Beautiful Lalmonirhat

Beautiful Lalmonirhat Lalmonirhat is Really Beautiful.Our Aim is to Develop tourism industry of lalmonirhat as one of the Biggest.we inspire People to travel around Lalmonirhat.

Lalmonirhat district is an administrative district of Rangpur division of northwestern Bangladesh. West Bengal of India in the north of Lalmonirhat district, Rangpur and Kurigram districts on the south.

11/05/2026

“আলোকিত লালমনিরহাট ”
আজ উদ্বোধন হলো সার্কিট হাউস থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তায় ডিভাইডারের নব নির্মিত ল্যাম্প পোস্ট 🛋️
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
মাননীয় মন্ত্রী, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‌।

ভিডিও ক্রেডিট: Hira Chandra Roy 📷

কালেক্টরেট মাঠ (জেলা পরিষদ মিলনায়তনের সামনে) ৫ দিনব্যাপী বইমেলা 📚📙দেশব্যাপী  #আলোকিত_মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে  #ব...
25/04/2026

কালেক্টরেট মাঠ (জেলা পরিষদ মিলনায়তনের সামনে) ৫ দিনব্যাপী বইমেলা 📚📙

দেশব্যাপী #আলোকিত_মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে #বিশ্বসাহিত্য_কেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামীকাল ২৬ এপ্রিল রবিবার থেকে ৩০ এপ্রিল বৃহস্পতিবার প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কালেক্টরেট মাঠ (জেলা পরিষদ মিলনায়তনের সামনে) বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হতে যাচ্ছে। বইমেলায় প্রতিটি বইয়ে রয়েছে ২৫% থেকে ৩৫% পর্যন্ত মূল্যছাড়। আপনারা আপনাদের বন্ধু-বান্ধব, পরিবার, আত্মীয়স্বজন নিয়ে আমন্ত্রিত।

আসুন, বই পড়ুন, বই কিনুন, আলোকিত হোন।
( সংগৃহীত)

ওম নমঃ শিবায়🙏সুধী,         ভক্ত স্বজন মন্ডলী,আসছে আগামী ১৪ই এপ্রিল ২০২৬ ইং৩০শে চৈত্র ১৪৩২ বাংলা রোজ মঙ্গলবারচড়ক পুজা ও ...
08/04/2026

ওম নমঃ শিবায়🙏

সুধী,
ভক্ত স্বজন মন্ডলী,

আসছে আগামী ১৪ই এপ্রিল ২০২৬ ইং
৩০শে চৈত্র ১৪৩২ বাংলা
রোজ মঙ্গলবার
চড়ক পুজা ও মেলা।

অনুষ্ঠান সূচিঃ
সকাল ১০ঘটিকায় পুজা আর্চনা
দুপুর ১২ঘটিকায় পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ।
দুপুর ১ঘটিকা থেকে ৫ঘটিকা পর্যন্ত ঐতিহ্যবাহী বর্শা খেলা। (এবারের বিশেষ আকর্ষন জোড়া বর্শা খেলা)

স্থানঃ গেন্দলাটারী,সাপটানা, সদর লালমনিরহাট পৌরসভা।
আমন্ত্রণেঃ গেন্দলাটারী শিব মন্দির কমিটির সকল ভক্তবৃন্দ।

(অন্যান্য আয়োজন:)
১৩ এপ্রিল ২০২৬ ইং ২৯শে চৈত্র ১৪৩২ বাংলা রোজ সোমবার নীল পূজা বা গাজন রাত ৮ঘটিকায়।

১৫ এপ্রিল ২০২৬ ইং ১ বৈশাখ ১৪৩৩ বাংলা রোজ বুধবার বাসিঁ মেলা।

লালমনিরহাটের সান্ত্বনা রানী রায়ের নেতৃত্বে ইতালিতে বাংলাদেশের বিশাল সাফল্য অর্জন- 🌸বিউটিফুল লালমনিরহাট সামাজিক ও স্বেচ্ছ...
22/10/2025

লালমনিরহাটের সান্ত্বনা রানী রায়ের নেতৃত্বে ইতালিতে বাংলাদেশের বিশাল সাফল্য অর্জন- 🌸
বিউটিফুল লালমনিরহাট সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা ও অভিনন্দন রইল ❤️

ইতালির জেসোলোতে অনুষ্ঠিত ২৩তম আইটিএফ তায়কোয়ানদো বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ বাংলাদেশের ইতিহাস গড়া সাফল্যের নেপথ্যে রয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামের সন্তান সান্ত্বনা রানী রায়।

গত ৩ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইতালির জেসোলোতে অনুষ্ঠিত ২৩তম আইটিএফ তায়কোয়ানদো বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৫ এবং জেসোলো তায়কোয়ানদো ফর অল ইন্টারন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৫ এই ২টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের দুর্দান্ত সাফল্য অর্জন করে।

🚨 সতর্কীকরণ বিজ্ঞপ্তি 🚨সাম্প্রতিক সময়ে কিছু অসাধু প্রতারক চক্র পুলিশের নাম, পরিচয় ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্...
19/10/2025

🚨 সতর্কীকরণ বিজ্ঞপ্তি 🚨

সাম্প্রতিক সময়ে কিছু অসাধু প্রতারক চক্র পুলিশের নাম, পরিচয় ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও প্রতারণার ফাঁদে ফেলতে সক্রিয় রয়েছে। লালমনিরহাট জেলা পুলিশ সবার প্রতি অনুরোধ জানাচ্ছে “সতর্ক হোন, সচেতন হোন” নিরাপদ থাকুন।

🔹 প্রতারণার কৌশলসমূহ:
১। পুলিশ বা ডিবি পরিচয়ে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল করে ভয়ভীতি প্রদর্শন।
২। ওসি পরিচয়ে কল দিয়ে তথ্য সংগ্রহ ও মানুষকে বিভ্রান্ত করা।
৩। ডিবি পুলিশের নাম ভাঙিয়ে ভয় ভীতি, তদবির, মামলা-সংক্রান্ত সুবিধা বা আর্থিক লেনদেনের প্রলোভন দেওয়া।
৪। জেলা পুলিশের নাম ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা।
৫। What'sApp এ পুলিশের উর্দ্ধতন অফিসারের নাম, ছবি ব্যবহার করে প্রতারণা করে।

🔹 আপনার করণীয়:
✅ যেকোনো কল পাওয়ার পর সেটি যাচাই না করে কোনো তথ্য প্রদান করবেন না।
✅ ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব, OTP, PIN, নগদ লেনদেনের তথ্য কখনোই কাউকে দেবেন না।
✅ অপরিচিত কলার যদি অর্থ লেনদেন বা বিশেষ সুবিধার প্রলোভন দেয়, সাথে সাথে কলটি কেটে দিন।
✅ এ ধরনের ঘটনায় প্রতারকের নম্বর সংরক্ষণ করুন এবং নিকটস্থ থানায়/ ডিবি বা জেলা পুলিশের কন্ট্রোলের নম্বরে যোগাযোগ করুন।

📞 জরুরি যোগাযোগের নম্বর:

📞 অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট- ০১৩২০-১৩৪৩০২
📞 ওসি, ডিবি, লালমনিরহাট- ০১৩২০-১৩৪৫০১
📞 অফিসার ইনচার্জ, লালমনিরহাট থানা- ০১৩২০-১৩৪৩৭১
📞 অফিসার ইনচার্জ, আদিতমারী থানা- ০১৩২০-১৩৪৩৯৭
📞 অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা- ০১৩২০-১৩৪৪২৩
📞 অফিসার ইনচার্জ, হাতীবান্ধা থানা- ০১৩২০-১৩৪৪৪৯
📞 অফিসার ইনচার্জ, পাটগ্রাম থানা- ০১৩২০-১৩৪৪৭৫

⚠ মনে রাখবেনঃ
👉 পুলিশের কোনো কর্মকর্তা বা সদস্য ফোনে কখনোই ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন বা গোপনীয় তথ্য চান না।
👉 প্রতারণার শিকার হলে বিলম্ব না করে থানায় জিডি করুন এবং পুলিশের সহায়তা নিন।

(সংগৃহীত তথ্য-- জেলা পুলিশ লালমনিরহাট)

তিস্তা নদী রক্ষায় উত্তাল রংপুর বিভাগ, ঢেউ ছড়িয়ে পড়েছে সারা দেশে।উত্তরের লাইফলাইন হিসেবে পরিচিত তিস্তা। তিস্তা শুধু রংপুর...
18/10/2025

তিস্তা নদী রক্ষায় উত্তাল রংপুর বিভাগ, ঢেউ ছড়িয়ে পড়েছে সারা দেশে।

উত্তরের লাইফলাইন হিসেবে পরিচিত তিস্তা। তিস্তা শুধু রংপুর বিভাগের নদী নয়—এর সঙ্গে জড়িত লাখো মানুষের জীবিকা, উত্তরাঞ্চলের কৃষি ও অর্থনীতির প্রাণস্পন্দন। কিন্তু দীর্ঘদিন ধরে ভারতের টালবাহানায় ঝুলে আছে তিস্তা চুক্তি। ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ। ভারতের একতরফা পানি নীতির কারণে একদিকে বর্ষায় উত্তরাঞ্চল ডুবে যায় বন্যায়, অন্যদিকে খরায় শুকিয়ে যায় ফসলের মাঠ।

তিস্তার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে নদীটি আজ হারাচ্ছে তার প্রাণশক্তি। ভাঙন, চর জাগা ও জীববৈচিত্র্যের ক্ষয়ে প্রকৃতি পড়ছে মারাত্মক হুমকিতে—যা এক প্রকার প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করছে।

তিস্তা এখন আর কোনো আঞ্চলিক ইস্যু নয়, এটি জাতীয় ইস্যু। দেশের সার্বিক স্বার্থে এবং ভারতীয় পানি আগ্রাসন রুখে দিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।

তিস্তা নিয়ে আর কোনো রাজনীতি নয়, জনগণের আবেগ নিয়ে আর খেলা নয়। সময় এসেছে তিস্তার প্রাণ ফিরিয়ে দেওয়ার, প্রকৃতিকে বাঁচানোর, উত্তরের মানুষকে টিকিয়ে রাখার।

তিস্তা বাঁচাও — নদী বাঁচাও — দেশ বাঁচাও।

সৃষ্টিকর্তাই মহান মানবতাবোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়।।বিউটিফুল লালমনিরহাট (সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন) এর আয়োজনে...
18/09/2025

সৃষ্টিকর্তাই মহান

মানবতাবোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়।।

বিউটিফুল লালমনিরহাট (সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন) এর আয়োজনে প্রিয় সংগঠনের ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৯-০৯-২০২৫ ইং রোজ শুক্রবার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সোলার লাইট বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।

স্থান : চর ফলিমারী , মোগলহাট, সদর , লালমনিরহাট ৫৫০১।
তারিখ :

আয়োজনে: (বিউটিফুল লালমনিরহাট সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, লালমনিরহাট।)

আপনারা সকলে আমন্ত্রিত 😊

Hello Lalmonihat 😊আসছে Band Lalon  লালমনিরহাট কালেক্টর মাঠে ২ সেপ্টেম্বর❤️🥰রেডি তো লালমনিরহাট বাসি🥀
29/08/2025

Hello Lalmonihat 😊
আসছে Band Lalon লালমনিরহাট কালেক্টর মাঠে ২ সেপ্টেম্বর❤️🥰
রেডি তো লালমনিরহাট বাসি🥀

[আপডেট : ছেলেটাকে পাওয়া গেছে]📢  হারানো বিজ্ঞপ্তি!  #রংপুর নগরীর পশ্চিম  #খাসবাক  #তিনমাথা মোড় এলাকার  #ফুয়াদ নামের ১৬ বছ...
16/08/2025

[আপডেট : ছেলেটাকে পাওয়া গেছে]

📢 হারানো বিজ্ঞপ্তি!

#রংপুর নগরীর পশ্চিম #খাসবাক #তিনমাথা মোড় এলাকার #ফুয়াদ নামের ১৬ বছর বয়সী একজন এক কিশোর আজ সন্ধ্যার পর থেকে নিখোঁজ। সে রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দশম শ্রেণীর ছাত্র

👕 নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের জার্সি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

যদি কেউ তাকে দেখে থাকেন বা কোনো তথ্য পান, দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করুন:
📞 01751309808
📍 ঠিকানা: পশ্চিম খাসবাক তিনমাথা মোড়, রংপুর

🙏 আপনার একটি শেয়ার আমাদের অনেক সাহায্য করতে পারে।

গোধূলি বেলায় কালমাটি পাকার মাথা ,সদর লালমনিরহাট 🥰© Dipu Kumar Roy
08/06/2025

গোধূলি বেলায় কালমাটি পাকার মাথা ,সদর লালমনিরহাট 🥰

© Dipu Kumar Roy

Address

Mission More
Lalmonirhat
5500

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Lalmonirhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Beautiful Lalmonirhat:

Share