15/10/2023
মানব সেবায় দীর্ঘ ১৪ বছর শেষ করে আজ ১৫ বছরে পদার্পণ করল প্রাণের স্বোচ্ছাসেবী সংগঠন
ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি- Desh।
২০০৯ সালের ১৫ অক্টোবর জনাব, হারুন অর রশিদ ও জনাব, মোশাররফ হোসেন স্যারসহ কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টায় ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) নামে সংগঠনটি করা হয়। সংগঠনের ২০০৯ সালের ১৫ অক্টোবর শনিবার স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রাম নামে যাত্রা শুরু করি। যেটি মহামারি কোভিড-১৯ সময় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
এরপর জনাব ফজলুল হক, জনাব আলী আকবর টিটু, জনাব আরিফ উজ্জামান, বিপ্লব কুমার, রাশেদুল ইসলাম রায়হান ও ওয়াহিদুজ্জামান (ওয়াসিম), এস.এম. দেলোয়ার হোসাইনসহ সংগঠনের সকল সদস্যদের প্রচেষ্টায় সংগঠনটি দীর্ঘ ১৪ বছর ধরে সুনামের সাথে কার্যক্রম করে আসছে।
মুক্তি যোদ্ধাদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করা, করোনা ভাইরাস (কোভিড-১৯) সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রম , মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম। জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা কার্যক্রম। নৈতিক শিক্ষা কার্যক্রম। গ্রামীন নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্খাপনা ও প্রশিক্ষণ কর্মসূচি। প্রতিন্ধবী ও অটিজম শিশুদের সেবা ও সচেতনতা কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম করে আসেছে।
১৮ টি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১০ হাজার গরিব মানুষকে চিকিৎসা সেবা, ১২৫ টি প্রাইমারি স্কুলের ৩৭ হাজার ৫০০ শিক্ষার্থী, ২৩ টি হাই স্কুলের ৮ হাজার ৫০ জন শিক্ষার্থীসহ স্বাস্থ্যসেবা, ২০২০ সালে ৫২ হাজার টাকার শিক্ষা উপকরণ বিতরণসহ কোভিড-১৯ সময় ৩৭ হাজার টাকার খাদ্য ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও সংগঠনের সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে স্থানীয় অনেক বেকার যুবগদের সমস্যা সমাধান এবং সামজে বিভিন্ন ভাবে অবদান রাখতে সক্ষম হয়েছে আমাদের সংগঠনটি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ২০২১ সালে ( নিবন্ধন নং- মাদা-৪৫৫) ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ২০২৩ সালে ( নিবন্ধন নং- ১৩/শিবচর/২০২৩) নিবন্ধিত ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)** ডেভেলপমেন্ট এফর্টস ফর ইয়ুথ সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) একটি স্বেচ্ছাসেবী সংগঠন।