Humanity Draws- মানবতার টানে

Humanity Draws- মানবতার টানে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Humanity Draws- মানবতার টানে, Nonprofit Organization, লাকসাম উপজেলা, Laksham.

28/02/2026

আলহামদুলিল্লাহ,

Humanity Draws- মানবতার টানে সংগঠনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম ২০২৬ বাস্তবায়নে দেশ-বিদেশ থেকে যারা আর্থিকভাবে সহায়তা করেছেন এবং এই প্রোগ্রামকে সফলভাবে সম্পূর্ণ করতে শারিরীক ভাবে শ্রম দিয়েছেন সবার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।

মহান রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।সকল সদস্য, উপদেষ্টা ও প্রবাসীদের সহযোগিতায় অসহায় দরিদ্র ...
27/02/2026

মহান রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।

সকল সদস্য, উপদেষ্টা ও প্রবাসীদের সহযোগিতায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী সুষ্ঠ ভাবে বিতরণ সম্পূর্ণ হয়েছে।

আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের সাথে একাগ্রতা প্রকাশ করার জন্য।

আপনাদের এই অনুদানে আমরা আমাদের সারাবছরের সকল (অসহায় মানুষের চিকিৎসা খরচ, পড়াশোনার খরচ, বিয়ের খরচ ইত্যাদি) কার্যক্রম অব্যাহত রাখি।

তাই পরিশেষে আপনাদের নিকট আমাদের আকুল আবেদন থাকবে প্রতি রমযান উপলক্ষে-ই শুধু আমরা কালেকশন করি সেই সুবাদে আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারিত করে আমাদের কার্যক্রম কে আরো গতিশীল করবেন, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আগামী শুক্রবার সকাল ১০ টায় অসহায় দরিদ্র পরিবারদের মাঝে ইফতার + ঈদ সামগ্রী ব...
25/02/2026

আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আগামী শুক্রবার সকাল ১০ টায় অসহায় দরিদ্র পরিবারদের মাঝে ইফতার + ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রথমে সৃষ্টিকর্তার নিকট যিনি আপনাদেরকে আমাদের উপর আস্থা ভালোবাসা বহমান রেখেছেন। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, সারা বৎসরব্যাপী যেকোনো দুর্যোগ বা তাৎক্ষণিক বিপদআপদে অসহায় মানুষদের সহযোগিতা অব্যাহত থাকবে।

পরিশেষে বলবো, আপনাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা 🤝

আহলান-সাহলান, মাহে রামাদান 🌙
19/02/2026

আহলান-সাহলান, মাহে রামাদান 🌙

আহলান-সাহলান, মাহে রামাদান 🌙মহান আল্লাহ এমাসে আমাদের সবাইকে তাকওয়া, ধৈর্য আর সত্যিকারের পরিবর্তনের তৌফিক দিন। আমিন।
18/02/2026

আহলান-সাহলান, মাহে রামাদান 🌙
মহান আল্লাহ এমাসে আমাদের সবাইকে তাকওয়া,
ধৈর্য আর সত্যিকারের পরিবর্তনের তৌফিক দিন। আমিন।

18/02/2026

সবাইকে আহলান সাহলান, রমাদান মোবারক এর শুভেচ্ছা 💕

আস্সালামু আলাইকুম,আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সংগঠনের সদস্য এবং  উপদেষ্টারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা ক...
17/02/2026

আস্সালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ
আপনারা জেনে আনন্দিত হবেন যে, সংগঠনের সদস্য এবং উপদেষ্টারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করতেছে এবং আমাদের কালেকশন চলোমান। আমরা জানি রমজানের প্রথম দিকে অনেকেই ব্যক্তিগতভাবে গরীবদের মাঝে রমজান সামগ্রী দান করে থাকেন। কিন্তু শেষ দিকে অনেকের টানাপড়োন হয় যায়। সবকিছু বিবেচনা করে আমরা ৯ম/১০ম রমজানে প্রোগ্রামটা করতে যাচ্ছি। ( ইনশাআল্লাহ)
আপনাদের সহযোগিতা অব্যাহত থাকুক।❤️❤️❤️

ইফতার হোক অসহায় মানুষের জন্য। আসসালামু আলাইকুম,আলহামদুলিল্লাহ্, গত ২০১৬ সাল থেকে Humanity Draws- মানবতার টানে  সংগঠনের উ...
08/02/2026

ইফতার হোক অসহায় মানুষের জন্য।

আসসালামু আলাইকুম,

আলহামদুলিল্লাহ্, গত ২০১৬ সাল থেকে Humanity Draws- মানবতার টানে সংগঠনের উদ্যোগে কান্দিরপাড় গ্রাম সহ এর আশে পাশের গ্রামের হত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করে আসছি।

ইনশাআল্লাহ্, সব কিছু ঠিক থাকলে আমরা বিগত ১০ বছরের মতো এই বছরও রমজান উপলক্ষে কান্দিরপাড় ও এর আশে পাশের গ্রামের হতদরিদ্র পরিবারে মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করতে চাই।

এই কাজকে সফল করতে আপনাদের সকলের অংশগ্রহণ প্রয়োজন। তাই সমাজের হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে আমাদের সাথে শরিক হোন।

আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
প্রয়োজনে যোগাযোগ করুন:
সেলিম- +8801813232486 (বিকাশ, নগদ)
সোহেল- +8801689642543 (বিকাশ, নগদ)
সাকিব- +8801760891445 (বিকাশ, নগদ)

09/03/2025

আলহামদুলিল্লাহ,

Humanity Draws- মানবতার টানে সংগঠনের ইফতার বিতরণ কার্যক্রম ২০২৫ বাস্তবায়নে দেশ বিদেশ থেকে যারা আর্থিক ভাবে সহায়তা করেছেন। এবং এই কাজকে সফলভাবে সম্পন্ন করতে যারা শারিরীক ভাবে শ্রম দিয়েছেন সবার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।

08/03/2025

Humanity Draws- মানবতার টানে সংগঠনের রমজান ইফতার প্রোগ্রাম ২০২৫।

আলহামদুলিল্লাহ, মানবতার টানে সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ বিতরণের কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৮৫০ কেজ...
04/09/2024

আলহামদুলিল্লাহ,
মানবতার টানে সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ বিতরণের কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৮৫০ কেজি বা ২১ মণ ১০ কেজি খাদ্যসমগ্রী ক্রয় করা হয়। কান্দিরপাড় ইউনিয়নের কান্দিরপাড় গ্রাম সহ আশেপাশের এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

বাজারের উপকরণগুলো হলো-
চাল
আটা
আলু
ডাল
পেয়াজ
লবণ
তেল ইত্যাদি।

যারা আমাদের এই কার্যক্রমে আর্থিক ভাবে সহায়তা করেছেন তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। আমরা যাতে এই ত্রাণসামগ্রীগুলো বন্যা কবলিত মানষদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।

আলহামদুলিল্লাহ, আমাদের কালেকশন হচ্ছে। ইনশাআল্লাহ আমরা Humanity Draws- মানবতার টানে   সংগঠনের পক্ষ হতে চেষ্টা করতেছি আমাদ...
27/08/2024

আলহামদুলিল্লাহ, আমাদের কালেকশন হচ্ছে।
ইনশাআল্লাহ আমরা Humanity Draws- মানবতার টানে সংগঠনের পক্ষ হতে চেষ্টা করতেছি আমাদের গ্রামের ও আশেপাশের ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সংকট, খাদ্য সংকট, এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে সহযোগিতা করার।

আপনারা কেউ আমাদের সাথে শরিক হতে চাইলে যোগাযোগ করতে পারেন। আপনাদের ছোট বড় যেকেনো পরিমাণ আর্থিক সাহায্য গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।

কেউ চাইলে খাদ্য উপকরণ দিয়েও সাহায্য করতে পারেন।

ফাহমিদ +880 1684-010501(বিকাশ+নগদ-রকেট)
সোহেল +880 1689-642543 (বিকাশ+নগদ)
সোলিম +880 1813-232486 (বিকাশ+নগদ)

Address

লাকসাম উপজেলা
Laksham

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humanity Draws- মানবতার টানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share