01/04/2026
বাজার পলিটিক্স ও ষড়যন্ত্রের শিকার কালি বাজারের কামাল মিকার।
=====================================
সম্প্রতি ওনার বিরুদ্ধে" শিশু বলৎকারের চেষ্টা " শিরোনামে ২/১ টা অনলাইন পোর্টালে অভিযোগের সত্যতা যাচাই না করে সংবাদ প্রকাশ করে যার কোন ভিত্তি, তথ্য প্রমান পাওয়া যায় নি। কিন্তু এর প্রেক্ষিতে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
( ইতিমধ্যে পুলিশ ছেড়ে দিয়েছে -updated)।
ভিকটিম যে শিশুটির কথা এসেছে পরবর্তীতে স্থানীয় মানুষ জিজ্ঞেস করলে, ছেলেটি জানায় বলৎকার করা হয় নি, করার চেষ্টা করা হয় নি এবং কোনো খারাপ কাজের ইঙ্গিত দেওয়া হয় নি। অর্থাৎ ভিকটিম ছেলের স্পষ্ট বক্তব্যে প্রমানিত কামাল মেকার উক্ত ঘটনায় অভিযুক্ত নয়।
স্থানীয় জনতা ও পার্শ্ববর্তী ব্যবসায়ীরা জানায় উনি অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত। আর ও উল্লেখ করে ২/১ টি অনলাইন পোর্টালে ঘটনার বিস্তারিত না জেনে ভুয়া হেডলাইন দিয়ে সংবাদ প্রকাশ করে, যা ঠিক হয় নি।
উদ্দেশ্য প্রণোদিত এ সমস্ত প্রচারণা থেকে বিরত থাকার জন্য বাজারের ব্যবসায় বৃন্দ সকল কে অনুরোধ করেছেন।