31/08/2026
আজ বাংলাদেশ স্কাউটস, লক্ষ্মীপুর জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভা–২০২৬অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ ও আরএসএল (RSL) এবং বাংলাদেশ স্কাউটস, লক্ষ্মীপুর জেলা রোভারের সহ-সম্পাদক অনিক দাস স্যার।
সভায় জেলা রোভারের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিভিন্ন ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রোভার স্কাউটিংয়ের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।