BD Clean - Madaripur

BD Clean - Madaripur We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

23/04/2026

They Didn't wait for Change,
They Became The Changer.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

21/04/2026

A small awareness can change the entire environment;
cleanliness habits build a healthy and beautiful country.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

20/04/2026

গড়ে তুলতে আলোকিত বাংলাদেশ,
তুমিই হবে সেরা, তুমিই হবে বেশ।

কখনো হতাশা নয়, কখনো হাল ছাড়া যাবে না। তোমাকে প্রমাণ করতে হবে তুমিও পারো। তোমার হাতেই অর্পিত আছে দেশের ভবিষ্যৎ।

বাস্তবে শিক্ষার সম্মোহনী শক্তি ও শিক্ষালব্ধ জ্ঞানের মাধ্যমে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন এবং উন্নত মানুষে রুপান্তরিত হওয়া হোক তোমাদের শিক্ষার্জনের মূল উদ্দেশ্য।

সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা...

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

কালকিনি উপজেলায় ‘পহেলা বৈশাখ’ উপলক্ষে প্রশাসনের সহযোগিতায় ‘বিডি ক্লিন কালকিনি’ টিমের দ্বিতীয় দিনের ব্যতিক্রমী আয়োজন। ''প...
18/04/2026

কালকিনি উপজেলায় ‘পহেলা বৈশাখ’ উপলক্ষে প্রশাসনের সহযোগিতায় ‘বিডি ক্লিন কালকিনি’ টিমের দ্বিতীয় দিনের ব্যতিক্রমী আয়োজন।

''প্লাস্টিক বোতল দিন
পরিবেশ বন্ধু গাছ নিন"

দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নিবো শ্বাস।
ফেললে ময়লা যত্রতত্র,
সবার হবে জীবন নাশ।

বৈশাখী মেলাকে কেন্দ্র করে মেলায় আগত লোকজন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে দূষণ করছে। এছাড়াও উপজেলার পুকুরে ছুড়ে ফেলছে, যার ফলে উপজেলা চত্বর'টি নোংরা হয়ে গেছে।

#বিডি_ক্লিন_কালকিনি_উপজেলা টিম ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলার অভ্যাস পরিহারের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। কালকিনি উপজেলা পুকুরপাড়ে নিজেদের ফেলানো প্লাস্টিকের বিনিময়ে গাছ নিয়েছে অনেকেই। যার ফলে উপজেলা চত্বর'টি এখন পূর্বের তুলনায় অনেক'টাই পরিচ্ছন্ন হয়েছে।

এই আয়োজনে #উপজেলা_নির্বাহী_অফিসার জনাব সাইফ-উল-আরেফীন স্যার
বিডি ক্লিন'কে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান রাখার নির্দেশ দিয়েছেন।


#বিডিক্লিন
#বিডিক্লিনমাদারীপুর
#বিডিক্লিনকালকিনি #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

তারুণ্যের ছোঁয়ায় পরিচ্ছন্ন হোক দেশ, পরিচ্ছন্ন হোক মানসিকতা। বিডি ক্লিন কালকিনি উপজেলা টিম পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছ...
18/04/2026

তারুণ্যের ছোঁয়ায় পরিচ্ছন্ন হোক দেশ, পরিচ্ছন্ন হোক মানসিকতা।

বিডি ক্লিন কালকিনি উপজেলা টিম পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে “কালকিনি সেবা লাইব্রেরি সংলগ্ন এলাকা ও আশপাশ”

একদল সৃজনশীল লাল সবুজের তারুণ্য তাদের শ্রম আর ত্যাগের তুলিতে এই অপরিচ্ছন্ন জায়গাকে আবর্জনামুক্ত করে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

​তাদের এই কর্মযজ্ঞ কেবল রাস্তার ধুলোবালি পরিষ্কার করা নয়, বরং তা ছিল আমাদের সামাজিক জড়তা ও অসচেতনতার বিরুদ্ধে এক নান্দনিক বিদ্রোহ। তাদের প্রতিটি পদক্ষেপ যেন এক একটি স্লোগান—শহরকে ভালোবাসতে শিখুন, শহরকে পরিচ্ছন্ন রাখুন।

​বিডি ক্লিন কালকিনি উপজেলা টিমের এই দীপ্তিময় পথচলা আমাদের দেখায় যে, সম্মিলিত প্রচেষ্টা থাকলে যেকোনো ধূলিধূসরিত পথকেও নতুনের মতো উজ্জ্বল করা সম্ভব।

#বিডিক্লিন
#বিডিক্লিনমাদারীপুর
#বিডিক্লিনকালকিনি #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

মসজিদ ইবাদতের ঘর। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আসেন ইবাদত বন্দেগি করতে এসে পরিচ্ছন্ন ঈমানী দায়িত্ব পালন করি। আমরা বিডি ক্লিন...
17/04/2026

মসজিদ ইবাদতের ঘর।
পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

আসেন ইবাদত বন্দেগি করতে এসে পরিচ্ছন্ন ঈমানী দায়িত্ব পালন করি।

আমরা বিডি ক্লিন মাদারীপু আজ ১৮৮ তম ইভেন্ট পরিচ্ছন্ন করেছি মাদারীপুর জেলা মডেল মসজিদের আঙ্গিনায়।

আমরা বলছি না আপনাদের পরিষ্কার করতে, শুধু বলছি আপনার ময়লা নির্দিষ্ট স্থানে রাখুন।

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
#পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

17/04/2026

''আমরা কথায় নয়,
রুপান্তরে বিশ্বাস করি''

কালকিনি উপজেলায় ‘পহেলা বৈশাখ’ উপলক্ষে প্রশাসনের সহযোগিতায় ‘বিডি ক্লিন কালকিনি’ টিমের ব্যতিক্রমী আয়োজন। প্রথম দিনেই বেশ স...
15/04/2026

কালকিনি উপজেলায় ‘পহেলা বৈশাখ’ উপলক্ষে প্রশাসনের সহযোগিতায় ‘বিডি ক্লিন কালকিনি’ টিমের ব্যতিক্রমী আয়োজন। প্রথম দিনেই বেশ সারা পাওয়া গেলো।

''প্লাস্টিক বোতল দিন
পরিবেশ বন্ধু গাছ নিন"

দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নিবো শ্বাস।
ফেললে ময়লা যত্রতত্র,
সবার হবে জীবন নাশ।

বৈশাখী মেলাকে কেন্দ্র করে মেলায় আগত লোকজন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে দূষণ করছে। এছাড়াও উপজেলার পুকুরে ছুড়ে ফেলছে, যার ফলে উপজেলা চত্বর'টি নোংরা হয়ে গেছে।

#বিডি_ক্লিন_কালকিনি_উপজেলা টিম ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলার অভ্যাস পরিহারের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। কালকিনি উপজেলা পুকুরপাড়ে নিজেদের ফেলানো প্লাস্টিকের বিনিময়ে গাছ নিয়েছে অনেকেই। যার ফলে উপজেলা চত্বর'টি এখন পূর্বের তুলনায় অনেক'টাই পরিচ্ছন্ন হয়েছে।

এই আয়োজনে #উপজেলা_নির্বাহী_অফিসার জনাব সাইফ-উল-আরেফীন স্যার বিডি ক্লিন'কে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান রাখার নির্দেশ দিয়েছেন।


#বিডিক্লিন
#বিডিক্লিনমাদারীপুর
#বিডিক্লিনকালকিনি #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, নেপালে আয়োজিত মর্যাদাপূর্ণ 'BIO-RETHA Conference 2026'-এ বিডি ক্লিন-এর প্রতিনিধিত্ব করছ...
15/04/2026

অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, নেপালে আয়োজিত মর্যাদাপূর্ণ 'BIO-RETHA Conference 2026'-এ বিডি ক্লিন-এর প্রতিনিধিত্ব করছেন আমাদের হেড অব আইটি এন্ড মিডিয়া, আদনান সামি।

১৭, ১৮ ও ১৯ এপ্রিল। তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে বিডি ক্লিন-কে আমন্ত্রণ জানানোর জন্য নেপাল সরকার ও দিকটেল রূপাকোট মাঝুয়াগধী পৌরসভা-র প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

We are immensely proud to Adnan Sami , Head of IT & Media, is representing BD Clean at the prestigious BIO-RETHA Conference 2026 in Nepal.

We extend our heartiest thanks to the Government of Nepal and Diktel Rupakot Majhuwagadhi Municipality for inviting BD Clean to this significant three-day international forum, held from April 17–19.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

13/04/2026

ধমনীতে অবারিত বাংলা, চিত্তে মম জননী,
মননে পরাণে বাজুক পরিচ্ছন্নতার ধ্বনি।

পরিচ্ছন্নতার অঙ্গীকারে শুরু হোক নতুন বছর।

পহেলা বৈশাখের নতুন ভোরে আমাদের শপথ হোক জঞ্জালমুক্ত এক নির্মল বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

ছোট ছোট বালুকণায় যেমন গড়ে ওঠে বিশাল মরুভূমি,বিন্দু বিন্দু জলে যেমন সৃষ্টি হয় গভীর সাগর—তেমনি ছোট ছোট সচেতনতাই গড়ে তো...
13/04/2026

ছোট ছোট বালুকণায় যেমন গড়ে ওঠে বিশাল মরুভূমি,
বিন্দু বিন্দু জলে যেমন সৃষ্টি হয় গভীর সাগর—
তেমনি ছোট ছোট সচেতনতাই গড়ে তোলে বড় পরিবর্তন।

পরিচ্ছন্ন মানসিকতার তারুণ্যের অংশগ্রহণে আজ পরিচ্ছন্ন হলো পুলিশ লাইন গেইট ও তার চারপাশ ।
আপনার আমার দৈনন্দিন ছোট অভ্যাসই পারে বদলে দিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের শহর, আমাদের দেশ।

আমরা চাইলে পারি পরিবর্তনটা শুরু করতে নিজের থেকেই। আমরা যদি নিজে না বদলাই, তবে দেশ বদলাবে না।
নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ময়লা যেখানে-সেখানে নয়, নির্দিষ্ট স্থানে ফেলা। আজকের এই উদ্যোগ শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ নয়।

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
#পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

12/04/2026

পাহাড়-সমতলে এক সুরে বাঁধি হৃদয়জোড়া গান,
সম্প্রীতির এ ছন্দে জাগুক, বাংলাদেশের প্রাণ।

বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান ২০২৬ এর আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। সম্প্রীতির বন্ধনে অটুট থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Madaripur

Website

https://en.wikipedia.org/wiki/BD_Clean

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Madaripur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Madaripur:

Share