রায়পুর ফাউন্ডেশন : Raipur Foundation

রায়পুর ফাউন্ডেশন : Raipur Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রায়পুর ফাউন্ডেশন : Raipur Foundation, Nonprofit Organization, Raipur, Lakshmipur.

🌿 রায়পুর ফাউন্ডেশন 🎉 রায়পুরের মানুষ, ভবিষ্যৎ, সম্ভাবনার পাশে আমরা ❤️
আমাদের রায়পুর, আমাদের গর্ব —হোক সমৃদ্ধির নতুন অধ্যায়! 💙
রায়পুরের উন্নয়নে আমরা একসাথে 💚

#রায়পুর_ফাউন্ডেশন #উন্নয়নের_পথে_রায়পুরের_সাথে 🙏

বিশ্বমঞ্চে বাংলাদেশের এক ঐতিহাসিক জয়! জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খল...
02/06/2026

বিশ্বমঞ্চে বাংলাদেশের এক ঐতিহাসিক জয়! জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ১৯০টি ভোটের মধ্যে ৯৯টি দেশের সমর্থন পেয়ে তিনি হারিয়েছেন সাইপ্রাসের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে। পুরো বিশ্বের নীতি নির্ধারণী মঞ্চে এখন বাংলাদেশের নেতৃত্ব থাকবে, এটা ভাবতেই একজন বাংলাদেশী হিসেবে বুকটা গর্বে ভরে উঠছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন। বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা এভাবেই মাথা উঁচু করে এগিয়ে যাক! 🇧🇩🇺🇳

ছোট ছোট খারাপ অভ্যাসই ধীরে ধীরে বড় রোগের কারণ হতে পারে।
02/05/2026

ছোট ছোট খারাপ অভ্যাসই ধীরে ধীরে বড় রোগের কারণ হতে পারে।

“তুমিই বাধা তোমার সাফল্যের পথে “অনেক বড় একটি প্রতিষ্ঠানে অনেক ভাল সার্টিফিকেটধারী অনেক কর্মী ছিল। তা সত্তেও প্রতিষ্ঠানটি...
10/06/2025

“তুমিই বাধা তোমার সাফল্যের পথে “

অনেক বড় একটি প্রতিষ্ঠানে অনেক ভাল সার্টিফিকেটধারী অনেক কর্মী ছিল। তা সত্তেও প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত সাফল্যের চূড়ায় উঠতে পারছিল না। একদিন সকাল বেলা সেই প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রতিষ্ঠানের ফটকে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল

“আমাদের প্রতিষ্ঠানে ব্যর্থতার জন্য যে লোকটি দায়ী ছিল সে গতকাল রাতে মারা গিয়েছে। সেমিনার রুমে কফিনে তার লাশ রাখা আছে। আপনারা যারা তাকে দেখতে চান সেমিনার রুমে এসে দেখে যাবেন”

একজন সহকর্মীর মৃত্যুর শুনে লোকেরা প্রথমে খুবই কষ্ট পেল। তবে এরপর তারা কৌতুহলী হয়ে উঠলো সেই লোকটি কে তা দেখার জন্য।

তারা সবাই সেমিনার রুমে এসে হাজির হল এবং ভাবতে লাগলো কে সেই লোকটি যার জন্য আমাদের প্রতিষ্ঠানটি চূড়ান্ত সফলতা পাচ্ছে না। তবে যাই হোক , সে এখন আর বেঁচে নেই, তাই আমাদের প্রতিষ্ঠান এখন সফল হবে।

একে একে তারা যখন কফিনের কাছে গিয়ে ভিতরে তাকালো এবং তারা বাকশূন্য হয়ে গেল , হতভম্ব হয়ে গেল যেন তাদের আপন কারো লাশ সেখানে রাখা ছিল।

কফিনের ভিতরে আসলে রাখা ছিল একটি বড় আয়না। যেই ভিতরে তাকিয়েছিল সে তার নিজেরই চেহারা দেখতে পাচ্ছিলো। আয়নার পাশে লেখা ছিল “তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে আর সে হচ্ছে “তুমি” নিজেই।

আসলে, তুমিই হলে একমাত্র ব্যক্তি যে তোমার জিবনে পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে । তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার প্রতিষ্ঠানের প্রধান বদলায় , যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজেকে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো । তাই তো আমাদের নিজেদের আলোয় আলোকিত করতে হবে চারিপাশ।

@ সংগৃহীত

Address

Raipur
Lakshmipur
3700

Alerts

Be the first to know and let us send you an email when রায়পুর ফাউন্ডেশন : Raipur Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share