22/10/2025
আলহামদুলিল্লাহ, পানপাড়া হাই স্কুল এন্ড কলেজ অল্যামনাই এসোসিয়েশনের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা অবশেষে আলোর মুখ দেখলো।
স্কুলের জন্য নতুন ভবন বরাদ্দ হয়েছে এবং বাউন্ডারি ওয়ালের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ পাশ হয়েছে।
২০১২ সালের পর থেকেই স্কুলের প্রতি ভালোবাসা এবং কিছুটা ঋন পরিশোধের তাগিদ থেকে বিভিন্ন ভাবেই স্কুলের জন্য ভালো কিছু করার চেষ্টায় ছিল আমাদের সংগঠন।
প্রতিষ্ঠানের ভিতরের বাইরের কিছু মানুষ ভুল বুঝার কারণে বারবার হোঁচট খেতে হয়েছে কটু কথা শুনতে হয়েছে।
তারপর ও ২০১৭ সালে ৬০ বছর পূর্তি অনুষ্ঠান, মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, ক্যারিয়ার গাইডলাইন, বিদায়ী শিক্ষকদের সংর্বধনা, অবসরে যাওয়া শিক্ষকদের এককালীন টাকা তাড়াতাড়ি পেতে সহায়তা করা এবং অসুস্থ শিক্ষকদের পাশে দাঁড়ানো, প্রয়াত শিক্ষকদের জন্য শোক সভা এবং দোয়ার আয়োজন করা, করোনাকালীন সামাজিক কোরবানি সহ বিভিন্ন কাজ করেছি।
এই স্কুল এবং কলেজের যে কোন ভালো কিছুতে আমরা চেষ্টা করবো সবসময় অংশগ্রহন করার।
কোন কিছু পাওয়ার জন্য নয় শুধুমাত্র ভালোবাসা এবং ঋন পরিশোধের তাগিদের কারণে।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা,
ডাক্তার এমরান ( সভাপতি, পানপাড়া হাইস্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটি)
ফয়েজ আহমেদ ( মাননীয় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব)।
হান্নান স্যার ( অধ্যক্ষ, পানপাড়া হাই স্কুল এন্ড কলেজ)।