Al Insaf Foundation-AIF

Al Insaf Foundation-AIF [একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন]

আল-ইনসাফ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষা ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।

০১-০১-২০২৫ ইংরেজি তারিখ একদল উদ্দামী তরুণ প্রজন্ম "আল-ইনসাফ ফাউন্ডেশন" প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর না

না কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি আদর্শভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার আল-ইনসাফ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

এক নজরে আল-ইনসাফ ফাউন্ডেশনের সেবা-কার্যক্রম:

• বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ সহায়তা প্রদান।

• রমযান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা।

• দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।

• সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর আয়োজন করে দুঃস্থদের মধ্যে বিতরণ।

• দুঃস্থদের মধ্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ।

• পরিবেশ সুরক্ষা ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে অভাবী পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আঙিনায় অধিক ফলনশীন বৃক্ষরোপণ ও পরিচর্যা।

• পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা করা।

স্বপ্ন: সমাজের অসহায় দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো, একটি সুস্থ সমাজ বিনির্মাণ, সমাজের বৃত্ত শালীদেরকে দুঃস্থ মানুষের পাশে এগিয়ে নিয়ে আসা। সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রধান।

28/03/2025

আলহামদুলিল্লাহ অসহায় ২৩ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী দেয়া সম্পূর্ণ।
বিস্তারিত আসছে...

আপনার পরিচিত অসহায় রোজাদার পরিবারের তথ্য দিয়ে নিচের লিংকে ক্লিক করে ফরমটি পূরন করুন।https://docs.google.com/forms/d/e/1F...
11/03/2025

আপনার পরিচিত অসহায় রোজাদার পরিবারের তথ্য দিয়ে নিচের লিংকে ক্লিক করে ফরমটি পূরন করুন।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScPJ-FlHc6XSYJC6FrsNwn1lFKRrTYAUSdFWVU5KlDhpt7Y8w/viewform?usp=dialog

আমাদের এই উদ্যোগের সাথে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রইল।

09/03/2025

প্রিয় লালুয়া বাসি,
আপনার এলাকায় আশেপাশে অসহায়-দরিদ্র ফ্যামিলির নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের সহযোগিতা করুন,
বিস্তারিত কমেন্টে👇

25/01/2025

আল-ইনসাফ ফাউন্ডেশন"এর প্রথম কার্যক্রম শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কিছু অংশ এবং আমাদের কার্যক্রম সম্পর্কে কিছু ধারনা....

আলহামদুলিল্লাহ,অদ্য ২৩-০১-২০২৫ ইং"আল-ইনসাফ ফাউন্ডেশন" এর পক্ষ থেকে ২১টি শীতার্ত পরিবারে জন্য শীতের কম্বল বিতরণ করা হয়।
23/01/2025

আলহামদুলিল্লাহ,

অদ্য ২৩-০১-২০২৫ ইং
"আল-ইনসাফ ফাউন্ডেশন" এর পক্ষ থেকে ২১টি শীতার্ত পরিবারে জন্য শীতের কম্বল বিতরণ করা হয়।

আমাদের সকল কম্বল প্যাকেজিং করা কমপ্লিট হয়ে গেছে এবং লিস্ট করা হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকালকে লিস্ট অনুযায়ী সকলের কাছে ...
22/01/2025

আমাদের সকল কম্বল প্যাকেজিং করা কমপ্লিট হয়ে গেছে এবং লিস্ট করা হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকালকে লিস্ট অনুযায়ী সকলের কাছে পৌঁছে যাবে....।

লালুয়াতে শীতার্তদের জন্য কিছু কম্বল দেয়া হবে.... Al Insaf Foundation-AIF এর পক্ষ থেকে।
20/01/2025

লালুয়াতে শীতার্তদের জন্য কিছু কম্বল দেয়া হবে....

Al Insaf Foundation-AIF এর পক্ষ থেকে।

18/01/2025

"মানবতার মধ্যেই সৃষ্টিকর্তার বাস..।

—রবীন্দ্রনাথ ঠাকুর.

16/01/2025

আসসালামু আলাইকুম!
খুব শীঘ্রই আমাদের ভালো কিছু কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

Address

Lalua

Alerts

Be the first to know and let us send you an email when Al Insaf Foundation-AIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share