Hazi Market Youth Organisations-হাজী মার্কেট যুব সংগঠন

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • Hazi Market Youth Organisations-হাজী মার্কেট যুব সংগঠন

Hazi Market Youth Organisations-হাজী মার্কেট যুব সংগঠন 'হাজী মার্কেট যুব সংগঠন' একটি অরাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্ম। দরিদ্র্যতার বিমোচনই যার প্রধান লক্ষ্য।

হাজী মার্কেট নিবাসী চর পোড়াগাছা ইউনিয়ন এর বাসিন্দা জনাব আবুল খায়ের মিয়া দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে আজ সকা...
15/06/2026

হাজী মার্কেট নিবাসী চর পোড়াগাছা ইউনিয়ন এর বাসিন্দা জনাব আবুল খায়ের মিয়া দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে আজ সকালে পরলোক গমন করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা তাহার বিদেহী আত্মার মাগফিরাত ও নাজাত কামনা করি।

جعله الله في أعلى درجات الجنة .

তিনি ছিলেন অত্র সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার জীবনের যাবতীয় ভুল ভ্রান্তি যেন মহান আল্লাহ ক্ষমা করেন, প্রার্থনা করি।

তার পরিবারের সচ্ছল কিংবা অসচ্ছল যেকোন পরিস্থিতিতে হাজী মার্কেট যুব সংগঠন পাশে থাকার সর্বান্তক চেষ্টা করবে।

যেমনিভাবে পূর্বেও চিকিৎসা সহায়তার মাধ্যমে হাজী মার্কেট যুব সংগঠন রোগীর পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করেছে।

কিন্তু নির্ধারিত হায়াত ফুরিয়ে গেলে কেউই বেঁচে থাকতে পারে না।

একদিন আমরাও চলে যাবো ভবের মায়া ছেড়ে। আমাদের কর্ম সমূহ থেকে যাবে। পূণ্য কাজগুলো যেন সমাজে আলো ছড়ায় সেই প্রচেষ্টা নিয়ে হাজী মার্কেট যুব সংগঠন পথ চলছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনায়:
হাজী মার্কেট যুব সংগঠন
রামগতি, লক্ষ্মীপুর।

আমাদের হাজী মার্কেট যুব সংগঠন এর সম্মানিত সদস্য Md Raju Hossain এর শুভ বিবাহ উপলক্ষে আমাদের পুরো সংগঠনের পক্ষ থেকে জানাই...
05/06/2026

আমাদের হাজী মার্কেট যুব সংগঠন এর সম্মানিত সদস্য Md Raju Hossain এর শুভ বিবাহ উপলক্ষে আমাদের পুরো সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অফুরন্ত শুভেচ্ছা।

​মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, রাব্বে কারীম যেন আপনাদের এই নতুন জীবনের বন্ধনকে বরকতময় করেন।

পবিত্র কোরআনের ভাষায়:


وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ

অর্থ" আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে এটিও যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও করুণা স্থাপন করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।" (সুরা আর রুম-২১)।

আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো সেই দোয়াটি স্মরণ করছি,
​بارك الله لك، وبارك عليك، وجمع بينكما في خير

(অর্থ: আল্লাহ আপনাকে বরকত দিন, আপনার ওপর বরকত নাজিল করুন এবং আপনাদের উভয়কে কল্যাণের সাথে একত্রিত রাখুন )

​আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনকে সুখ, শান্তি ও দ্বীনি আলোয় ভরিয়ে দিন এবং উভয়কে দুনিয়া ও আখিরাতে উত্তম সঙ্গী হিসেবে কবুল করুন।
আমিন!

শুভেচ্ছান্তে,
হাজী মার্কেট যুব সংগঠন
রামগতি, লক্ষীপুর।

প্রিয় Md Arif Hossain হাজী মার্কেট যুব সংগঠনের পক্ষ থেকে আপনার বৈবাহিক জীবনের শুভ সূচনায় জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অ...
04/06/2026

প্রিয় Md Arif Hossain

হাজী মার্কেট যুব সংগঠনের পক্ষ থেকে আপনার বৈবাহিক জীবনের শুভ সূচনায় জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।

মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনাদের আগামী দিনগুলো পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সুখে-শান্তিতে ভরে উঠুক। নতুন জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাদের পথচলা আনন্দময় হোক।

শুভেচ্ছান্তে
হাজী মার্কেট যুব সংগঠন।
রামগতি, লক্ষ্মীপুর।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়,হাজী মার্কেট যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ...
27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়,
হাজী মার্কেট যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।

​ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ঘুচে যাক সব ভেদাভেদ।
ঈদ মোবারক।

হাজী মার্কেট নিবাসী সৈয়দ মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী (মাংস ব্যাপারী) চর পোড়াগাছা ইউনিয়নাধীন চর বেদমা এলাকার আব্দুস শহ...
13/05/2026

হাজী মার্কেট নিবাসী সৈয়দ মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী (মাংস ব্যাপারী) চর পোড়াগাছা ইউনিয়নাধীন চর বেদমা এলাকার আব্দুস শহিদের মেঝ ছেলে এবং ইসমাইল মাঝির মেঝ ভাই জনাব আবুল খায়ের মিয়া মারাত্মকভাবে লিভার ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত।
সকলের কাছে দোয়া প্রার্থী মহান আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন।

আল্লাহুম্মা আমিন

প্রিয় দাখিল / এসএসসি পরীক্ষার্থী বৃন্দআপনাদের সকলের জন্য হাজী মার্কেট যুব সংগঠনের পক্ষ থেকে রইল অনিঃশেষ দুয়া । একটি সে...
21/04/2026

প্রিয় দাখিল / এসএসসি পরীক্ষার্থী বৃন্দ
আপনাদের সকলের জন্য হাজী মার্কেট যুব সংগঠনের পক্ষ থেকে রইল অনিঃশেষ দুয়া ।
একটি সেরা ফলাফল যেন আপনাদের জীবনের গতিপথ বদলে দেয় এবং ভবিষ্যত উজ্জ্বল করে সেই প্রার্থনাই করি।

20/03/2026

ঈদ মানে শুধু আনন্দ নয়!
ঈদ মানে সমতা,
ঈদ মানে ধনী-দরিদ্রের ভ্রাতৃত্ব,
ঈদ মানে ভালোবাসা ছড়িয়ে দেয়া।

ঈদের আনন্দ উৎসব মুখর হয়ে ছড়িয়ে পড়ুক তরূণ, আবাল, বৃদ্ধ, বণিতা, নারী, পুরুষ নির্বিশেষে সকল মানবের দ্বারে।

Hazi Market Youth Organisations-হাজী মার্কেট যুব সংগঠন এর পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি।

ঈদ মুবারক।

িতর_২০২৬

18/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা ফেস্টুন বিতরণ।

উৎসবে তারুণ্য, #হাজী_মার্কেট_যুব_সংগঠন
ুবারক

হাজী মার্কেট যুব সংগঠন।
হাজী মার্কেট, রামগতি, লক্ষ্মীপুর।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ।হাজী মার্কেট যুব সংগঠনের পক্ষ থেকে ঈদু...
18/03/2026

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ।

হাজী মার্কেট যুব সংগঠনের পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।

ঈদ মুবারক।

হাজী মার্কেট যুব সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ।
03/03/2026

হাজী মার্কেট যুব সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ।

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazi Market Youth Organisations-হাজী মার্কেট যুব সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share