Aungkur Palli Unnayan Kendra

Aungkur Palli Unnayan Kendra Aungkur Palli Unnayan Kendra is a non-profit, non-government organization in Bangladesh. The Head Office of Aungkur is situated in Madaripur.

আপনাকে এবং আপনার পরিবারকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা! ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে।ঈদ মোবারক!
21/03/2026

আপনাকে এবং আপনার পরিবারকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা! ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে।
ঈদ মোবারক!

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। চাকুরী হতে বিরতিতে অথবা অবসরে আছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
21/02/2026

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
চাকুরী হতে বিরতিতে অথবা অবসরে আছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

01/01/2026
বরফের চাদরে 'অংকুর' ❄️ ☃️☃️
28/12/2025

বরফের চাদরে 'অংকুর' ❄️ ☃️☃️

সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ডামুড্যা শাখার উদ্বোধন করা হয়। ডামুড্যা...
06/11/2025

সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ডামুড্যা শাখার উদ্বোধন করা হয়। ডামুড্যা শাখার কার্যক্রম আরম্ভের মাধ্যমে কর্মএলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র পরিচালিত ম্যাক্স প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপিততারিখ: ১৫ অক্টোবর, ২০২৫ স্থান...
05/11/2025

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র পরিচালিত ম্যাক্স প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপিত

তারিখ: ১৫ অক্টোবর, ২০২৫
স্থান: অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র, ম্যাক্স প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ
বিশ্ব হাত ধোঁয়া দিবসটি (Global Handwashing Day) সারা বিশ্বে সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে প্রতি বছর ১৫ অক্টোবর পালিত হয়। এবছরের প্রতিপাদ্য ‘হাত ধোঁয়ার নায়ক হোন’ (Be a Handwashing Hero) স্লোগানকে কেন্দ্র করে অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র পরিচালিত ম্যাক্স প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উদযাপিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়েছে যাতে তারা হাত ধোঁয়াকে জীবনের অংশ করে নেয় এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলে।

সকাল ৯টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাহুল জান্নাতের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করা হয়। অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের সিনিয়র অ্যাকাউন্টস্ কোঅর্ডিনেটর জনাব মোঃ ইখতিয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব মোঃ আহসান তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলে মিলে হাত ধোঁয়া শপথ গ্রহণ করেন: “আমরা খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে ফিরে সাবান দিয়ে হাত ধোবো।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকগণ এবং অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

মাদারীপুরে তরুণ উদ্যোক্তাদের হাতে-কলমে প্রশিক্ষণের উদ্যোগ বাস্তবায়ন অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র।ছোট উদ্যোগে বড় মানব সক্...
02/11/2025

মাদারীপুরে তরুণ উদ্যোক্তাদের হাতে-কলমে প্রশিক্ষণের উদ্যোগ বাস্তবায়ন অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র।
ছোট উদ্যোগে বড় মানব সক্ষমতার বিকাশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র বাস্তবায়নাধীন রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর শাখা অফিসে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
কোভিড-১৯ বা অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্যোগ সচল করা ও তরুণ উদ্যোক্তাদের গুরু-শিষ্য পদ্ধতিতে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বেকার তরুণদের শিক্ষানবীশ নির্বাচনের লক্ষ্যে রবিবার (২৬ অক্টোবর 2025) বিকেলে খোয়াজপুর বাবনাতলা মামুন উকিলের বালুর মাঠে অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্রের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ শিক্ষানবীশরা অংশগ্রহণ করেন। সভায় মামুন উকিলের সভাপতিত্বে রেইজ প্রকল্পের কর্মকর্তাগণ ও খোয়াজপুর শাখার ব্যবস্থাপক আল ইমরান জুয়েল প্রকল্পের কার্যক্রম বিষয়ক আলোচনা করেন।https://www.dailyjanakantha.com/bangladesh/news/869035

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রে সেপ্টেম্বর ২০২৫ সেশনে  মাঠ ব্যবস্থাপকদের ফাউন্ডেশন ট্রেনিং প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্...
18/09/2025

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রে সেপ্টেম্বর ২০২৫ সেশনে মাঠ ব্যবস্থাপকদের ফাউন্ডেশন ট্রেনিং প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আইয়ুব আলী তালুকদার। ক্লোজিং সেশনে আরও উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব তাপস কুমার সরকার, সিনিয়র অ্যাকাউন্টস্ কোঅর্ডিনেটর জনাব মোঃ ইখতিয়ার হোসেন ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব মোঃ আহসান তালুকদার।

Barisal Job & Career Fair
28/08/2025

Barisal Job & Career Fair

Address

Madaripur
7900

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Aungkur Palli Unnayan Kendra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aungkur Palli Unnayan Kendra:

Share