13/05/2026
স্বপ্ন ফাউন্ডেশন নিয়ে প্রবাসী ভাইদের স্বপ্ন শুনে আজ চোখ ভিজে গেলো" 🥺
স্বপ্ন সম্পর্কে জানা" অনুষ্ঠানে
স্বপ্ন ফাউন্ডেশনের উপদেষ্টা শাহাজান ভাই আর সদস্য আব্দুল মান্নান ভাই
প্রবাস থেকে আমাদের সংগঠন নিয়ে যে স্বপ্ন দেখেন, যে ভালোবাসা দেখান...
সত্যি বলতে, আবেগ ধরে রাখতে পারিনি।
স্বপ্ন ফাউন্ডেশন শুধু একটা সংগঠন না ভাই...
এটা একদল তরুণের মানবতার সৈনিক হয়ে ওঠার গল্প।
প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত সমাজের অসহায়, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর গল্প।
আর সবচেয়ে গর্বের বিষয় কী জানেন?
যারা একবার স্বপ্ন ফাউন্ডেশনের সদস্য হয়, তারা গর্ব করে বলে - "আমি স্বপ্ন ফাউন্ডেশনের সদস্য"।
কারণ এখানে শুধু নাম লেখা হয় না... এখানে হৃদয় দিয়ে মানুষের সেবা করা হয়।
প্রবাসী ভাইয়েরা দূরে থেকেও যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন পূরণ করাই আমাদের শপথ।
শিক্ষা • সেবা • মানবতা - এই মন্ত্রেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
আপনিও গর্বের অংশ হোন। স্বপ্ন ফাউন্ডেশনের সাথে থাকুন। ❤️
#স্বপ্ন_ফাউন্ডেশন #মানবতার_সৈনিক #কমলনগর