Branding Lalmonirhat - ব্রান্ডিং লালমনিরহাট

Branding Lalmonirhat - ব্রান্ডিং লালমনিরহাট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Branding Lalmonirhat - ব্রান্ডিং লালমনিরহাট, Community Organization, Lalmonihat, Lalmonirhat.

১. বাণিজ্যিক অফিস সরকারী বেসরকারী অফিস চারটা পর্যন্ত চলবে। ব্যাংক চলবে তিনটা পর্যন্ত। ২. বিবাহ ও অন্যান্য উৎসবে আলোকসজ্জ...
02/04/2026

১. বাণিজ্যিক অফিস সরকারী বেসরকারী অফিস চারটা পর্যন্ত চলবে। ব্যাংক চলবে তিনটা পর্যন্ত।
২. বিবাহ ও অন্যান্য উৎসবে আলোকসজ্জা করা যাবে না।
৩. সব ধরনের শপিং মল ও মার্কেট সন্ধ্যা ছটার মধ্যে বন্ধ থাকবে। শুধু খাবার দোকান খোলা থাকবে।
উক্ত কার্যক্রম কাল থেকেই সব কার্যকর হবে।

মন্ত্রীসভায় সিদ্ধান্ত

বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড -২০২৬ লালমনিরহাট সরকারি উচ্চ  বালিকা বিদ্যালয়ে মিলনায়তনে সোমবার ৩০ মার্চ ২০২৬  সকাল সাড়ে...
29/03/2026

বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড -২০২৬ লালমনিরহাট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে মিলনায়তনে সোমবার ৩০ মার্চ ২০২৬ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে।
আয়োজনে : লালমনিরহাট প্রথম আলো বন্ধু সভা।
সহযোগিতায় : লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
অংশ গ্রহণে ইচ্ছুক লালমনিরহাট শহরের যে কোনো স্কুলের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থী।
স্কুল ড্রেসে আসতে হবে।

বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড
দেশের ৬৪টি জেলায় অলিম্পিয়াডের আসর।
বিস্তারিত জানতে বন্ধুসভার ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করুন।

মহান স্বাধীনতা দিবস
26/03/2026

মহান স্বাধীনতা দিবস

06/03/2026

To***co Filed সুন্দর তামাক!!
***co

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এবং লালমনিরহাট জেলায় একটি আইটি পার্ক স...
03/03/2026

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এবং লালমনিরহাট জেলায় একটি আইটি পার্ক স্থাপনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাট জেলার ইফতার ও সেহরীর সময়সূচী  #লালমনিরহাট  #ইফতারেরসময়  #সাহরিরসময়  #আজকেরইফতার  #ইফতারেরসময়
18/02/2026

লালমনিরহাট জেলার ইফতার ও সেহরীর সময়সূচী
#লালমনিরহাট #ইফতারেরসময় #সাহরিরসময় #আজকেরইফতার #ইফতারেরসময়

রিজভী ভাই  ও দুলু ভাই আপনাদের অভিনন্দ ও  শুভেচ্ছা। আপনাদের মত ত্যাগি ও ব্যতিক্রমী নেতা পেয়ে রংপুর বিভাগের মানুষ খুশি।আপন...
18/02/2026

রিজভী ভাই ও দুলু ভাই আপনাদের অভিনন্দ ও শুভেচ্ছা। আপনাদের মত ত্যাগি ও ব্যতিক্রমী নেতা পেয়ে রংপুর বিভাগের মানুষ খুশি।
আপনার নিকট চাওয়া
১, লালমনিরহাট বিমান বন্দর চালু করতে হবে। এ অঞ্চলের উন্নয়নে এটি অতি জরুরী।
আপনি দেখুন সৈয়দপুর বিমান বন্দর হওয়ায় নীলফামারি ও দিনাজপুরে সাড়ে ৬ শত ছোটবড় খারখানা গড়ে উঠেছে। ইপিজেড আছে। কৃষি ও পর্যটন,চা শিল্পের বিকাশ হয়েছে।
নীলফামারিতে চায়না ১ হাজার শয্যার হাসপাতাল গড়ে উঠছে। এ গুলো শুধু বিমান বন্দরের কারনে হচ্ছে।
যারা শিল্প গড়বেন তেনারা ৭ ঘন্টা ট্রেনে বা বাসে এসে কারখানা গড়বেনা। দিনে এসে যেন দিনে যেন যেতে পারে সে সুযোগ সৃষ্টি করতে হবে।
২, বিমান, নৌ ও রেলপথ চালু করতে হবে। সে সুযোগ আমাদের আছে। শুধু উদ্যোগের অভাব।
দেখুন আমাদের রেডিমেট বিমান বন্দন, রেলওয়ে জংশন ও নদনদী আছে। এগুলো চালু হলে রংপুরের চেহারায় বদলে যাবে। রংপুরে, লালমনিরহাট কুড়িগ্রামে হাতে তৈরি বেশ কয়েকটি কুঠির শিল্পগড়ে উঠেছে। চা বাগান ও কয়েকটি স্থল বন্দর আছে।
গাইবান্ধায় আন্তজাতিক মানের প্রতিষ্টান আছে। আধুনিক যোগাযোগের অভাবে দেশ বিদেশের ক্রেতারা দীঘ পথ পারি দিয়ে আসতে চায় না। বিমান বন্দরটি চালু সহজে আসতে পারবে। বহুমুখি ব্যবসার পথ খুলে যাবে। চিলমারি ভাসানি সেতু চালু হওয়ায় গাইবান্ধা থেকে লালমনিরহাট আসতে সময় লাগ এক ঘন্টা। চার জেলা বিমান সেবা পাবে।
তিস্তা আন্দোলন চালু থাক। এটি আন্তজাতিক ইসু্। আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগন আপনার সাথে আছে, থাকবে।
কুড়িগ্রামে ভূটানের একটি ইপিজেটের জন্য জায়গা দেয়া হযেছে। এটি হলে কুড়িগ্রামের মানুষ কাজ পাবে।
কুড়িগ্রামে ১৬টি নদনদী। নদীর মিঠা পানি, মাছ ও উদ্ভিতসহ অন্যান্য প্রাণী রক্ষায় উৎদ্যোগ নিতে হবে। মাছের প্রজন্ম রক্ষা করা গেলে রপ্তানি করা যাবে।
পানি উন্নয়ন বোর্ড, নদী শাসন বিভাগ, মৎস, কৃষি,ভূমি, পুলিশ ও জেলা উপজেলা প্রশাসন, নদী, চর ও পরিবেশ বিশেষজ্ঞ এবং স্থানীয় মানুষদের নিয়ে কমিটি করে তাদের পরামর্শে কাজ করলে রংপুর বিভাগের চিত্র পালটে যাবে। আশা করি উদ্যোগ গ্রহণ করবেন।
চর গুলোকে বাঁচাতে। চরের মানুষের উন্নয়নে কাজ করতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের নাম পরিবর্ত করা উচিত। তারা তীর বাঁধে। নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়। পানি সম্পদ কক্ষায় কাজ করে না। এটি ভেবে দেখবে।
ভাল থাকুন রিজভী ভাই ও দুলু ভাই।

লিখেছেন কুড়িগ্রামের প্রবিণ সাংবাদিক Shafi Khan

পূর্ণ মন্ত্রী (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) হিসেবে ডাক পেয়েছেন লালমনিরহাট ৩ আসনের এমপি, আসাদুল হাবিব দুলু   ...
17/02/2026

পূর্ণ মন্ত্রী (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) হিসেবে ডাক পেয়েছেন লালমনিরহাট ৩ আসনের এমপি, আসাদুল হাবিব দুলু


30/01/2026

নির্বাচনী হাওয়া কোন দিকে বইছে?
লালমনিরহাটের সামগ্রিক উন্নয়নের লক্ষে কোন প্রার্থী/দলের ইশতেহার কি জানিয়েছেন এখন পর্যন্ত।
সকল আসনের প্রর্থীদের ইশতেহার কমেন্টস করুন।

মোগলহাট স্থলবন্দরটি মুখ থুবড়ে পড়ে আছে।প্রতিবেদন: Abdul Mannan
07/01/2026

মোগলহাট স্থলবন্দরটি মুখ থুবড়ে পড়ে আছে।
প্রতিবেদন: Abdul Mannan

লালমনিরহাট-৩ আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধতা প্রাপ্তির পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—★বিএনপি প্রার্থী- আসাদুল হাবিব...
03/01/2026

লালমনিরহাট-৩ আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধতা প্রাপ্তির পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—

★বিএনপি প্রার্থী- আসাদুল হাবিব দুলু
★গণসংহতি আন্দোলনের- দীপক কুমার রায়
★এবি পার্টির -ফিরোজ কবির
★জাতীয় পার্টির- জাহিদ হাসান
★ সিপিবির- মধু সুদন রায়
★ইসলামী আন্দোলনের -আমিনুল ইসলাম
★জামায়াতে ইসলামের- অ্যাডভোকেট আবু তাহের

লালমনিরহাটের নদী নিয়ে আজ লিখেছেন শিক্ষক, নদী গবেষক ও সংগঠক তুহিন ওয়াদুদ স্যার।২০২৫ সালে বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রণালয়ের...
01/01/2026

লালমনিরহাটের নদী নিয়ে আজ লিখেছেন শিক্ষক, নদী গবেষক ও সংগঠক তুহিন ওয়াদুদ স্যার।
২০২৫ সালে বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রণালয়ের করা তালিকা অনুযায়ী লালমনিরহাটে নদীর সংখ্যা ১৬। সেগুলো গিদারি, চেনাকাটা, টেংরামারী, মরাসতী, রত্নাই, ভাটেশ্বরী, স্বর্ণামতী, সতী, সানিয়াজান, সিংগীমারী, সুতী, কালীবাড়ি, কোটেশ্বর,খাটুমারা, সাঙ্গুলী ও খেংটি। এই তালিকার বাইরে আমি যে নদীগুলো দেখেছি, সেগুলো সাকোয়া (দহগ্রাম), সাকোয়া (সদর), চুঙ্গাদারা, বুকশুইল্যা, ডারাবিল, বুড়াধরলা, ঝিনাইকুড়ি, পানাকুড়ি এবং মালদহ আছে।

এ হিসাবে লালমনিরহাটে নদীর সংখ্যা দাঁড়ায় ২৫টি। এর মধ্যে ১০টি আন্তসীমান্ত নদী। ভারতের সঙ্গে আন্তসীমান্ত নদীগুলো তিস্তা, ধরলা, সানিয়াজান, সুতী, গিদারী, টেংরামারী, সাঙ্গুলী, খেংটি, সাকোয়া (দহগ্রাম) এবং মালদহ আন্তসীমান্ত নদী।

এগুলোর মধ্যে তিস্তা নদীর অবস্থা কমবেশি সবারই জানা। উজানের দেশ ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে নদীটি চরম সংকটাপন্ন। এ নদীর ভাঙনে দিশাহারা তিস্তাপারের মানুষ। অযত্নে থাকায় তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে সামান্য পানিতে বন্যাও ভাসিয়ে নিয়ে যায় কৃষকের ফসল। তিস্তা নদীর জন্য না আছে বাংলাদেশ-ভারত দ্বিদেশীয় ব্যবস্থা, না আছে নিজ দেশীয় ব্যবস্থা।...

Address

Lalmonihat
Lalmonirhat
5500

Alerts

Be the first to know and let us send you an email when Branding Lalmonirhat - ব্রান্ডিং লালমনিরহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Branding Lalmonirhat - ব্রান্ডিং লালমনিরহাট:

Share