রজত জয়ন্তী-২০২৫, কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা।

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • রজত জয়ন্তী-২০২৫, কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা।

রজত জয়ন্তী-২০২৫, কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা। চলো স্বপ্নের শিকড় সন্ধানে

প্রেস বিজ্ঞপ্তিপ্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি ও ইক্বরা ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যানের দুই দিনের সাংগঠনিক ঢাকা সফর সফল...
08/03/2026

প্রেস বিজ্ঞপ্তি

প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি ও ইক্বরা ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যানের দুই দিনের সাংগঠনিক ঢাকা সফর সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ ২০২৬) তিনি টিটি পাড়া জামে মসজিদে পবিত্র জুমআ নামাজ আদায় করেন। নামাজ শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হাদির কবর জিয়ারত করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আছরের নামাজ ঢাকা মেডিকেল জামে মসজিদে আদায় করেন। আছরের নামাজ শেষে অসুস্থ ফিরোজ স্যারকে দেখতে যান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

নিরাপত্তাজনিত কারণে পূর্ব নির্ধারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পরিবর্তে শহিদুল্লাহ হলের মাঠে প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকাসহ বিভিন্ন এলাকার প্রাক্তন ছাত্ররা অংশগ্রহণ করেন। ইফতার শেষে শহিদুল্লাহ হল জামে মসজিদে মাগরিব নামাজ আদায় করা হয়। পরে চা-চক্রের মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রাক্তন ছাত্রদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এরপর তারাবিহ নামাজ আদায় ও বিশেষ দোয়ার মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্ত করা হয়।

শনিবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বসুন্ধরা শপিং মলে যাওয়ার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তিনি মৌচাক মার্কেটে শপিং করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ভিপি নূরের আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এ সময় প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি তানজির মাহমুদ ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ইফতার অনুষ্ঠান শেষে তিনি ঐতিহাসিক অমর একুশে বইমেলা পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রকাশনীর স্টল ঘুরে দেখেন।

সফরকালে মামুন ভাই সার্বক্ষণিক সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে ছিলেন। পুরো ঢাকা সফরের সার্বিক দায়িত্ব পালন করেন ইক্বরা ট্যুরিজমের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর এবং প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাউছার মাহমুদ।

এই সফরের মাধ্যমে প্রাক্তন ছাত্রদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক জনাব মাওলানা কামাল উদ্দিন সাহেবের রজতজয়ন্তী স্মরণে গিফট ব...
29/01/2026

কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক জনাব মাওলানা কামাল উদ্দিন সাহেবের রজতজয়ন্তী স্মরণে গিফট বিতরণ কার্যক্রম।
ভালোবাসা ও সম্মানের এই ধারাবাহিকতা—এক বছর পরও থেমে নেই, চলমান আলহামদুলিল্লাহ।

কাদেরিয়া সাইফিয়া আলিম মাদরাসার ২০১০–২০১৬ সেশনের ৫ জন কৃতি শিক্ষার্থী এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত। বন্ধু আনোয়ার, মাকসু...
19/08/2025

কাদেরিয়া সাইফিয়া আলিম মাদরাসার ২০১০–২০১৬ সেশনের ৫ জন কৃতি শিক্ষার্থী এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত। বন্ধু আনোয়ার, মাকসুদ, ছোট ভাই ওমর ফারুক, ইমরান হায়দার এবং অতি স্নেহময় ইফতিয়ার আলম হৃদয়— তোমাদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এক টুকরো কাদেরিয়ানকাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসা
13/06/2025

এক টুকরো কাদেরিয়ান

কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসা

গল্পের শুরুটা ছিলো ১৬ই ডিসেম্বর-২০২৪ইংপ্রতিটি প্রতিষ্ঠানের রি-ইউনিয়ন করতে এক থেকে দেড় বছর আগ থেকে প্রস্তুতি নেয়।আমাদের স...
18/04/2025

গল্পের শুরুটা ছিলো ১৬ই ডিসেম্বর-২০২৪ইং
প্রতিটি প্রতিষ্ঠানের রি-ইউনিয়ন করতে এক থেকে দেড় বছর আগ থেকে প্রস্তুতি নেয়।
আমাদের সময় ছিলো মাত্র ৬০দিন।

Address

Lakshmipur
3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when রজত জয়ন্তী-২০২৫, কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share