃর্ত্যু ১৯৭৮ সাল পর্যন্ত নিষ্ঠা, সততা এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন। খুব অল্প বয়সের এই প্রচারবিমুখ মানুষটি Peptic Ulcer- এ আক্রান্ত হন। মৃত্যুর ঠিক দশ দিন পূর্বে উনি গধংংরাব Massive Heart Attach এর শিকার হন এবং দশ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পৌষ সংক্রান্তির ঠিক আট দিন পর শুক্লপক্ষের রবিবার বেলা একটায় ইহলোক ত্যাগ করেন।
ডা. সন্ত পদ রায়ের দুই ছেলে শন্তি পদ রায় এবং শুভ রায় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জিয়া ও নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন।
5929 Queens Blvd, Apt-4 J
WoodSide, New York.