মিয়াজী ট্রাষ্ট

16/10/2025
07/10/2025

▪️একটি শোক সংবাদ

হাজিরপাড়া উত্তর চন্দ্রপুর নিবাসী, আমির উদ্দিন মিয়াজী বাড়ীর মরহুম মুজিবুল্লাহ মিয়ার মেজো ছেলে, জনাব আলতাফ হোসেন (আবদুল আহাদ চৌধুরী সাহেবের মেজো ভাই) রাত সাড়ে ১১টার সময় হার্ট স্ট্রোক করে ঢাকায় ইন্তেকাল করেন।

👉 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
উনার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন।
#আমিন

শিশু-কিশোর যখন মসজিদমুখী হয়, সমাজ পায় আশার আলো... মিয়াজী ট্রাষ্টের বিশেষ উদ্যোগে শুরু হলো ৪০ দিনের জামাতে নামায পড়ার প্র...
05/08/2025

শিশু-কিশোর যখন মসজিদমুখী হয়, সমাজ পায় আশার আলো... মিয়াজী ট্রাষ্টের বিশেষ উদ্যোগে শুরু হলো ৪০ দিনের জামাতে নামায পড়ার প্রতিযোগিতা!
যেসব শিশু-কিশোর টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, তাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার ও সম্মাননা।

আসুন, আমাদের সন্তানদের মসজিদমুখী করি।
তাদের ভবিষ্যৎ হোক নূরের আলোয় উদ্ভাসিত।

📍 আমিরিয়া জামে মসজিদ কমপ্লেক্স

07/06/2025

আলহামদুলিল্লাহ...আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও সহযোগিতায়, আমরা মিয়াজী ট্রাষ্টের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস পৌঁছে দিতে পেরেছি...
দোয়া করবেন এই মানবিক যাত্রা যেন আরো বিস্তৃত হয়, আরো প্রাণ ছুঁয়ে যায়। যেখানে মানুষের দুঃখ আছে, সেখানেই আমাদের কাজ।
ঈদের দিনে যেন কেউ অভুক্ত না থাকে, এই লক্ষ্যেই মিয়াজী ট্রাষ্টের কোরবানি ও মাংস বিতরণ কর্মসূচি। পাশে থাকুন, দোয়া করুন, ভালোবাসায় একসাথে এগিয়ে চলুন...

31/03/2025

🌙 ঈদুল ফিতরের শুভেচ্ছা! 🎉

আলহামদুলিল্লাহ! ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত মাস শেষে আমাদের মাঝে ফিরে এলো খুশির ঈদ পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব, ঈদ মানেই একে অপরের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করার পবিত্র মুহূর্ত।

✨ মিয়াজী ট্রাস্ট-এর পক্ষ থেকে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

এই পবিত্র দিনে মহান আল্লাহ আমাদের সকলের জীবন সুখ, শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করে দিন। ঈদের খুশি আমরা সবাই মিলে ভাগাভাগি করি, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত আনন্দ ছড়িয়ে দিই।

আসুন ঈদের শিক্ষা হৃদয়ে ধারণ করে ভালোবাসা, মানবতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিই।

ঈদ মোবারক!

Address

Hazirpara
Lakshmipur
3704

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিয়াজী ট্রাষ্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share