২০১৫ সালে প্রথম ফেসবুক গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ এবং
২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় মাদারীপুর জেলার সকল মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টসদের এই প্রাণের সংগঠন মাদারীপুর মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের।
এই স্বপ্নযাত্রায় অনুপ্রেরণা দিয়েছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ডা : মেহেদী হাসান। তারই সুযোগ্য দিকনির্দেশনায় এবং মাদারীপুর জেলা বিএমএ ও স্বাচিপের নের্তৃবৃন্দের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা
য় একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এমএমডিএসএ। সংগঠনকে গতিশীল করার জন্য সকলের সম্মতিতে গঠিত হয় প্রতিষ্ঠাতা আহবায়ক কমিটি যার আহবায়ক হিসেবে ছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের তামিম হাওলাদার এবং সদস্য সচিব হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা: মাহমুদ হাসান। এছাড়াও সদস্য হিসেবে ছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের নির্বাচিত প্রতিনিধিগণ।
প্রাতিষ্ঠানিক রূপ পাবার পর সংগঠনের কার্যক্রম শুরু হয় পূর্ণ উদ্যমে। শুধু গেট টুগেদারই নয় বরং নবীনবরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয় এমএমডিএসএ।করোনা মহামারির সময় ফ্রীতে টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য সচেতনতার জন্য লাইভ প্রোগ্রাম এবং দুস্থ ও অসহায় মানুষের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
২০২৩ সালের এপ্রিল মাসে ইফতার মাহফিল ও পরিচিতি সভার আয়োজন করা হয়। এই দিনেই আহবায়ক কমিটির সুপারিশে এবং সকলের সম্মতিতে অনুমোদন করা হয় মাদারীপুর জেলা মেডিকেলে এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের সুরূজ ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ এর জাহিদ হাসান।
বর্তমানে স্থায়ী উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন ডা: মেহেদী হাসান, তামিম হাওলাদার এবং ডা : মাহমুদ হাসান।