আলোকিত শ্যামগঞ্জ ফাউন্ডেশন

আলোকিত শ্যামগঞ্জ ফাউন্ডেশন “আমরা সমাজের জন্য, আলোকিত সমাজ সবার জন্য”

01/09/2024
আলোকিত শ্যামগঞ্জ ফাউন্ডেশন এর উদ্যোগে পরবর্তী পরিকল্পনায় মাগুরা বাসীর পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে । আলো আসবেই ✊
01/09/2024

আলোকিত শ্যামগঞ্জ ফাউন্ডেশন এর উদ্যোগে পরবর্তী পরিকল্পনায় মাগুরা বাসীর পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে ।

আলো আসবেই ✊

30/08/2024

‘’জীবনের লক্ষ্য বা Aim in life’’
আর ‘’জীবনের উদ্দেশ্য বা Purpose of life’’

এই ‘লক্ষ্য’ আর ‘উদ্দেশ্য’কে আমরা এক করে গুলিয়ে ফেলি। আমরা মনে করি আমাদের জীবনের ‘লক্ষ্যই’ আমাদের জীবনের ‘উদ্দেশ্য’।

লক্ষ্য - আমাদেরকে স্রেফ পেশাজীবী বানায়।
উদ্দেশ্য- আমাদেরকে ভালো মানুষ বানায় (ভালো পেশাজীবী তো অবশ্যই)।

‘উদ্দেশ্যহীন’ মানুষ তার ‘লক্ষ্যে’ পৌঁছে গেলে এর পর তার আর করার কিছু থাকে না। তখন হতাশা গ্রাস করে। সেই হতাশা তাকে মানুষিক রুগীতে পরিণত করে। জীবনের পুরা জার্নিটাই তার কাছে অর্থহীন মনে হয় । তখন কেউ কেউ নেশায় আসক্ত হয়, কেউ কেউ আত্মহত্যা করে।

‘লক্ষ্য’ জীবনের কোন একটা অংশে এসে অর্জিত হয়ে যায়, কিন্তু ‘উদ্দেশ্য’ শেষ নিঃশ্বাস পর্যন্ত জারী থাকে। উদ্দেশ্যের দিকে ধাবিত হতে থাকা জীবনে - হতাশা প্রবেশের কোন ফাঁকা জায়গা নেই।

লক্ষ্য নয়, বরং আমাদের উদ্দেশ্যের দিকে ধাবিত হওয়া উচিৎ-

মহান আল্লাহ সুভহানাহু ওয়া তালা এই বিশ্বজগতকে সৃষ্টি করেছেন মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য।

এটাই পারপাস অফ লাইফ। 👍

এগিয়ে যাবে.... ✊
23/08/2024

এগিয়ে যাবে.... ✊

শ্যামগঞ্জ গ্রামে বৃষ্টির পানি বেড়ে যাওয়ার কারণে আমাদের আশেপাশে কারো বাড়ির এমন কেউ আছেন যার রান্না করার মত অবস্থা নেই। ...
21/08/2024

শ্যামগঞ্জ গ্রামে বৃষ্টির পানি বেড়ে যাওয়ার কারণে আমাদের আশেপাশে কারো বাড়ির এমন কেউ আছেন যার রান্না করার মত অবস্থা নেই। বৃষ্টির কারণে না খেয়ে থাকার মত অবস্থা হইছে। বিশেষ করে যারা দিন এনে দিন খায় তাদের কাজ না থাকায় বেশি ক্ষতি হয়েছে। বৃষ্টি আরো ২/৩ দিন এমন থাকতে পারে।

বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, সমাজসেবকদের অনুদানের টাকা থেকে আমরা কিছু শুকনা খাবার যেমন- মুড়ি, চিড়া, মিঠাই, বিস্কুট এগুলা ২/৩ দিনের খাবার কিনে দেওয়ার ব্যবস্থা করবো।

সবাই সবার আশেপাশে একটু খোঁজ নেন, খুব খারাপ অবস্থায় আছে এমন পরিবারের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেন।
আমরা স্বেচ্ছাসেবকরা তাদের ঘরে গিয়ে সেটা ১০০% নিশ্চিত করে দিয়ে আসবো _ ইন শা আল্লাহ্।🤝💚

13/08/2024

আস্সালামু আলাইকুম💚
আশাকরি শ্যামগঞ্জবাসী ভালো আছেন।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা “ছাত্রসমাজের” উদ্যেগে শ্যামগঞ্জবাসীকে একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে অরাজনৈতিকভাবে সমাজের সকল অন্যায়, অবিচার ও অরাজকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিনা স্বার্থে কাজ করতে আগ্রহী।

প্রাথমিকভাবে আগামীকাল ১৪ই আগষ্ট বেলা ১১:০০ ঘটিকায় শ্যামগঞ্জের কেন্দ্রবিন্দু ওসমান পাটওয়ারী হাটখোলা বাজার, স্কুল এবং মাদরাসা পরিচ্ছন্ন করার মাধ্যেমে আমাদের সামাজিক কার্যক্রম শুরু করবো।

তাই আমাদের শ্যামগঞ্জ গ্রামের সকল শ্রেনীর মানুষ এবং সমাজসেবকদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।🤝❤️‍🩹

Address

Shamgonj
Lakshmipur
3700

Telephone

+8801882537666

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত শ্যামগঞ্জ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোকিত শ্যামগঞ্জ ফাউন্ডেশন:

Share