Ihsan Youth Circle

Directions

Ihsan Youth Circle We are a non-profit organization dedicated to helping our community. Our mission is to improve society and support people in need.

We are guided by Islamic values and focus on education, poverty relief, emergency aid, and environmental efforts.

সোহাগপুর ২ নং ওয়ার্ড নিবাসী মমিনুল ইসলামের পাশে ইহসান ইয়ুথ সার্কেল।দুর্ঘটনায় পা ভেঙে দীর্ঘদিন শয্যাশায়ী। অর্থে অভাবে চি...
02/10/2026

সোহাগপুর ২ নং ওয়ার্ড নিবাসী মমিনুল ইসলামের
পাশে ইহসান ইয়ুথ সার্কেল।

দুর্ঘটনায় পা ভেঙে দীর্ঘদিন শয্যাশায়ী। অর্থে অভাবে চিকিৎসা না হওয়ায় তাঁর অবস্থা আজ গুরুতর।
সামর্থ্য সীমিত, তবুও মানবতার দায়বদ্ধতা থেকে তাঁর পাশে দাঁড়ানোর ছোট্ট চেষ্টা আমাদের।

মানুষ মানুষের জন্য।

মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন। আমীন।

#ইহসান_ইয়ুথ_সার্কেল #মানবতার_পাশে #সেবাই_মানবতা

পাটগ্রাম পৌরসভা ৬ নং ওয়ার্ড বান্দেরপাড় এলাকায় আনুমানিক রাত ৪ টা ২০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ফলে গরিব পরিবারগুলো অনেক...
11/09/2026

পাটগ্রাম পৌরসভা ৬ নং ওয়ার্ড বান্দেরপাড় এলাকায় আনুমানিক রাত ৪ টা ২০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ফলে গরিব পরিবারগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়।

"ইহসান ইয়ুথ সার্কেল" এর পক্ষ থেকে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি এবং সামর্থ্যবান ও দানশীল ব্যক্তিদেরকে পরিবারগুলোকে সহযোগিতার জন্য অনুরোধ করছি।

10/09/2026

পাটগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের (সোহাগপুর) বাসিন্দা শওকত আলী। পেশায় একজন দরিদ্র দিনমজুর। ট্রাকে মালামাল লোড-আনলোড করে জীবিকা নির্বাহ করতেন। কঠোর পরিশ্রমই ছিল তাঁর বেঁচে থাকার অবলম্বন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কাজ করতে গিয়ে ঘাড়ের হাড়ে গুরুতর আঘাত পান তিনি। এরপর থেকে শারীরিকভাবে অক্ষম হয়ে বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

অসহায়ত্বের এই কঠিন সময়ে শওকত আলীর পাশে দাঁড়িয়েছে ইহসান ইয়ুথ সার্কেল।
আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু মানুষের কষ্টের কাছে নীরব থাকার সামর্থ্য আমাদের নেই।

আমাদের এই সামান্য সহযোগিতা হয়তো তাঁর জীবনের সব কষ্ট দূর করতে পারবে না। কিন্তু একজন অসহায় মানুষের মনে যদি একটুখানি স্বস্তি এনে দিতে পারে, সেটিই আমাদের জন্য বড় পাওয়া।
মহান আল্লাহ শওকত আলীকে সুস্থতা ও স্বস্তি দান করুন এবং সকলকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফীক দান করুন। আমীন।

#ইহসান_ইয়ুথ_সার্কেল #মানবতার_পাশে #মানবিক_সহায়তা #সেবাই_মানবতা

যে মানুষটি একদিন পরিবারের মুখে খাবার তুলে দিতে দিনভর পরিশ্রম করতেন, আজ তিনিই অন্যের সাহায্যের অপেক্ষায়।পাটগ্রাম পৌরসভার ...
10/09/2026

যে মানুষটি একদিন পরিবারের মুখে খাবার তুলে দিতে দিনভর পরিশ্রম করতেন, আজ তিনিই অন্যের সাহায্যের অপেক্ষায়।

পাটগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের (সোহাগপুর) বাসিন্দা শওকত আলী। পেশায় একজন দরিদ্র দিনমজুর। ট্রাকে মালামাল লোড-আনলোড করে জীবিকা নির্বাহ করতেন। কঠোর পরিশ্রমই ছিল তাঁর বেঁচে থাকার অবলম্বন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কাজ করতে গিয়ে ঘাড়ের হাড়ে গুরুতর আঘাত পান তিনি। এরপর থেকে শারীরিকভাবে অক্ষম হয়ে বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

আজ যে হাতে একসময় পরিশ্রমের শক্তি ছিল, সেই হাত দিয়ে নিজের প্রয়োজন মেটানোও তাঁর পক্ষে কঠিন। যে মানুষটির কাছে প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল সংগ্রাম, তাঁর কাছে চিকিৎসার খরচ যেন অনেক দূরের স্বপ্ন।

অসহায়ত্বের এই কঠিন সময়ে শওকত আলীর পাশে দাঁড়িয়েছে ইহসান ইয়ুথ সার্কেল।
আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু মানুষের কষ্টের কাছে নীরব থাকার সামর্থ্য আমাদের নেই।

আমাদের এই সামান্য সহযোগিতা হয়তো তাঁর জীবনের সব কষ্ট দূর করতে পারবে না। কিন্তু একজন অসহায় মানুষের মনে যদি একটুখানি স্বস্তি এনে দিতে পারে, সেটিই আমাদের জন্য বড় পাওয়া।

আসুন, আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই।
কারণ মানবতার সবচেয়ে সুন্দর পরিচয় হলো, বিপদের সময়ে একজন মানুষের হাত ধরে দাঁড়ানো। ❤️

মহান আল্লাহ শওকত আলীকে সুস্থতা ও স্বস্তি দান করুন এবং সকলকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফীক দান করুন। আমীন।

#ইহসান_ইয়ুথ_সার্কেল #মানবতার_পাশে #মানবিক_সহায়তা #সেবাই_মানবতা

05/09/2026

আলহামদুলিল্লাহ!
আসুন প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ সকলকে
গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই ও তাদের মুখে একটুখানি হাসি ফুটাই!

আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর "ইহসান ইয়ুথ সার্কেল" সোহাগপুর ২ নং ওয়ার্ড নিবাসী মো: আজিজুল ইসলাম বাবুর পাশে দ...
04/09/2026

আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর
"ইহসান ইয়ুথ সার্কেল"
সোহাগপুর ২ নং ওয়ার্ড নিবাসী মো: আজিজুল ইসলাম বাবুর পাশে দাঁড়িয়েছে।
সে গত কয়েকদিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।
আল্লাহর অশেষ রহমতে আমরা তার চিকিৎসার খরচের জন্য কিছু আর্থিক সহায়তা
প্রদান করতে সক্ষম হয়েছি।

বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আমরা সবার কাছে ওনার পূর্ণ ও দ্রুত সুস্থতার (শিফা) জন্য বিশেষ দোয়ার অনুরোধ করছি। আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং এর সাথে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দেন।

04/09/2026

আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর
"ইহসান ইয়ুথ সার্কেল"
সোহাগপুর ২ নং ওয়ার্ড নিবাসী ভূমিহীন বিধবা নারী মোছা: মালেকা বেওয়ার পাশে দাঁড়িয়েছে।
আল্লাহর অশেষ রহমতে আমরা তার পায়ের চিকিৎসার খরচের জন্য কিছু আর্থিক সহায়তা
প্রদান করতে সক্ষম হয়েছি।(ওনার পায়ের হাড় হাড় ক্ষয়ে যাওয়ার কারণে ঠিকমতো হাঁটতে পারেনা)

"মানুষের মধ্যে সেই উত্তম ব্যক্তি, যে মানবতার কল্যাণে সবচেয়ে বেশি উপকারে আসে।"- সহীহুল জামি' (হাদিস নং ৩২৮৯)আলহামদুলিল্লা...
04/09/2026

"মানুষের মধ্যে সেই উত্তম ব্যক্তি,
যে মানবতার কল্যাণে সবচেয়ে বেশি উপকারে আসে।"
- সহীহুল জামি' (হাদিস নং ৩২৮৯)

আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর
"ইহসান ইয়ুথ সার্কেল"
সোহাগপুর ২ নং ওয়ার্ড নিবাসী ভূমিহীন বিধবা নারী মোছা: মালেকা বেওয়ার পাশে দাঁড়িয়েছে।
আল্লাহর অশেষ রহমতে আমরা তার পায়ের চিকিৎসার খরচের জন্য কিছু আর্থিক সহায়তা
প্রদান করতে সক্ষম হয়েছি।(ওনার পায়ের হাড় হাড় ক্ষয়ে যাওয়ার কারণে ঠিকমতো হাঁটতে পারেনা)

বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আমরা সবার কাছে ওনার পূর্ণ ও দ্রুত সুস্থতার (শিফা) জন্য বিশেষ দোয়ার অনুরোধ করছি। আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং এর সাথে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দেন।

📣 ইহসান ইয়ুথ সার্কেলের নতুন কমিটি গঠন আলহামদুলিল্লাহ। ইহসান ইয়ুথ সার্কেলের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য...
24/08/2026

📣 ইহসান ইয়ুথ সার্কেলের নতুন কমিটি গঠন

আলহামদুলিল্লাহ। ইহসান ইয়ুথ সার্কেলের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ২০২৬ সালের অবশিষ্ট সময়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ:

🔹 সভাপতি: আবু রায়হান
🔹 সেক্রেটারি: আসলাম হোসাইন শ্যামল
🔹 অর্থ সম্পাদক: মাসুদ রানা
🔹 প্রচার ও মিডিয়া সম্পাদক: গোলাম সোবহান জীবন
🔹 ক্রীড়া সম্পাদক: মো: আসাদ হোসেন
🔹 ধর্ম বিষয়ক সম্পাদক: ইস্রাফিল আলম

নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🤍

আমরা আশা করি, তাঁদের নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টায় ইহসান ইয়ুথ সার্কেল সমাজ, মানবতা ও পরিবেশের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

মহান আল্লাহ সকলকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে, নিষ্ঠার সঙ্গে ও আমানতদারির সাথে পালন করার তাওফীক দান করুন এবং আমাদের সকল ভালো উদ্যোগ কবুল করুন।
আমীন। 🤲

#ইহসান_ইয়ুথ_সার্কেল #নতুন_কমিটি #নতুন_দায়িত্ব #যুবসমাজ #সমাজের_কল্যাণ

Address

Patgram
Lalmonirhat
5540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ihsan Youth Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share