Amralakshmipurbasi-আমরা লক্ষীপুরবাসি

Amralakshmipurbasi-আমরা লক্ষীপুরবাসি আমরা সত্য ও সুন্দরের পক্ষে কাজ করি

আন্তর্জাতিক শ্রমিক দিবসে অঙ্গীকার হোক;"শ্রমিকেরা আমাদেরই ভাই; তাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ এবং সকল শোষণ ও অধিক...
01/05/2026

আন্তর্জাতিক শ্রমিক দিবসে অঙ্গীকার হোক;

"শ্রমিকেরা আমাদেরই ভাই; তাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ এবং সকল শোষণ ও অধিকার হরণের বিরুদ্ধে আপসহীন।"

21/04/2026

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ক্লান্তি দূর করতে পানি বিতরণ কর্মসূচি।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 🌿এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা—তোমাদের জন্য রইল আন্তরিক দোয়া ও ...
20/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 🌿

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা—তোমাদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমরা যেন কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারো—এই কামনাই করি।

তোমরাই আগামীর ন্যায়ভিত্তিক, সুন্দর বাংলাদেশের নির্মাতা—ইনশাআল্লাহ। তাই আত্মবিশ্বাস, পরিশ্রম ও সততার সাথে নিজেকে গড়ে তোলো।
মহান আল্লাহ তোমাদের মেধা ও যোগ্যতাকে আরও বিকশিত করুন, সুস্থতা ও শান্তির সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দান করুন এবং তোমাদের প্রচেষ্টা কবুল করুন।
আমিন 🤲

14/04/2026
ঈদ মোবারক🌙‎تقبل الله منا ومنكمতাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমদেশবাসী ও লক্ষ্মীপুর ৩ আসনের সর্বস্তরের জনগণ এবং প্রবা...
21/03/2026

ঈদ মোবারক🌙
‎تقبل الله منا ومنكم
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
দেশবাসী ও লক্ষ্মীপুর ৩ আসনের সর্বস্তরের জনগণ এবং প্রবাসী ভাইদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

19/03/2026

ঈদ মোবারক🌙
‎تقبل الله منا ومنكم
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
দেশবাসী ও লক্ষ্মীপুর ৩ আসনের সর্বস্তরের জনগণ এবং প্রবাসী ভাইদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

যাকাত ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল  #সম্পন্ন​ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম...
26/02/2026

যাকাত ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল #সম্পন্ন

​ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা মধ্য (ঢাকা মহানগরী উত্তর) শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে "যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল" অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

​প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন:
"রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস। এই মাসের প্রতিটি মুহূর্ত অত্যন্ত ফজিলতপূর্ণ। তবে আমাদের মনে রাখতে হবে, এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। আগামী বছর আমরা এই সুযোগ আবার পাব কি না, তার কোনো নিশ্চয়তা নেই। তাই পরকালের পাথেয় সংগ্রহের এখনই মোক্ষম সময়।"

​যাকাতের গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, "ধনীদের সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের সুনির্দিষ্ট অধিকার রয়েছে। যারা সম্পদ থাকা সত্ত্বেও যাকাত আদায় করে না, কেয়ামতের দিন সেই সম্পদই বিষধর সাপ হয়ে মালিককে গ্রাস করবে। তাই দুনিয়া ও আখিরাতে মুক্তি পেতে হলে যাকাতভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করতে হবে।"

​তিনি ইতিহাসের প্রেক্ষাপট ও জিহাদের তাৎপর্য টেনে বলেন, "মহান আল্লাহ তায়ালা রাসূল (সা.)-কে এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্যই পাঠিয়েছেন। রাসূল (সা.) তাঁর জীবদ্দশায় বিভিন্ন যুদ্ধের চড়াই-উতরাই পেরিয়ে এবং অকাতর ত্যাগের বিনিময়ে তা বাস্তবে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। এই সব বিজয় ও বিপ্লব সম্ভব হয়েছে একমাত্র আল-কুরআনের বদৌলতে। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমেই আল্লাহ তায়ালা মুমিন ও মুনাফিকের পার্থক্য স্পষ্ট করে দেন। আজ আমাদেরও সত্য ও মিথ্যার পার্থক্য উপলব্ধি করে পুরো কুরআনকে আঁকড়ে ধরতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে আল্লাহর বিধান বাস্তবায়নে আমাদের আপসহীন ভূমিকা পালন করতে হবে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

​মোহাম্মদপুর থানা মধ্য শাখার আমীর এবং মজলিসে শূরা সদস্য (ঢাকা মহানগরী উত্তর) মো. মশিউর রহমান-এর সভাপতিত্বে ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Amralakshmipurbasi-আমরা লক্ষীপুরবাসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Amralakshmipurbasi-আমরা লক্ষীপুরবাসি:

Share