03/05/2026
ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সহায়তা করার লক্ষ্যে TFC ধর্মদহ-এর পক্ষ থেকে স্বেচ্ছাসেবী উদ্যোগে ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে দুইজন খণ্ডকালীন শিক্ষক প্রদান করা হয়েছে।
আমরা আশা করছি, এই সহায়তা বিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে এবং শিক্ষার্থীরা নিয়মিত ও মানসম্মত পাঠদানের সুযোগ পাবে, ইনশাআল্লাহ।
এই উদ্যোগটি TFC ধর্মদহ-এর সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা বিশ্বাস করি, সকলের সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে।
সবার দোয়া ও সহযোগিতা কাম্য।