Red Crescent Youth, Kushtia Unit.

Red Crescent Youth, Kushtia Unit. I SERVE TO THE HUMANITY

কুষ্টিয়া শহরের চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক...
16/06/2026

কুষ্টিয়া শহরের চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের তৃতীয় ও শেষ দিনে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব নীল রতন বাগচি।
প্রশিক্ষক হিসেবে ছিলেন যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের উপ যুবপ্রধান-১ রিয়াজুল ইসলাম রাফি, বিভাগীয় উপ-প্রধান সুরাইয়াজ্জামান নানজিবা ও যুব সদস্য তাসনোভা আফরিন ইলোরা।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

RED CROSS/ RED CRESCENT BASIC AND FIRST AID TRAINING AT,   (Day-3)DATE: 14/06/2026 to 16/06/2026ORGANIZED BY:      SUPPO...
16/06/2026

RED CROSS/ RED CRESCENT BASIC AND FIRST AID TRAINING AT,

(Day-3)

DATE: 14/06/2026 to 16/06/2026

ORGANIZED BY:


SUPPORTED BY:

CONDUCTED BY:

RED CROSS/ RED CRESCENT BASIC AND FIRST AID TRAINING AT,   (Day-1&2)DATE: 14/06/2026 to 16/06/2026ORGANIZED BY:      SUP...
15/06/2026

RED CROSS/ RED CRESCENT BASIC AND FIRST AID TRAINING AT,

(Day-1&2)

DATE: 14/06/2026 to 16/06/2026

ORGANIZED BY:


SUPPORTED BY:

CONDUCTED BY:

RED CROSS/ RED CRESCENT BASIC AND FIRST AID TRAINING AT,   (Day-1)DATE: 15/06/2026 to 17/06/2026ORGANIZED BY:      SUPPO...
15/06/2026

RED CROSS/ RED CRESCENT BASIC AND FIRST AID TRAINING AT,

(Day-1)

DATE: 15/06/2026 to 17/06/2026

ORGANIZED BY:


SUPPORTED BY:

CONDUCTED BY:

গত ৯ জুন,২০২৬ ইং কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া কর্তৃক আয়োজিত "আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগীতা-২০২৬ " এর সমাপনী অনুষ্ঠানে য...
14/06/2026

গত ৯ জুন,২০২৬ ইং কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া কর্তৃক আয়োজিত "আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগীতা-২০২৬ " এর সমাপনী অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া সরকারি কলেজ দলের উদ্দোগ্যে আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে দ্বায়িত্ব পালন করে কলেজের যুব সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহায়তার জন্য উপস্থিত ছিলো যুব রেড ক্রিসেন্ট, কুষ্টিয়া ইউনিটের সদস্যবৃন্দ।

Youth Red Crescent,Kushtia Government College

অদ্য ১৩/০৫/২০২৬ তারিখ যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের নূতন প্রস্তাবিত যুব সদস্যদের জন্য ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়। ...
13/06/2026

অদ্য ১৩/০৫/২০২৬ তারিখ যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের নূতন প্রস্তাবিত যুব সদস্যদের জন্য ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ইউনিট কার্যনির্বাহী সদস্য ও সাবেক যুব প্রধান জনাব আবেদিন ইসলাম।
ওরিয়েন্টেশন পরিচালনা করেন যুব কার্যনির্বাহি কমিটির উপ যুবপ্রধান-১ রিয়াজুল ইসলাম রাফি, বিভাগীয় প্রধান আনিসুর রহমান ও খন্দকার পলাশ শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান আব্দুস সামাদ সৌরভ ও বিভাগীয় উপ-প্রধান মারিয়া ইসলাম।
ওরিয়েন্টেশন এর শেষ অংশে নূতনদের উদ্দেশ্যে যুব আচরণবিধি পাঠ ও স্বাক্ষর করানো হয়।

তীব্র তাপদাহ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গত ০৯/০৬/২০২৬ তারিখ কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে  সচেতনতামূলক প্...
13/06/2026

তীব্র তাপদাহ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গত ০৯/০৬/২০২৬ তারিখ কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এসময় কুষ্টিয়া শহরের ৩টি জনসমাগম পূর্ণ স্থানে পথচারীদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা হয়, সতর্কবার্তা সম্বলিত হাতপাখা বিতরণ করা হয় এবং সরাসরি সূর্যের তাপে দায়িত্বরত ট্রাফিক পুলিশ, রিক্সা/ভ্যান চালক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
একই সময়ে শহরের বিভিন্ন স্থানে তীব্র তাপদাহ থেকে বাঁচতে করণিয় সম্পর্কে মাইকিং করা হয়৷
৫ম দিনের কার্যক্রমে যুব সদস্যদের সাথে অংশ নেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক বাচ্চু, সম্মানিত ইউনিট কার্যনির্বাহি সদস্য জনাব মুস্তাফিজুর রহমান পলাশ এবং ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক জনাব সাঈদ মোহাম্মদ শামীম রহমান।

Bangladesh Red Crescent Society(BDRCS)

তীব্র তাপদাহ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে আজ ০৫/০৬/২০২৬ তারিখ ৩য় দিনের মতো চলছে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সচেতনতা...
05/06/2026

তীব্র তাপদাহ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে আজ ০৫/০৬/২০২৬ তারিখ ৩য় দিনের মতো চলছে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সচেতনতামূলক প্রচারণা।
আজ কুষ্টিয়া শহরের ৩ টি স্থানে জনসাধারণের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা হয়, পথচারীদের মাঝে সতর্কবার্তা সম্বলিত হাতপাখা বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

Bangladesh Red Crescent Society(BDRCS)

তীব্র তাপদাহ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে ২য় দিনের মতো চলছে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সচেতনতামূলক প্রচারণা। আজ কু...
04/06/2026

তীব্র তাপদাহ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে ২য় দিনের মতো চলছে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সচেতনতামূলক প্রচারণা।
আজ কুষ্টিয়া শহরের ৩ টি স্থানে জনসাধারণের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা হয়, পথচারীদের মাঝে সতর্কবার্তা সম্বলিত হাতপাখা বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

Bangladesh Red Crescent Society(BDRCS)

কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যেগে তীব্র তাপদহ হতে প্রশান্তির জন্য সাধারন মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি,তথ্য সম্ব...
03/06/2026

কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যেগে তীব্র তাপদহ হতে প্রশান্তির জন্য সাধারন মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি,তথ্য সম্বলিত হাতপাখা ও ছাতা বিতরন করা হয়। শহরের প্রধান কেন্দ্রস্থল ইউনিট অফিস প্রাঙ্গন,মজমপুর গেট এবং ঘোড়ার ঘাট হতে উক্ত মালামালগুলি বিতরন করা হয়, যার অন্যতম উদ্দেশ্য হলো তীব্র তাপদহ সম্পর্কে সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধি এবং তাপদহের সময় করনীয় বিষয়ে সকলকে অবগত করা। এছাড়া শহরের প্রধান প্রধান কেন্দ্রস্থলে তাপদহ বিষয়ক সচেতনতামূলক মাইকিং করা হয়। সাধারন জনসাধারনের জন্য উক্ত কার্যক্রমগুলি আগামী ছয় দিন চলমান থাকবে।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মাননীয় চেয়ারম্যান ও প্রশাসক,জেলা পরিষদ,কুষ্টিয়া জনাব সোহরাব উদ্দিন| এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সন্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব মোহাঃ আব্দুর রাজ্জাক বাচ্চু, ইউনিট কার্যনির্বাহী সদস্য জনাব মোহাঃ মাহবুব আলম, সৈয়দা ফাহিমা বানু, জনাব মো: মিরাজুল ইসলাম রিন্টু ও ইউনিট অফিসার জনাব সাঈদ মোঃ শামীম রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট,কুষ্টিয়া ইউনিটের যুবপ্রধান কে এম রাইয়ানুর রহমানসহ যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।

Address

Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth, Kushtia Unit. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Red Crescent Youth, Kushtia Unit.:

Share