National Children's Task Force, Kushtia

National Children's Task Force, Kushtia National Children's Task Force is the only nation-wide children's organization in the country established to monitor Child Rights.

National Children's Task Force is the only nation-wide children's organization in the country established to monitor the implementation of the National Plan of Action (2002-2006) against sexual abuse and exploitation of children including trafficking. It has gradually taken on a wider role and is now monitoring all rights of children. And we are in Kushtia District of Bangladesh. Hope we will get yourl support.

বর্ষাকালে সাপের কামড় থেকে শিশুকে সুরক্ষিত রাখুন!বর্ষাকালে বৃষ্টির কারণে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই শিশুদের নিরাপত্তা নিশ...
27/07/2026

বর্ষাকালে সাপের কামড় থেকে শিশুকে সুরক্ষিত রাখুন!

বর্ষাকালে বৃষ্টির কারণে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।

✅ ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
✅ শিশুদের খালি পায়ে বাইরে যেতে নিরুৎসাহিত করুন
✅ রাতে টর্চ বা লাইট ব্যবহার করুন
✅ সাপে কামড়ালে কোনো ধরনের ঝাড়ফুঁক নয় দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান
✅ মনে রাখুন, প্রথম এক ঘণ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা ও সময়মতো সঠিক পদক্ষেপ একটি শিশুর জীবন বাঁচাতে পারে।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)
শিশুর কণ্ঠ, শিশুর অধিকার। ❤️💚
#বর্ষাকাল #সাপের_কামড় #শিশু_সুরক্ষা #সচেতনতা #এনসিটিএফ #বাংলাদেশ

বন্যার পানি কমে গেলেই বিপদ শেষ হয়ে যায় না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সতর্কতা জরুরি।পানিতে লুকিয়ে থাকতে পারে গভীর গর্...
16/07/2026

বন্যার পানি কমে গেলেই বিপদ শেষ হয়ে যায় না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সতর্কতা জরুরি।
পানিতে লুকিয়ে থাকতে পারে গভীর গর্ত, তীব্র স্রোত, ভাঙা কাঁচ, বৈদ্যুতিক ঝুঁকি এবং নানা ধরনের জীবাণু। তাই নিরাপদ ঘোষণা না পাওয়া পর্যন্ত শিশুদের বন্যার পানিতে খেলতে বা নামতে দেবেন না।
আপনার সামান্য সচেতনতাই একটি শিশুর জীবন রক্ষা করতে পারে।
নিরাপদ থাকুন। সচেতন থাকুন। সবার আগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন।

বন্যা পরিস্থিতিতে আসুন, সচেতন হই নিরাপদ থাকি।বাংলাদেশের চলমান বন্যায় অনেক মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই দুর্য...
14/07/2026

বন্যা পরিস্থিতিতে আসুন, সচেতন হই নিরাপদ থাকি।

বাংলাদেশের চলমান বন্যায় অনেক মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই দুর্যোগে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, সতর্কতা এবং একে অপরের পাশে দাঁড়ানো।

নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন এবং শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করুন। প্রয়োজনে আশেপাশের অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

সচেতনতাই হতে পারে জীবন রক্ষার প্রথম পদক্ষেপ।

অনেক বেশি রোদ আর গরমে শিশুদের সুস্থ রাখতে যা যা মেনে চলা জরুরি:বর্তমান তীব্র গরমে শিশুদের শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন...
05/07/2026

অনেক বেশি রোদ আর গরমে শিশুদের সুস্থ রাখতে যা যা মেনে চলা জরুরি:

বর্তমান তীব্র গরমে শিশুদের শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন), হিট এক্সহস্টশনসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাই একটু সচেতনতাই পারে তাদের সুস্থ ও নিরাপদ রাখতে।

✅ যে বিষয়গুলো মেনে চলুন:

১. পর্যাপ্ত পানি পান করান। বাইরে গেলে অবশ্যই পানির বোতল সঙ্গে রাখুন।

২. বাইরে বের হলে ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করুন এবং সরাসরি রোদ এড়িয়ে চলুন।

৩.সকাল বা বিকেলের ঠান্ডা সময়ে খেলতে দিন। দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে না যাওয়াই ভালো।

৪.সুতি বা হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরান, যাতে শরীর ঠান্ডা থাকে।

৫.তাজা ফল, শাকসবজি, ডাবের পানি, লেবুর শরবতসহ পুষ্টিকর খাবার খাওয়ান। অতিরিক্ত তেল-ঝাল ও জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।

৬.প্রতিদিন অন্তত একবার গোসল করান, যাতে শরীর ঠান্ডা থাকে এবং ঘাম ও ময়লা দূর হয়।

৭.খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পরে এবং বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।

৮.ঘর-বাড়ি ঠান্ডা ও পরিষ্কার রাখুন। প্রয়োজন হলে পাখা বা এসি ব্যবহার করুন এবং বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।

৯.শিশুদের বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

১০.জ্বর, বমি, ডায়রিয়া, মাথা ঘোরা বা অস্বাভাবিক ক্লান্তি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

সামান্য সচেতনতাই পারে আমাদের শিশুদের সুস্থ, নিরাপদ ও হাসিখুশি রাখতে।

সুস্থ শিশু, সুন্দর আগামীর প্রত্যয়।

— NCTF Kushtia 💚

05/07/2026

ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতাই হোক আমাদের শক্তি।

ভূমিকম্পের সময় শান্ত থাকুন। মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন। লিফট ব্যবহার করবেন না। জানালা, কাঁচ, আলমারি ও ভারী আসবাবপত্র থেকে দূরে থাকুন। বাইরে থাকলে খোলা জায়গায় চলে যান এবং ভবন, বৈদ্যুতিক খুঁটি ও গাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

শিশু থেকে বড় পরিবারের সবাইকে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জানি, নিয়মিত অনুশীলন করি এবং একটি জরুরি প্রস্তুতি পরিকল্পনা তৈরি করি। সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। 💚

শিশুর হাতে বই থাকুক, শ্রমের বোঝা নয়।১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে আসুন প্রতিজ্ঞা করি প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্...
12/06/2026

শিশুর হাতে বই থাকুক, শ্রমের বোঝা নয়।

১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে আসুন প্রতিজ্ঞা করি প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে আমরা একসাথে কাজ করব।

শিশুর হাসি, শিশুর অধিকার।
শিশুশ্রমমুক্ত হোক আগামীর বাংলাদেশ।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬পরিবেশ রক্ষা হোক আমাদের অঙ্গীকার, সবুজ পৃথিবী হোক আগামী প্রজন্মের উপহার।
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬
পরিবেশ রক্ষা হোক আমাদের অঙ্গীকার, সবুজ পৃথিবী হোক আগামী প্রজন্মের উপহার।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙ঈদ মোবারক ✨কুষ্টিয়া এনসিটিএফ এর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা।💕🌸
27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙
ঈদ মোবারক ✨

কুষ্টিয়া এনসিটিএফ এর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা।💕🌸

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঁধ সংলগ্ন এলাকার শিশুদের আনন্দ দিতে মেহেদী উৎসবের আয়োজন করে এনসিটিএফ, কুষ্টিয়ার সদস্যবৃন্দ।...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঁধ সংলগ্ন এলাকার শিশুদের আনন্দ দিতে মেহেদী উৎসবের আয়োজন করে এনসিটিএফ, কুষ্টিয়ার সদস্যবৃন্দ। উৎসবজুড়ে শিশুদের মাঝে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবের আমেজ। ছোট ছোট হাতজুড়ে রঙিন মেহেদীর নকশা যেন ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তোলে।

পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। এই উৎসব আমাদের পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও আনন্দ ভাগাভাগি করার বার্তা বহন করে। শিশুদের মুখের হাসিই যেন সেই আনন্দের সবচেয়ে সুন্দর প্রকাশ।

মেহেদী উৎসবে উপস্থিত ছিলেন এনসিটিএফ কুষ্টিয়ার সভাপতি ইয়ানুর নিশাত তুলি, শিশু সাংবাদিক মুজবিহা রহমান এবং সাধারণ সদস্যবৃন্দ তানজুম, তাহাসিনা, ফারজানা, কণিকা ও ফারিহা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ভলেন্টিয়ার জান্নাতুল আপু।

শিশুদের আনন্দঘন অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দময়।

23/05/2026

শিশু রামিসা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় যুব ও শিশু সংগঠনের মানববন্ধন

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ মে ২০২৬, শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে দেশব্যাপী একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়ার সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। সমাবেশে শিশু, তরুণ, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরাও।

National Children's Task Force, Kushtia

Address

31 Sir Sayed Ahmed Road
Kushtia
7000

Telephone

5555

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force, Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Children's Task Force, Kushtia:

Shortcuts

Share