Lakshmipur Dawah Circle - লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • Lakshmipur Dawah Circle - লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল

Lakshmipur Dawah Circle - লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
কার্যক্রম: শিক্ষা, দাওয়াহ ও সেবা।

https://t.me/LakshmipurDawahCircle

02/06/2026

আমাদের কার্যক্রমের সাথে ইতঃপূর্বে সম্পৃক্ত ছিলেন কিংবা কাজ করার আগ্রহ রাখেন কমলনগর থেকে এমন কে কে আছেন?

লক্ষ্মীপুর জেলার ৬ নং উপজেলা চন্দ্রগঞ্জ। আপনার বাড়ি এই উপজেলার কয় নং ইউনিয়নে? জানিয়ে দিন মন্তব্যের ঘরে।
01/06/2026

লক্ষ্মীপুর জেলার ৬ নং উপজেলা চন্দ্রগঞ্জ। আপনার বাড়ি এই উপজেলার কয় নং ইউনিয়নে? জানিয়ে দিন মন্তব্যের ঘরে।

01/06/2026

রাসূল ﷺ বলেন, ❝ যে ব্যক্তি যাকে ভালোবাসে [কিয়ামত দিবসে] সে তার সাথেই অবস্থান করবে। ❞

___[সুনান আত তিরমিজি-২৩৮৭]

একসময় মুসলিম তারুণ্যই পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে—ইলমে, চরিত্রে, সাহসে ও আত্মত্যাগে।আজ সেই স্বর্ণালি ইতিহাস জানার, তা থেকে শ...
30/05/2026

একসময় মুসলিম তারুণ্যই পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে—ইলমে, চরিত্রে, সাহসে ও আত্মত্যাগে।

আজ সেই স্বর্ণালি ইতিহাস জানার, তা থেকে শিক্ষা নেওয়ার এবং নতুন করে জেগে ওঠার আহ্বান।

🎙️ উস্তাদ ফুআদ মুবতাসিম হাফিযাহুল্লাহ
বিষয়ঃ "মুসলিম তারুণ্যের স্বর্ণালি ইতিহাস"

ইন শা আল্লাহ, দেখা হবে ৪র্থ ঈদ পুনর্মিলনীতে।

"এসো তরুণ, কাফেলা বন্ধ হই" ✨

ুনর্মিলনী

29/05/2026

রোড টু রামগতি, কে কে আসতেছেন? ইন শা আল্লাহ।

আলহামদুলিল্লাহ!আপনাদের সকলের প্রিয় সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল এর উদ্যোগে অনুষ্ঠি...
29/05/2026

আলহামদুলিল্লাহ! আপনাদের সকলের প্রিয় সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ৪র্থ ঈদ পুনর্মিলনী ও ঈমানি ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা, ইন শা আল্লাহ।

এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়; বরং এটি আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা, দ্বীনি চেতনা, পারস্পরিক সম্পর্ক ও সাংগঠনিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার এক সুন্দর উপলক্ষ। দীর্ঘ ব্যস্ততা, দূরত্ব ও সময়ের ব্যবধান পেরিয়ে আমরা আবারও একত্রিত হবো— ঈমান, ভ্রাতৃত্ব ও দাওয়াহর বন্ধনে।

✨ এবারের আয়োজনের বিশেষ আকর্ষণঃ

🎙️ শায়েখ মিসবাহ উদ্দিন হাফিযাহুল্লাহ এর নাসীহাহ ও দিকনির্দেশনা

এছাড়াও আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বাস্তবমুখী করার লক্ষ্যে অনুষ্ঠিত হবে—
⚡ জোনাল টিমের প্রো-এক্টিভেশন কার্যক্রম।

📍 স্থান: বিবিরহাট উচ্চ বিদ্যালয়, রামগতি।
🗓️ তারিখ: ৩০ মে ২০২৬ ইংরেজি (ঈদের তৃতীয় দিন)
⏰ সময়: সকাল ৯:০০টা হতে।
📌 গুগল লোকেশনঃ https://maps.app.goo.gl/f8a4jbCmD2ff2jeF9

💰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ১০০৳

প্রিয় শুভাকাঙ্ক্ষী, কর্মী ও সদস্যবৃন্দ— আপনাদের সরব উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা। আসুন, আমরা সবাই নিজ নিজ পরিমন্ডলের দ্বীনি ভাইদের নিয়ে এই মহতী আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তুলি।

আল্লাহ ﷻ আমাদের এই আয়োজনকে কবুল করুন এবং এর মাধ্যমে দ্বীনের খেদমতকে আরও বেগবান করুন। আমীন।

লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল
"উম্মাহর প্রেরণা, নববী চেতনা"

ঈদুল আযহার সুন্নাহসমূহ :[১] গোসল করা। __[ইবনে মাজাহ, ১৩১৫][২] শরী'আহসম্মত সাজসজ্জা করা। ___[সহীহ বুখারী, ৯৪৮][৩] সামর্থ্...
28/05/2026

ঈদুল আযহার সুন্নাহসমূহ :

[১] গোসল করা। __[ইবনে মাজাহ, ১৩১৫]

[২] শরী'আহসম্মত সাজসজ্জা করা। ___[সহীহ বুখারী, ৯৪৮]

[৩] সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা। ___[সহীহ বুখারী, ৯৪৮]

[৪] সুগন্ধি ব্যবহার করা। ___[মুস্তাদরাকে হাকীম, ৭৫৬০]

[৫] কিছু না খেয়ে ঈদের নামাযে যাওয়া এবং কুরবানীর গোশত দিয়ে প্রথম আহার করা। ___[সহীহ বুখারী, ৯৫৩]

[৬] সকাল সকাল ঈদগাহে যাওয়া। ___[আবু দাউদ, ১১৫৭]

[৭] ঈদের নামায ঈদগাহে আদায় করতে চেষ্টা করা। ___[সহীহ বুখারী, ৯৫৬]

[৮] সম্ভব হলে ঈদগাহ থেকে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। ___সহীহ বুখারী, ৯৮৬]

[৯] পায়ে হেঁটে যাওয়া। ___[আবু দাউদ, ১১৪৩]

[১০] ঈদগাহে যাওয়ার সময় আওয়াজ করে এই তাকবীর পড়তে থাকা :

اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ. لَا إِلَهَ إِلَّا اللهُ . وَالهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ. وَلِلَّهِ الحَمْدُ
___[বাইহাকী, ৬১৩০]

কোরবানি বাতিল হওয়ার ১০টি কারণ-

(১) ইখলাসের অভাব

আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে (যেমন লোক দেখানো, বেশি মাংস পাওয়ার আশায়) কোরবানি করলে তা কবুল হয় না। (সুরা হজ ৩৭)

(২) হারাম টাকায় কোরবানি

হারাম অর্থ দিয়ে কোরবানি বৈধ নয়। আল্লাহ হালাল ও পবিত্র জিনিসই গ্রহণ করেন। (মুসলিম ১০১৫)

(৩) কম বয়সী পশু

উট ৫ বছর, গরু-মহিষ ২ বছর, ছাগল ১ বছর বয়সী হতে হবে। ভেড়া-দুম্বা ১ বছর, তবে ৬ মাস বয়সেও বড় দেখালে চলবে। (মুসলিম ১৯৬৩)

(৪) ত্রুটিযুক্ত পশু

অন্ধ, গুরুতর অসুস্থ, পঙ্গু বা আহত পশু দ্বারা কোরবানি করা যায় না। (ইবনে মাজাহ ৩১৪৪)

(৫) জবাইয়ে বিসমিল্লাহ না বলা

ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বললে কোরবানি শুদ্ধ হয় না। (সূরা আনআম ১২১) ভুলে বাদ পড়লে সমস্যা নেই।

(৬) তিনটি রগ না কাটা

জবাইয়ের সময় খাদ্যনালি, কণ্ঠনালি ও দুই পাশের মোটা রগ-এই চারটির যে কোনো তিনটি কাটা জরুরি। কম হলে কোরবানি সহিহ হবে না। (হেদায়া ৪/৪৩৭)

(৭) শরিকের সংখ্যা সীমা ছাড়ানো

গরু বা উটে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারবে। এর বেশি হলে কারো কোরবানি সহিহ হবে না। ছাগলে শরিকি চলবে না। (মুসলিম ১৩১৮)

(৮) শরিকের হারাম অর্থ

যদি কোনো শরিক হারাম উপার্জন দিয়ে অংশ নেয়, তার কোরবানি হবে না। অন্যদের জানা না থাকলে তাদের কোরবানি বৈধ থাকবে। (বাকারা ৪২)

(৯) শরিকের নিয়ত খারাপ

একজনের নিয়ত নষ্ট হলে পুরো কোরবানি বাতিল হয়ে যেতে পারে। তাই সতর্ক হয়ে শরিক নির্বাচন করতে হবে। (বাদায়েউস সানায়ে ৪/২০৮)

تقبل الله منا ومنكم
27/05/2026

تقبل الله منا ومنكم

✨ আলহামদুলিল্লাহ! ✨আপনাদের সকলের প্রিয় সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনলক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল এর🌙 ৪র্থ ঈদ পুনর...
26/05/2026

✨ আলহামদুলিল্লাহ! ✨

আপনাদের সকলের প্রিয় সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন
লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল এর
🌙 ৪র্থ ঈদ পুনর্মিলনী ও ঈমানি হালাকাহ
আয়োজিত হতে যাচ্ছে, ইন শা আল্লাহ।

📍 স্থান: বিবিরহাট উচ্চ বিদ্যালয়, রামগতি
📅 তারিখ: ৩০ মে ২০২৬, রোজ শনিবার
🕘 সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
💳 রেজিস্ট্রেশন ফি: মাত্র ১০০৳

⚠️ আসন সংখ্যা সীমিত।
তাই দায়িত্বশীল ভাইদের সাথে যোগাযোগ করে আজই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

🤲 আল্লাহ ﷻ আমাদের সকলের এই প্রচেষ্টাকে ইখলাসের সহিত কবুল করুন। আমীন।

17/05/2026

লক্ষ্মীপুরে দ্বীনি ভাইদের কারো পালিত গরু কিংবা কুরবানি উপলক্ষ্যে গরুর বিজনেস থাকলে কমেন্টে জানাতে পারেন।

Address

Chawkbazar Shahi Jame Masjid Road
Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmipur Dawah Circle - লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share