নন্দীগ্রাম যুবসমাজ

Directions

নন্দীগ্রাম যুবসমাজ social welfare organisation

আজ নন্দীগ্রাম যুবসমাজ এর পক্ষ থেকে নন্দীগ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ ...
15/09/2026

আজ নন্দীগ্রাম যুবসমাজ এর পক্ষ থেকে নন্দীগ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ হারুন (ভিপি)- এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম যুব সমাজের
সভাপতি Iqbal Hossain Babu,
সহ সভাপতি সাইফুল ইসলাম রুবেল ,
সহ সভাপতি মনির হোসেন,
সহ সাংগঠনিক সম্পাদক Saiful Islam Nirob,
এবং সদস্য Jahir Hossain ।
সাক্ষাৎ এ স্কুল ও নন্দীগ্রাম যুবসমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ❤️আলহামদুলিল্লাহ! ❤️বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লি: এর কার্যনির্ব...
23/08/2026

প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ❤️
আলহামদুলিল্লাহ! ❤️
বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লি: এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন এ(২০২৬-২০২৯) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় নন্দীগ্রাম যুবসমাজ এর সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব Iqbal Hossain Babu ভাই কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার এই অর্জন আমাদের সকলের জন্যই অত্যন্ত আনন্দের এবং গর্বের।
আল্লাহ আপনাকে আপনার এই নতুন দায়িত্ব সততা, নিষ্ঠা ও যোগ্যতার সাথে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আসন্ন বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লি: এর কার্যকরী পরিষদ নির্বা...
21/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আসন্ন বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লি: এর কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৬-২০২৯) এ আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং নন্দীগ্রাম যুবসমাজ এর সম্মানিত সভাপতি "জনাব ইকবাল হোসেন চৌধুরী বাবু " পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
সর্বদা-ই বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, ব্যবসায়ীক অভিজ্ঞতা এর সমন্বিত প্রতিভা কাজে লাগিয়ে সমিতির সার্বিক উন্নয়নে কাজ করার বিষয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।
তাই আগামীকাল ২২ শে আগস্ট, ২০২৬ এ অনুষ্ঠিতব্য নির্বাচনে পরিচালক পদে ফুটবল মার্কায় তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী

আমাদের নন্দীগ্রাম যুবসমাজের সম্মানিত সহ-সভাপতি জনাব আবদুর রশিদ আজ ১৩তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন। 🩸❤️মহান আল্লা...
13/08/2026

আমাদের নন্দীগ্রাম যুবসমাজের সম্মানিত সহ-সভাপতি জনাব আবদুর রশিদ আজ ১৩তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন। 🩸❤️

মহান আল্লাহ তাঁর এই মহৎ দান কবুল করুন এবং তাঁকে সুস্থতা, নেক হায়াত ও উত্তম প্রতিদান দান করুন। 🤲

পাশাপাশি মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা—নন্দীগ্রাম যুবসমাজের প্রত্যেকটি সদস্যকে যেকোনো মানবিক ও কল্যাণমূলক কাজে এগিয়ে আসার, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এবং নিঃস্বার্থভাবে মানবতার সেবা করার তৌফিক দান করুন।

মানবতার কল্যাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকুক।
নন্দীগ্রাম যুবসমাজ—মানবতার পাশে, সবসময়। ❤️

11/08/2026

আলহামদুলিল্লাহ্ আজ দিনের শুরুতে নন্দীগ্রাম যুবসমাজ এর পক্ষথেকে একজন মহিলা রোগীর #চিকিৎসার জন্য #৫হাজার টাকা সাহায্য করা হয়।
মহান রাব্বুল আলামীন এই দ্বানকে কবুল করুন।
❤️❤️আমিন❤️❤️

গতকাল নন্দীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যায় নন্দীগ্রাম যুবসমাজ এর একটি প্রতিনিধি দল। সংগঠনের জয়েন্ট সেক্রেটা...
07/08/2026

গতকাল নন্দীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যায় নন্দীগ্রাম যুবসমাজ এর একটি প্রতিনিধি দল। সংগঠনের জয়েন্ট সেক্রেটারি Ripon Ripat যিনি উক্ত বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন, তাঁর ও প্রাধন শিক্ষকের আমন্ত্রণে প্রতিনিধি দলটি বিদ্যালয় পরিদর্শন করে এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে মতবিনিময় করে।

প্রতিনিধি দলকে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে গ্রহণ করেন। তাদের আন্তরিক অভ্যর্থনা ও সহযোগিতা সফরটিকে আরও অর্থবহ করে তোলে।

পরিদর্শন এর দিন আবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিদ্যালয়ের একজন অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে তার হাত ভেঙে ফেলে। বিষয়টি জানতে পেরে যুব সমাজ মানবিক দায়িত্ববোধ থেকে কোনো বিলম্ব না করে শিক্ষার্থীর চিকিৎসার জন্য ৪,০০০ (চার হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন যুব সমাজের সন্মানিত সেক্রেটারি Mohsen Ahmed Rubel জয়েন্ট সেক্রেটারি Ripon Ripat, ধর্ম সম্পাদক জনাব মনির হোসাইন হোসেন, শিক্ষা সম্পাদক জনাব Hasibul H Sifat সহ-সাংগঠনিক সসম্পাদক Saiful Islam Nirob এবং সহ-ক্রীড়া সম্পাদক Md Sojib সহ অন্যান্য সদস্যবৃন্দ।

নন্দীগ্রাম যুবসমাজ বিশ্বাস করে, মানবসেবার কোনো ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভেদাভেদ নেই। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। অতীত ও বর্তমানের মত করে ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সামাজিক কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকায় প্রতিজ্ঞাবদ্ধ।

যুব সমাজের মূলমন্ত্র:
"শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক কল্যাণে নিরলস কাজ—শুধুই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। এটি একটু সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন।

সকল এইচএসসি ও আলিম পরিক্ষার্থীদের জন্যে দোয়া এবং শুভকামনা রইলো।।
02/07/2026

সকল এইচএসসি ও আলিম পরিক্ষার্থীদের জন্যে দোয়া এবং শুভকামনা রইলো।।

সহানুভূতি আর সহমর্মিতার এক অনবদ্য দৃষ্টান্ত হচ্ছে নন্দীগ্রাম যুবসমাজ। সকলের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মাইন উদ্দিন সাহেব এ...
25/06/2026

সহানুভূতি আর সহমর্মিতার এক অনবদ্য দৃষ্টান্ত হচ্ছে নন্দীগ্রাম যুবসমাজ।
সকলের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মাইন উদ্দিন সাহেব এর অসুস্থতার খোঁজ খবর নিতে তার বাসভবনে নন্দীগ্রাম যুবসমাজ।
আল্লাহ আমাদের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্ববোধকে বাড়িয়ে দিন।🤲
মহান আল্লাহ জনাবকে পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন। 🤲

নন্দীগ্রাম যুবসমাজ ভদ্র ও মেধাবীদের এক মিলনমেলা।নন্দীগ্রাম যুবসমাজের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক দিপু চক্রবর্তী কুমিল্লা বিশ...
25/06/2026

নন্দীগ্রাম যুবসমাজ ভদ্র ও মেধাবীদের এক মিলনমেলা।
নন্দীগ্রাম যুবসমাজের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক দিপু চক্রবর্তী কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে অত্যন্ত কৃতিত্বের সাথে ব্যাচেলর অব ফার্মেসি ডিগ্রি অর্জন করেন।
নন্দীগ্রাম যুবসমাজ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
তার উজ্জ্বল ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইলো।

নন্দীগ্রাম যুবসমাজের মানবিক কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে আজ একজন কামিল পরীক্ষার্থীর পরীক্ষার ব্যয় বাবদ ৩০০০ টাকা তার অভ...
24/06/2026

নন্দীগ্রাম যুবসমাজের মানবিক কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে আজ একজন কামিল পরীক্ষার্থীর পরীক্ষার ব্যয় বাবদ ৩০০০ টাকা তার অভিভাবক এর নিকট প্রদান করা হয়।
আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি নন্দীগ্রাম যুবসমাজের দানশীল ব্যক্তিদের যারা প্রকাশ্যে কিংবা নিজেদের পরিচয় গোপন রেখে এ সকল দান প্রদান করে এই মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন।
আল্লাহ যেন সকল দানশীল ব্যক্তিদের দান কবুল করে সকলের মনের আশা পূরণ করেন।

Address

নাগের বাড়ী, নন্দীগ্রাম
Lakshmipur
3706

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when নন্দীগ্রাম যুবসমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share