MEGH Foundation

MEGH Foundation "আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।"

"ধুলো জমা স্মৃতিগুলো মেঘের বৃষ্টিতে ধুয়ে যাক, নতুনের আগমনে জেগে উঠুক আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা স্বপ্ন দেখি এক হাসিমুখে...
13/04/2026

"ধুলো জমা স্মৃতিগুলো মেঘের বৃষ্টিতে ধুয়ে যাক, নতুনের আগমনে জেগে উঠুক আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা স্বপ্ন দেখি এক হাসিমুখের জনপদের, যেখানে ভালোবাসা আর সম্প্রীতি হবে আমাদের প্রতিদিনের উৎসব।"

শুভ নববর্ষ 🍂

"নারীর অধিকার হোক সর্বজনীন, সমতার আলোয় কাটুক আগামী প্রতিটি দিন। ডিজিটাল কিংবা বাস্তব জগত-সবখানে নারীর নিরাপত্তা ও সম্মান...
07/03/2026

"নারীর অধিকার হোক সর্বজনীন, সমতার আলোয় কাটুক আগামী প্রতিটি দিন। ডিজিটাল কিংবা বাস্তব জগত-সবখানে নারীর নিরাপত্তা ও সম্মান সুনিশ্চিত হোক।"

বছর ঘুরে ক্যালেন্ডারের পাতা বদলায়, কিন্তু বদলায় না আমাদের অঙ্গীকার। মেঘ ফাউন্ডেশন (MEGH Foundation)-এর জন্য প্রতিটি নতুন...
01/01/2026

বছর ঘুরে ক্যালেন্ডারের পাতা বদলায়, কিন্তু বদলায় না আমাদের অঙ্গীকার। মেঘ ফাউন্ডেশন (MEGH Foundation)-এর জন্য প্রতিটি নতুন বছর মানে আরও কিছু মানুষের চোখের জল মুছে এক চিলতে হাসি ফোটানোর নতুন সংকল্প। 💙

বিগত দিনের প্রতিটি মুহূর্তে আপনারা যেভাবে আমাদের ছায়া হয়ে ছিলেন, সেই ভালোবাসা আর বিশ্বাসই আমাদের আগামীর শক্তি। আমরা বিশ্বাস করি, মানুষের মর্যাদা রক্ষা আর নিঃস্বার্থ সেবাই পারে এই পৃথিবীকে আরও সুন্দর করতে।

২০২৬ হোক সহমর্মিতা আর মানবিকতার জয়গানের বছর। মেঘ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা❤️

#স্বপ্ন_দেখি_স্বপ্ন_দেখাই #শুভ_নববর্ষ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।একটি যুগের অবসান হলো। সমাপ্তি ঘটলো এক বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসের। স্মৃতির পাতায়...
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।

একটি যুগের অবসান হলো। সমাপ্তি ঘটলো এক বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসের। স্মৃতির পাতায় বেঁচে থাকবেন আপনি।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিঁনি যেন উনার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।

গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় আজ জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাকে অর্থপূর্ণ করে ত...
14/12/2025

গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় আজ জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাকে অর্থপূর্ণ করে তোলার মূল কারিগর শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

শহীদ বুদ্ধিজীবীদের সেই আত্মদান আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়। তাঁদের প্রজ্ঞা ও বিবেক জাতির পথচলার চিরন্তন বাতিঘর হয়ে থাকবে।

মেঘ ফাউন্ডেশন বিশ্বাস করে, তাঁদের রেখে যাওয়া আদর্শকে ধারণ করে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠন করাই তাঁদের প্রতি শ্রেষ্ঠ সম্মান।
শহীদদের আত্মার শান্তি ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

#শহীদবুদ্ধিজীবীদিবস #১৪ডিসেম্বর #জাতিরশ্রেষ্ঠসন্তান

আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।আজ এই দিনে চারপাশে তাকিয়ে দেখুন। হয়তো এমন একজন মানুষের কথা আপনার মনে পড়বে, যাকে একদি...
05/12/2025

আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।

আজ এই দিনে চারপাশে তাকিয়ে দেখুন। হয়তো এমন একজন মানুষের কথা আপনার মনে পড়বে, যাকে একদিন আপনারাও পাগল বলেছিলেন, কিন্তু আজ তার কাজের জন্য গর্ব করেন। সেই গল্পগুলো শেয়ার করুন। এমন মানুষদের জন্যই পৃথিবীটা এগিয়ে যায়।

তাই সেইসব মানুষদের মনে করি, যারা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য ভুলে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। 🤍🫡🤍

📢 ভূমিকম্প সচেতনতা ও প্রস্তুতি প্রশিক্ষণের জন্য আগ্রহীদের আহবানপ্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামুআলাইকুম।সাম্প্রতিক সময়ে দেশ...
23/11/2025

📢 ভূমিকম্প সচেতনতা ও প্রস্তুতি প্রশিক্ষণের জন্য আগ্রহীদের আহবান

প্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামুআলাইকুম।
সাম্প্রতিক সময়ে দেশে যেসব ভূমিকম্প অনুভূত হচ্ছে, সেগুলো আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কতার বার্তা এবং আমাদের জন্য একটি পরীক্ষা। ইসলামে জীবন রক্ষার চেষ্টা, প্রস্তুতি নেওয়া এবং সতর্ক থাকা ইবাদত হিসেবে গণ্য।
সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা আয়োজন করছি-

ভূমিকম্প সচেতনতা ও প্রস্তুতি প্রশিক্ষণ
এতে অংশ নিতে পারবেন-
✔ স্কুল/কলেজের শিক্ষার্থী প্রতিনিধি ✔ স্বেচ্ছাসেবী ✔ সামাজিক সংগঠনের সদস্য ✔ মানবিক কাজে আগ্রহী ব্যক্তি

প্রশিক্ষণের উদ্দেশ্য-
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরাই স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের ভূমিকম্পে করণীয় বিষয়ক প্রশিক্ষণ দেবেন, যার ফলে লক্ষ্মীপুর জেলায় তৈরি হবে একটি সচেতন ও প্রস্তুত মানুষদের নেটওয়ার্ক।

📞 আগ্রহী হলে অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন: মেঘ ফাউন্ডেশনের পেইজে মেসেজ করুন বা কল করুন: ০১৯৭০১৪৫১৪৩ এই নাম্বারে।

জীবন বাঁচাতে আসুন প্রস্তুত হই -নিজের জন্য, পরিবারের জন্য, পুরো জেলার জন্য।

মনে রাখবেন: ভূমিকম্পে আতঙ্ক নয়, বরং সচেতনতা ও প্রস্তুতি জরুরি। আতঙ্ক জীবন কেড়ে নেয় আর প্রস্তুতি জীবন বাঁচায়। মহান আল্লাহর কাছে সবাই সবার জন্য দোয়া করবেন।

ভূমিকম্পের সময় জীবন বাঁচাতে/নিরাপদ থাকতে করনীয়:১. বিল্ডিংয়ের কলাম/শিয়ার ওয়াল যেমন লিফট কোর এর নিকটে মাথা নিচু করে বসে পড়...
22/11/2025

ভূমিকম্পের সময় জীবন বাঁচাতে/নিরাপদ থাকতে করনীয়:

১. বিল্ডিংয়ের কলাম/শিয়ার ওয়াল যেমন লিফট কোর এর নিকটে মাথা নিচু করে বসে পড়ুন, মাথার উপরে দুহাত উঠিয়ে বা বালিশের মত কুশন দিয়ে মাথাকে পতিত বস্তু/স্লাব থেকে রক্ষা করতে চেষ্টা করুন। আলমারী বা এরকম কোন বস্তু যা আপনার উপরে পড়তে পারে তা থেকে দূরে কলামের নিকট চলে যান। ডাইনিং বা পড়ার টেবিল, সোফা বা এরকম শক্ত কোন কিছুর পাশে বা নিচেও বসে/শুয়ে আশ্রয় নিতে পারেন। জানালার কাছে থাকবেন না৷
২. কখনোই ভূমিকম্পকালীন দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, উপর থেকে লাফ দিয়ে নিচে নামবেন না। বিল্ডিং ভেঙ্গে মাথার উপরে পড়লে উপরের নিয়ম মেনে চললেই প্রানে বাঁচা সম্ভব, দৌড় দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে নয়। আর বিল্ডিং ভেঙ্গে পড়া খুব সহজ বিষয় নয়, বরং পতিত বস্তুর আঘাতে মৃত্যুর/ইনজুরির সম্ভাবনা খুবই বেশি। অতএব ১ এর নিয়ম অনুসরণ করুন।
৩. ভূমিকম্প শেষ হলে সিড়ি দিয়ে নিচে নামুন, এসময়ে লিফট ব্যবহার বিপদজনক। ভূমিকম্পের পরে অনেক সময় after shock হয় যেটা পূর্বের চেয়েও বেশি মাত্রার হতে পারে। সম্ভব হলে গ্যাস লাইন চেক করুন, কোথাও পাইপ ফেটে গ্যাস লিক হলে মেইন সুইচ বন্ধ করে দিন, এতে ভূমিকম্প পরবর্তী আগুন লাগার সম্ভাবনা কমে আসবে। আহতদের সেবা দিন, কেউ আটকা পড়লে উদ্ধারের চেষ্টা করুন।

বিল্ডিং এ ফাটল দেখা দিলে করনীয়:
কংক্রিটের কলাম ছাড়া শুধু ইটের গাথুনীর উপরে ছাদ দিয়ে নির্মিত বিল্ডিং (লোড বিয়ারিং ওয়ার সিস্টেম) এর দেওয়ালে যদি ফাটল আসে তাহলে দক্ষ ইন্জিনিয়ার কে সরেজমিনে দেখিয়ে বিল্ডিং ইভালুয়েট করুন। আর কংক্রিটের কলাম, বিম সহ নির্মিত বিল্ডিংয়ের দেওয়ালে (এটা আসলে পার্টিশন ওয়াল, লোড বিয়ারিং ওয়াল নয়) ফাটল আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভূমিকম্পের সময়ে এ ধরনের ফাটল আসবে ধরেই বিল্ডিং ডিজাইন করা হয়। তবে ফাটলের চওড়া খুব বেশি হলে দক্ষ ইন্জিনিয়ার কে দিয়ে ইভালুয়েট করানো প্রয়োজন। আর বিমে, কলামে ও বিশেষ করে বিম-কলাম জয়েন্টে যদি ফাটল আসে তাহলে অবশ্যই দক্ষ ইন্জিনিয়ার দিয়ে চেক করিয়ে নেওয়া অত্যন্ত জরুরী।

Share if you care.

মেঘ ফাউন্ডেশনের গর্ব ও প্রাপ্তিজেলা শিল্পকলা একাডেমি, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত "জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা (২০১৭–২০২...
01/09/2025

মেঘ ফাউন্ডেশনের গর্ব ও প্রাপ্তি

জেলা শিল্পকলা একাডেমি, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত "জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা (২০১৭–২০২১)" এ সম্মানিত হয়েছেন আমাদের মেঘ ফাউন্ডেশন পরিবারের তিন গুণীজন 🤍

🎭 Md Mahtab Uddin – নাট্যকলা (সভাপতি)
🎭 Tinku Ronjon Mollick – নাট্যকলা
(সহ-সভাপতি)
📖 Rafia Rashma – আবৃত্তি (কোষাধ্যক্ষ)

এ সম্মাননা আমাদের পরিবারের জন্য এক অনন্য আনন্দ ও গৌরবের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁদের মেধা, সৃজনশীলতা ও শ্রমের এই স্বীকৃতি মেঘ ফাউন্ডেশনের প্রতিটি সদস্যকে আরও অনুপ্রাণিত করবে।

ধন্যবাদ জেলা প্রশাসক, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে যাদের আন্তরিকতায় এই সম্মাননা সম্ভব হয়েছে।

অভিনন্দন আমাদের প্রিয় তিন গুণীজনকে—আপনারাই আমাদের স্বপ্নের শক্তি, আপনাদের আলোয় মেঘ ফাউন্ডেশনের পথচলা আরও দৃঢ় হবে।

⚠️ সতর্কবার্তাইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু পেইজ ও গ্রুপে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছবি পোস্ট করে অশালীন মন্ত...
31/07/2025

⚠️ সতর্কবার্তা

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু পেইজ ও গ্রুপে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছবি পোস্ট করে অশালীন মন্তব্য, কটাক্ষ, বা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা ছড়ানো হচ্ছে। এই কাজগুলোকে অনেকে মজা বা ভাইরাল কনটেন্ট ভাবলেও, বাস্তবে এটা হচ্ছে একটি ভয়ংকর সামাজিক ও মানসিক সহিংসতা।

★কারো সম্মতি ছাড়া ছবি পোস্ট করা অপরাধ। ★সেই ছবি নিয়ে অশালীন ইঙ্গিত বা কটূ মন্তব্য আরও বড় অপরাধ।
★এটা আইন অনুযায়ী 'সাইবার বুলিং ও হ্যারাসমেন্ট এর মধ্যে পড়ে।

আজকে যে মেয়ে বা ছেলের ছবি পোস্ট করছেন, কাল সে যদি আত্মহত্যা করে তখন দায়টা নেবেন?"

যারা শিক্ষার্থী বা সচেতন নাগরিক, এসব কুরুচিপূর্ণ ও ক্ষতিকর কনটেন্টকে সমর্থন করি না। বরং এমন পোস্ট চোখে পড়লে আমরা সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবো না।

⚠️ সতর্কবার্তা: যারা এসব করছে, এখনো সময় আছে নিজেকে শুধরে নাও, পোস্ট ডিলিট করো, পেইজ বন্ধ করো। নোংরামির নামে কনটেন্ট বানানো বন্ধ করো কারণ এটা আর মজার পর্যায়ে নেই।

বি:দ্র: এসকল পেইজ, পোষ্ট, গ্রুপ এড়িয়ে চলুন কারন আমার আপনার লাইক কমেন্ট, ম্যানশন, শেয়ার ই তাদের এমন কাজ করতে উৎসাহিত করে। বরং রিপোর্ট করুন এসকল মাধ্যমে কে।

শুধু একটা ছবি... আর তাতেই আপনার চরিত্র প্রশ্নবিদ্ধ!ভাবতে কষ্ট হচ্ছে, তাই না?আপনি হয়তো সেই ছবিটা তুলেছেন হাসিমুখে, কারও জ...
21/06/2025

শুধু একটা ছবি... আর তাতেই আপনার চরিত্র প্রশ্নবিদ্ধ!

ভাবতে কষ্ট হচ্ছে, তাই না?
আপনি হয়তো সেই ছবিটা তুলেছেন হাসিমুখে, কারও জন্মদিনে বা কোনো সুন্দর মুহূর্তে। কিন্তু অপরাধীর কাছে সেটাই হয়ে উঠেছে অস্ত্র- যার মাধ্যমে বানানো হচ্ছে অশ্লীল ভিডিও, ছড়ানো হচ্ছে মিথ্যা অপবাদ।
AI এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে আপনার ছবিই যথেষ্ট আপনার বিরুদ্ধে অপমানের গল্প বানাতে। নারী হোন বা পুরুষ, কেউ আজ নিরাপদ নন প্রযুক্তির নামে শুরু হচ্ছে এক নতুন মানসিক নিপীড়নের অধ্যায়।

তাই এখনই সময় সচেতন হবার-

১. ছবি-ভিডিও শেয়ারে সংযম রাখুন আপনার মুখ, আপনার হাতেই নিরাপদ। সবার সঙ্গে সবকিছু শেয়ার মানেই সচেতনতা নয়।

২. অজানা ফিল্টার, অ্যাপ, ট্রেন্ডি AI স্টাইল বিপদের ফাঁদ! Cute Avatar-এ আপনি যেটা খুঁজছেন স্টাইল, অপরাধী খুঁজছে উপাদান।

৩. প্রাইভেসি সেটিংস ঠিক করুন Public মানেই পাবলিক প্রপার্টি না! আপনার সম্মান, আপনার নিয়ন্ত্রণেই থাকুক।

৪. অজানা লিংকে ক্লিক করবেন না একটি ক্লিকেই হাতছাড়া হতে পারে ব্যক্তিগত তথ্য।

৫. AI দিয়ে কণ্ঠস্বর নকল, মুখ বসানো সবই এখন সম্ভব সতর্ক থাকুন, কারণ প্রমাণবলে যেটা ছড়াবে, সেটা হয়তো আপনারই ছিল না!

৬. আপনার ফোন, ফেসবুক এবং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন: AI এখন ভয়েস দিয়েও প্রতারণা করতে পারে। তাই দুই স্তরের নিরাপত্তা রাখুন।

৭. অজানা লিংক বা মেসেজে ক্লিক করবেন না: ফিশিং লিংকের মাধ্যমে তারা আপনার তথ্য কপি করে ফেলে। সাবধান না থাকলে, ক্ষতিটা আপনাকেই বইতে হবে।

৮. ট্রেন্ড নয়, সচেতনতা বেছে নিন: সব ট্রেন্ড মানেই নিরাপদ নয়। নিজের সম্মান নিজেই রক্ষা করতে হবে।কেউ এসে করবে না।

প্রযুক্তিকে ভয় নয়, ব্যবহার শিখুন। কিন্তু চোখ বন্ধ করে নয়। আপনার সচেতনতা কারও সম্মান রক্ষা করতে পারে। শুধু একটা শেয়ারও হয়ে উঠতে পারে সচেতনতার তরঙ্গ।

াধ #নারীনিরাপত্তা #আমি_সতর্ক_বলছি

Address

Ahsan Plaza, Hospital Road
Lakshmipur
3700

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 14:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801970145143

Alerts

Be the first to know and let us send you an email when MEGH Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MEGH Foundation:

Share