12/06/2024
পশু পাখিরা জন্মের পরে কোথায়-কোথায় উড়ে চলে যায় দূর নিলক্ষায়। হয়তো তাদের জন্মস্থানে আর ফেরার কোন তাড়া নেই, নয়তো তাদের স্মৃতি বিভ্রাট হয়ে যায়। কেবল মানুষেই হাহাকার করে মুহূর্তে মুহূর্তে জন্মস্থানে ফেরার। আবার এর মধ্যে যারা দূর প্রবাসী তাদের বাড়ি ফেরার আকাঙ্ক্ষা ও তীব্রতা আরো বেশি বেড়ে যায়। কারণে-অকারণে যেতে পারছে না অনেকেই কেবলি প্রত্যাশা থাকে সে ফিরবেই একদিন। অপেক্ষা হয়তো তার শেষ নিশ্বাস টুকুও কেড়ে নিবে তবুও কফিনে বন্দী পিরতে চাই অতীতের তীব্র আকাঙ্ক্ষায়। যে মাটিতে মিশতে চাই-সেই মাটি তারে জন্ম দিয়েছে। মাটি-ই তারে গ্রহণ করবে মানুষ নয়!!