04/01/2026
প্রিয় দেশবাসী ও সহযোদ্ধা বন্ধুরা!
সবাইকে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা!
সচেতন নাগরিক তৈরির লক্ষ্যে ২০২১ সালের ৫ই জানুয়ারি কয়েকজন মেধাবী তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রাণপ্রিয় সংগঠন তারুণ্যের প্রভাত। প্রতিষ্ঠালগ্ন থেকে এই অব্দি তারুণ্যের প্রভাত দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে।
দেখতে দেখতে আমরা ৬ষ্ঠ বছরে পা রাখলাম। আমরা আগের চেয়েও আরো বেশী শক্তিশালী, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে আরো বেশী দৃঢ় ও প্রতিজ্ঞাবদ্ধ।
আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমরা এই অল্পসময়ে শতাধিক ইভেন্ট সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ।
আমরা এখানেই থেমে যাচ্ছিনা, ইন শা আল্লাহ। নতুন বছরে নতুনভাবে শপথ নিয়ে আমরা আরো বেশির চেয়েও বেশী দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবো।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে, নিজেরা দেশের ক্ষতি করবোনা, অন্যকেও করা থেকে বিরত রাখবো। দেশের প্রচলিত সকল আইন মেনে একজন আদর্শ সুনাগরিকের ভূমিকা রাখবো, ইন শা আল্লাহ।
সবার জন্য শুভ কামনা..
ভালো থাকুন সর্বদা, সঙ্গে থাকুন তারুণ্যের প্রভাতের।